1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রপতির সঙ্গে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদকের সৌজন্য সাক্ষাৎ ১৩ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়ায় নিষেধাজ্ঞার প্রস্তাব ইইউ কমিশনের পলাতক দণ্ডপ্রাপ্ত আসামিদের ফেরতে ভারতের সহযোগিতা চাইলো বাংলাদেশ এবার সৌদি আরব ভ্রমণে নিজ নাগরিকদের সতর্কতা জারি করলো যুক্তরাষ্ট্র আর্জেন্টিনার জার্সিতে শেষ অধ্যায়, মেসির বিদায়ী ম্যাচ ৬ অক্টোবর মমতার একসময়ের ঘনিষ্ঠ দেবের বাড়িতে শুভেন্দু অধিকারী ফ্যাটি লিভার কি সত্যিই ঠিক হয়, ২১ দিনের সহজ পরিকল্পনা দিলেন চিকিৎসক অনুমোদন পেল ৩ মেট্রো রেল প্রকল্প সংসদ ভবনের সামনে শিক্ষিকার মৃত্যু: ছিনতাইকৃত মালামালসহ ২ আসামি গ্রেফতার ৪ দিনের সরকারি সফরে জাপান গেলেন সেনাপ্রধান

পাকিস্তানে ভয়াবহ বোমা হামলা, নিহত ৪০

  • আপডেট সময় : রবিবার, ৩০ জুলাই, ২০২৩
  • ২৯৬ বার পঠিত

পাকিস্তানে জমিয়ত উলামা ইসলাম-ফজলের (জেইউই-এফ) একটি সম্মেলনে ভয়াবহ বোমা হামলার ঘটনা ঘটেছে। এতে কমপক্ষে ৪০ জন নিহত ও ১৫০ জন আহত হয়েছেন। রবিবার (৩০ জুলাই) খাইবার পাখতুনখোয়ার বাজুয়ার বিভাগে প্রবীন রাজনীতিবিদ মাওলানা ফজলুর রহমানের দলের এ সম্মেলনের আয়োজন করা হয়। বাজুয়ার বিভাগের জরুরি কর্মকর্তা সাদ খান হতাহতের বিষয়টি নিশ্চিত করেছেন।

আহতদের হাসপাতালে নেয়া হচ্ছে

সাদ খান জানিয়েছেন, দলটির গুরুত্বপূর্ণ নেতা মাওলানা জিয়াউল্লাহ জান এ হামলায় প্রাণ হারিয়েছেন। আহতদের পেশোয়ার এবং তিমারগেরার হাসপাতালে নেওয়া হচ্ছে বলেও জানিয়েছেন তিনি।

সংবাদমাধ্যম জিও নিউজের কাছে দলটির জ্যেষ্ঠ নেতা হাফিজ হামদুল্লাহ জানিয়েছেন, এ সম্মেলনে তারও উপস্থিত থাকার কথা ছিলো। কিন্তু ব্যক্তিগত কারণে যেতে পারেননি। হামলার নিন্দা জানিয়ে দোষীদের বিচারের মুখোমুখি করার দাবি জানিয়েছেন তিনি।

হাজিফ হামদুল্লাহ আরও জানিয়েছেন, এর আগেও তাদের দলের কর্মীদের ওপর হামলা হয়েছে। এ ব্যাপারে সংসদে কথা তোলার পরও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি বলে দাবি করেছেন তিনি। পাক সংবাদমাধ্যমগুলো জানাচ্ছে, হামলায় নিহতের সংখ্যা আরও বাড়তে পারে। সূত্র: ডন, হিন্দুস্তান টাইমস্

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park