1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রপতির সঙ্গে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদকের সৌজন্য সাক্ষাৎ ১৩ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়ায় নিষেধাজ্ঞার প্রস্তাব ইইউ কমিশনের পলাতক দণ্ডপ্রাপ্ত আসামিদের ফেরতে ভারতের সহযোগিতা চাইলো বাংলাদেশ এবার সৌদি আরব ভ্রমণে নিজ নাগরিকদের সতর্কতা জারি করলো যুক্তরাষ্ট্র আর্জেন্টিনার জার্সিতে শেষ অধ্যায়, মেসির বিদায়ী ম্যাচ ৬ অক্টোবর মমতার একসময়ের ঘনিষ্ঠ দেবের বাড়িতে শুভেন্দু অধিকারী ফ্যাটি লিভার কি সত্যিই ঠিক হয়, ২১ দিনের সহজ পরিকল্পনা দিলেন চিকিৎসক অনুমোদন পেল ৩ মেট্রো রেল প্রকল্প সংসদ ভবনের সামনে শিক্ষিকার মৃত্যু: ছিনতাইকৃত মালামালসহ ২ আসামি গ্রেফতার ৪ দিনের সরকারি সফরে জাপান গেলেন সেনাপ্রধান

তামিমের ছেড়ে যাওয়া হাল ধরবেন কে!

  • আপডেট সময় : শুক্রবার, ৪ আগস্ট, ২০২৩
  • ২২৮ বার পঠিত

এশিয়া কাপের পর্দা উঠতে বাকি আর মোটের ওপর ২৬ দিন। এমন সময় ওয়ানডে দলের হাল ছেড়ে দিলেন দলপতি তামিম ইকবাল। অধিনায়কত্ব তো বটেই, বাঁ-হাতি এই ব্যাটার ছিটকে গেলেন এশিয়া কাপ থেকেই।

তামিম অধিনায়কত্ব ছাড়ায় বর্তমানে এক হিসেবে নেতৃত্বশূন্য হয়ে পড়েছে দল। সহ-অধিনায়ক লিটন কুমার দাসকে এশিয়া কাপে ভারপ্রাপ্ত করার কথা থাকলেও সেটি হচ্ছে না। এমন ইঙ্গিতই দিয়েছেন বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপন।

দেশসেরা এই ওপেনার দলের দায়িত্ব ছাড়ার পর ক্রিকেটপাড়া জুড়ে আলোচনার বিষয়বস্তু একটাই। লিটন না হলে কে হচ্ছেন টাইগারদের প্রিয় ফরম্যাটের অধিনায়ক?

অধিনায়কের দৌড়ে এখন পর্যন্ত সর্বাধিকবার শোনা যাচ্ছে টেস্ট ও টি-টোয়েন্টি দলপতি সাকিব আল হাসানের নাম। বোর্ড কর্তাদের একটি বড় অংশ সাকিবকে অধিনায়ক বানানোর পক্ষে। পাশাপাশি জাতীয় দলের বর্তমান পরিস্থিতি বলছে অধিনায়কের দৌড়ে রয়েছেন কেবল সাকিবই।

অধিনায়ক হিসেবে জাতীয় দলে বর্তমানে অধিনায়কের দায়িত্ব পালন করতে সক্ষম মুশফিকুর রহিম, লিটন দাস ও সাকিব আল হাসান। নিজের পারফরম্যান্সে দিকেও ফোকাস দিতে অধিনায়কের দায়িত্ব নিতে আগ্রহী নন মুশফিক সেটি অনেক আগের কথা। আর লিটনকে বিশ্বকাপের মতো মঞ্চে এখনই অধিনায়কের জন্য উপযুক্ত ভাবছে না টিম ম্যানেজমেন্ট।

সেই হিসেবে বাকি থাকেন কেবল সাকিব আল হাসান।

গুঞ্জন রয়েছে ইতোমধ্যেই সাকিবের সঙ্গে যোগাযোগ স্থাপন করেছেন বোর্ডের কর্তারা। অধিনায়ক হিসেবে দায়িত্ব নেওয়ার আগে বেশ কিছু কঠিন শর্তও নাকি জুড়ে দিয়েছেন বাঁহাতি এই অলরাউন্ডার। দলের দায়িত্ব কাঁধে তুলে তিনি তখনই নেবেন যদি বোর্ড আমলে নেয় সেই শর্তগুলো।

এখন দেখার বিষয় দল ঘোষণার নাটকের সঙ্গে যোগ হওয়া অধিনায়ক ঘোষণার নাটক শেষ হয় কত পর্বে গিয়ে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park