1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রপতির সঙ্গে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদকের সৌজন্য সাক্ষাৎ ১৩ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়ায় নিষেধাজ্ঞার প্রস্তাব ইইউ কমিশনের পলাতক দণ্ডপ্রাপ্ত আসামিদের ফেরতে ভারতের সহযোগিতা চাইলো বাংলাদেশ এবার সৌদি আরব ভ্রমণে নিজ নাগরিকদের সতর্কতা জারি করলো যুক্তরাষ্ট্র আর্জেন্টিনার জার্সিতে শেষ অধ্যায়, মেসির বিদায়ী ম্যাচ ৬ অক্টোবর মমতার একসময়ের ঘনিষ্ঠ দেবের বাড়িতে শুভেন্দু অধিকারী ফ্যাটি লিভার কি সত্যিই ঠিক হয়, ২১ দিনের সহজ পরিকল্পনা দিলেন চিকিৎসক অনুমোদন পেল ৩ মেট্রো রেল প্রকল্প সংসদ ভবনের সামনে শিক্ষিকার মৃত্যু: ছিনতাইকৃত মালামালসহ ২ আসামি গ্রেফতার ৪ দিনের সরকারি সফরে জাপান গেলেন সেনাপ্রধান

সিরাজগঞ্জ জেলা জাতীয় পার্টির সম্মেলন অনুষ্ঠিত

  • আপডেট সময় : শনিবার, ২৯ জুলাই, ২০২৩
  • ১৩৬ বার পঠিত

দীর্ঘ ৭ বছর পর সিরাজগঞ্জ জেলা জাতীয় পার্টির দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে পৌর ভাসানী মিলনায়তনে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সম্মেলন প্রস্তুতি কমিটির আহবায়ক ও কেন্দ্রীয় কমিটির যুগ্ম-ভাইস চেয়ারম্যান আমিনুল ইসলাম ঝন্টুর সভাপতিত্বে এ সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- পার্টির কেন্দ্রীয় সিনিয়র কো-চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ এমপি।

প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন- পার্টির মহাসচিব অ্যাডভোকেট মুজিবুল হক চুন্নু এমপি।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ফখরুল ইমাম এমপি, প্রেসিডিয়াম সদস্য ও অতিরিক্ত মহাসচিব অ্যাডভোকেট শেখ মুহাম্মদ সিরাজুল ইসলাম, প্রেসিডিয়াম সদস্য জহিরুল ইসলাম জহির, ভাইস চেয়ারম্যান মো. আরিফুর রহমান খান ও মোবারক হোসেন আজাদ, যুগ্ম মহাসচিব গোলাম মোহাম্মদ রাজু ও মো. বেলাল হোসেন, সিরাজগঞ্জ জেলা জাতীয় পার্টির আহবায়ক কমিটির সদস্য অ্যাডভোকেট দেলোয়ার হোসেন, পৌর জাতীয় পার্টির সভাপতি আব্দুল লতিফ, সাধারণ সম্পাদক সাইদুর রহমান প্রমুখ।

সম্মেলনে ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ বলেন, আওয়ামী লীগ সরকার শিক্ষা, স্বাস্থ্য, অবকাঠামোখাতে নজিরবিহীন দুর্নীতি করেছে। জনগণের ১১ লাখ কোটি টাকা লুটপাট করে বিদেশে পাচার করেছে। শেয়ার বাজার ধ্বংস করছে। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে জনগণের নাভিশ্বাস উঠেছে। আওয়ামী লীগ-বিএনপি দেশের জনগণকে জিম্মি করে দেশকে শাসন করেছে।

তিনি আরও বলেন, বর্তমান পদ্ধতিতে সুষ্ঠু নির্বাচন করা সম্ভব নয়। আওয়ামী লীগ চায়- দলীয় সরকারের অধীনে নির্বাচন, আর বিএনপি চায় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন। আমরা সংঘাত চাই না, আমরা এদেশে একটি অবাধ, নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচন চাই।

পার্টির মহাসচিব অ্যাডভোকেট মুজিবুল হক চুন্নু বলেন, আগামী জাতীয় দ্বাদশ সংসদ নির্বাচনে জাতীয় পার্টি ৩০০ আসনেই প্রার্থী দেবে। জাতীয় পার্টি সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে সরকার গঠন করতে চায়।

তিনি আরও বলেন, সিরাজগঞ্জের শহরকে রক্ষা করতে যমুনা নদীকে শাসন করে হার্ডপয়েন্টে বাঁধ নির্মাণ করেছিলেন সাবেক রাষ্ট্রপতি পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদ।

পরে কেন্দ্রীয় নেতাদের উপস্থিতিতে সবার মতামতের ভিত্তিতে জাতীয় পার্টি কেন্দ্রীয় কমিটির যুগ্ম-ভাইস চেয়ারম্যান ও সিরাজগঞ্জ জেলা জাতীয় পার্টির সম্মেলন কমিটির আহবায়ক আমিনুল ইসলাম ঝন্টুকে সিরাজগঞ্জ জেলা জাতীয় পার্টির সভাপতি হিসাবে ঘোষণা করেন। এ সময় সাধারণ সম্পাদক পদে একাধিক প্রার্থী থাকায় পরবর্তীতে এ পদের নাম ঘোষণা করা হবে বলে জানানো হয়।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park