1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রপতির সঙ্গে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদকের সৌজন্য সাক্ষাৎ ১৩ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়ায় নিষেধাজ্ঞার প্রস্তাব ইইউ কমিশনের পলাতক দণ্ডপ্রাপ্ত আসামিদের ফেরতে ভারতের সহযোগিতা চাইলো বাংলাদেশ এবার সৌদি আরব ভ্রমণে নিজ নাগরিকদের সতর্কতা জারি করলো যুক্তরাষ্ট্র আর্জেন্টিনার জার্সিতে শেষ অধ্যায়, মেসির বিদায়ী ম্যাচ ৬ অক্টোবর মমতার একসময়ের ঘনিষ্ঠ দেবের বাড়িতে শুভেন্দু অধিকারী ফ্যাটি লিভার কি সত্যিই ঠিক হয়, ২১ দিনের সহজ পরিকল্পনা দিলেন চিকিৎসক অনুমোদন পেল ৩ মেট্রো রেল প্রকল্প সংসদ ভবনের সামনে শিক্ষিকার মৃত্যু: ছিনতাইকৃত মালামালসহ ২ আসামি গ্রেফতার ৪ দিনের সরকারি সফরে জাপান গেলেন সেনাপ্রধান

ব্যাংকে গুলিবিদ্ধ হয়ে পুলিশ সদস্যের মৃত্যু

  • আপডেট সময় : শুক্রবার, ৪ আগস্ট, ২০২৩
  • ৯৭ বার পঠিত

পঞ্চগড়ে দায়িত্বরত অবস্থায় রাইফেলের গুলিতে ফিরোজ আহমেদ (২৫) নামে এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার দিবাগত রাত ২টার দিকে পৌর শহরের সোনালী ব্যাংকের ভেতর এ ঘটনা ঘটে।

অতিরিক্ত পুলিশ সুপার এসএম শফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

ফিরোজ আহমেদ দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার পলি মির্জাপুর এলাকার আবু সাঈদের ছেলে। তিনি সোনালী ব্যাংকের ওই শাখার নিরাপত্তার দায়িত্বে ছিলেন।

পুলিশ ও হাসপাতাল সূত্রে জানা যায়, রাতে সোনালী ব্যাংক পঞ্চগড় শাখার গার্ডরুমে নিরাপত্তার দায়িত্বে ছিলেন ফিরোজ। রাত দুইটার দিকে হঠাৎ বিকট শব্দ শুনে তার অন্য সহকর্মীরা এসে ফিরোজকে গুলিবিদ্ধ হয়ে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন। দ্রুত তাকে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এ সময় সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আধুনিক সদর হাসপাতালের মেডিকেল কর্মকর্তা ডা. মির্জা সাইদুল ইসলাম বলেন, গুলিবিদ্ধ অবস্থায় ওই পুলিশ সদস্যকে হাসপাতালে আনার আগেই তিনি মারা যান। গুলিটি তার থুতনির নিচে ও মাথার ওপরে গর্তসহ মারাত্মক জখম হয়েছে। তবে ময়নাতদন্তের পর বিস্তারিত জানা যাবে।

শুক্রবার সকালে সদর থানার ওসি আব্দুল লতিফ মিঞা বলেন, পারিবারিক কলহের জেরে ওই পুলিশ সদস্য নিজেই নিজের মাথায় গুলি করে আত্মহত্যা করেছেন বলে ধারণা করা হচ্ছে। তবে বিষয়টি নিয়ে আমরা তদন্ত করছি।

তিনি আরও জানান, মৃত পুলিশ সদস্যের পরিবারকে ঘটনা জানানো হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে স্বজনদের কাছে তার লাশ হস্তান্তর করা হবে।

অতিরিক্ত পুলিশ সুপার এসএম শফিকুল ইসলাম বলেন, নিজের কাছে থাকা রাইফেল দিয়ে গুলি করে ফিরোজ আত্মহত্যা করেছেন বলে আমাদের প্রাথমিকভাবে ধারণা। তার লাশ ময়নাতদন্তের জন্য পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত প্রতিবেদন পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park