1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রপতির সঙ্গে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদকের সৌজন্য সাক্ষাৎ ১৩ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়ায় নিষেধাজ্ঞার প্রস্তাব ইইউ কমিশনের পলাতক দণ্ডপ্রাপ্ত আসামিদের ফেরতে ভারতের সহযোগিতা চাইলো বাংলাদেশ এবার সৌদি আরব ভ্রমণে নিজ নাগরিকদের সতর্কতা জারি করলো যুক্তরাষ্ট্র আর্জেন্টিনার জার্সিতে শেষ অধ্যায়, মেসির বিদায়ী ম্যাচ ৬ অক্টোবর মমতার একসময়ের ঘনিষ্ঠ দেবের বাড়িতে শুভেন্দু অধিকারী ফ্যাটি লিভার কি সত্যিই ঠিক হয়, ২১ দিনের সহজ পরিকল্পনা দিলেন চিকিৎসক অনুমোদন পেল ৩ মেট্রো রেল প্রকল্প সংসদ ভবনের সামনে শিক্ষিকার মৃত্যু: ছিনতাইকৃত মালামালসহ ২ আসামি গ্রেফতার ৪ দিনের সরকারি সফরে জাপান গেলেন সেনাপ্রধান

তামিমের সঙ্গে বৈঠকে বসবেন পাপন

  • আপডেট সময় : বুধবার, ২ আগস্ট, ২০২৩
  • ১০৩ বার পঠিত

এশিয়া কাপ ঘিরে ওয়ানডে অধিনায়ক নিয়ে চলছে নানা গুঞ্জন। কে হচ্ছেন অধিনায়ক নাকি তামিম ইকবাল থাকবেন দায়িত্বে। এসব নানা প্রশ্ন ঘুরপাক খাচ্ছে অনেকের মনেই। গত ৩০ জুলাই রোববার বিকালে তামিম লন্ডন থেকে দেশে ফেরার পর সেসব কৌতূহলি প্রশ্ন আরও ডালপালা গজাচ্ছে।

তবে ধারণা করা হচ্ছে, আগামী দুই-এক দিনের মধ্যে তামিম ইস্যুর জট খুলবে। ইতিবাচক আর নেতিবাচক যাই হোক না কেন, দেশসেরা ওপেনারের সর্বশেষ শারীরিক অবস্থা সম্পর্কেও বিস্তারিত জানা যাবে।

অনুমাননির্ভর তথ্য নয়, বোর্ডের সর্বোচ্চ পর্যায়ের দায়িত্বশীল সূত্রেই এমন খবর জানা গেছে। সূত্র জানায় আগামী ২-১ দিনের মধ্যেই তামিমের সঙ্গে বৈঠকে বসবেন বিসিবিপ্রধান নাজমুল হাসান পাপন। ওই বৈঠকে বিসিবিপ্রধান ছাড়াও ক্রিকেট অপারেশন্স চেয়ারম্যান জালাল ইউনুস, প্রধান নির্বাচক ও অন্য শীর্ষ কর্মকর্তারাও উপস্থিত থাকবেন।

এদিকে বুধবার সকাল থেকেই ক্রিকেটপাড়ায় জোর গুঞ্জন— আজ সকালেই বোর্ডের সিনিয়র পরিচালক ও জাতীয় দল পরিচালনা এবং পরিচর্যার দায়িত্বে থাকা ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস তামিম ইকবালের সঙ্গে বৈঠকে বসবেন।

এ বিষয়ে জালাল ইউনুস বলেন, বুধবার আমার সঙ্গে তামিমের বৈঠকে বসার খবর ভিত্তিহীন, গুজব।

আজ এমন কোনো মিটিং হওয়ার সম্ভাবনা নেই। তবে জালাল জানান, আগামী দুই-এক দিনের মধ্যেই তামিমের সঙ্গে বসবেন বিসিবিপ্রধান নাজমুল হাসান পাপন। তখন তামিমের সর্বশেষ আপডেট জানতে চাওয়া হবে। তামিম লন্ডনে যে চিকিৎসা করালেন, তার খবর কী? চিকিৎসক কী বলেছেন? তার আলোকে তামিম কী ভাবছেন এবং আগামী দিনে নিজেকে নিয়ে তামিমের পরিকল্পনাই বা কী? এসব নিয়ে খোলামেলা আলোচনা হবে ওই বৈঠকে।

জালাল ইউনুসের কথায় পরিষ্কার বিসিবিপ্রধান ও তার সঙ্গে বৈঠকের পরই তামিমের সত্যিকার অবস্থা জানা যাবে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park