1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রপতির সঙ্গে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদকের সৌজন্য সাক্ষাৎ ১৩ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়ায় নিষেধাজ্ঞার প্রস্তাব ইইউ কমিশনের পলাতক দণ্ডপ্রাপ্ত আসামিদের ফেরতে ভারতের সহযোগিতা চাইলো বাংলাদেশ এবার সৌদি আরব ভ্রমণে নিজ নাগরিকদের সতর্কতা জারি করলো যুক্তরাষ্ট্র আর্জেন্টিনার জার্সিতে শেষ অধ্যায়, মেসির বিদায়ী ম্যাচ ৬ অক্টোবর মমতার একসময়ের ঘনিষ্ঠ দেবের বাড়িতে শুভেন্দু অধিকারী ফ্যাটি লিভার কি সত্যিই ঠিক হয়, ২১ দিনের সহজ পরিকল্পনা দিলেন চিকিৎসক অনুমোদন পেল ৩ মেট্রো রেল প্রকল্প সংসদ ভবনের সামনে শিক্ষিকার মৃত্যু: ছিনতাইকৃত মালামালসহ ২ আসামি গ্রেফতার ৪ দিনের সরকারি সফরে জাপান গেলেন সেনাপ্রধান

পুরান তাণ্ডবে চ্যাম্পিয়ন মুম্বাই

  • আপডেট সময় : সোমবার, ৩১ জুলাই, ২০২৩
  • ১০৩ বার পঠিত

যুক্তরাষ্ট্রের মেজর লিগের প্রথম আসরের ফাইনালে নিকোলাস পুরানের তাণ্ডবের সুবাদে শিরোপা জিতেছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) মুম্বাই ইন্ডিয়ানসের ফ্র্যাঞ্চাইজির দল নিউইয়র্ক। ফাইনালে সিয়াটল অর্কাসকে ৭ উইকেটে হারিয়েছে এমআই। এদিন ৫৫ বলে ১৩৭ রানের ঝোড়ো এক ইনিংস খেলেন এই ক্যারিবিয়ান।

সোমবার (৩১ জুলাই) ভোরে শুরুতে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেটে ১৮৩ রানের বড় সংগ্রহ দাঁড় করায় সিয়াটল অর্কাস। লক্ষ্য তাড়া করতে নেমে প্রথমেই স্টিভেন টেলরের উইকেট হারায় এমআই। এরপর দলের হাল ধরেন দলপতি পুরান। একাই শেষ করেন পুরো ম্যাচ। ১৮ বলে ২০ রানে তাকে সঙ্গ দেন ব্রেভিস। শেষ পর্যন্ত ইনিংসের ৪ ওভার বাকি থাকতেই ৭ উইকেটের জয় নিশ্চিত করে তারা।

১৬তম ওভারে ম্যাচ জিতিয়ে মাঠ ছাড়েন পুরান। তার ৫৫ বলে ১৩৭ রানের ইনিংসে ছিল ১০ চার ও ১৩ ছক্কা, স্ট্রাইকরেট ২৪৯।

এর আগে, টস জিতে প্রথম ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছিল এমআই নিউইয়র্ক। সিয়াটল অর্কাস প্রথমে ব্যাট করতে নেমে আনোয়ারের উইকেট হারায়। এরপর ইনিংসের হাল ধরেন কুইন্টন ডি কক। ৫২ বলে ৮৭ রানের ইনিংস খেলেন তিনি। তার ইনিংসে ছিল ৯ চার ও ৪ ছক্কা। তিনে নামা শেহান জয়সুরয়া করেন ১৫ বলে ১৬ রান। শুভম রানজানে ১৬ বলে ২৯ করে সাজঘরে ফেরেন।

শেষ দিকে ডোয়াইন প্রিটোরিয়াস ৭ বলে ২১ রানের ইনিংস খেলে দলীয় স্কোরটাকে ১৮৩-তে নিয়ে যান। রশিদ খান চার ওভারে ৯ রান দিয়ে তিন উইকেট শিকার করেন।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park