1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রপতির সঙ্গে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদকের সৌজন্য সাক্ষাৎ ১৩ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়ায় নিষেধাজ্ঞার প্রস্তাব ইইউ কমিশনের পলাতক দণ্ডপ্রাপ্ত আসামিদের ফেরতে ভারতের সহযোগিতা চাইলো বাংলাদেশ এবার সৌদি আরব ভ্রমণে নিজ নাগরিকদের সতর্কতা জারি করলো যুক্তরাষ্ট্র আর্জেন্টিনার জার্সিতে শেষ অধ্যায়, মেসির বিদায়ী ম্যাচ ৬ অক্টোবর মমতার একসময়ের ঘনিষ্ঠ দেবের বাড়িতে শুভেন্দু অধিকারী ফ্যাটি লিভার কি সত্যিই ঠিক হয়, ২১ দিনের সহজ পরিকল্পনা দিলেন চিকিৎসক অনুমোদন পেল ৩ মেট্রো রেল প্রকল্প সংসদ ভবনের সামনে শিক্ষিকার মৃত্যু: ছিনতাইকৃত মালামালসহ ২ আসামি গ্রেফতার ৪ দিনের সরকারি সফরে জাপান গেলেন সেনাপ্রধান

পুতিনের ‘প্রতিদ্বন্দ্বী’ নাভালনির আরও ১৯ বছর জেল

  • আপডেট সময় : শনিবার, ৫ আগস্ট, ২০২৩
  • ২৬৭ বার পঠিত

রাশিয়ার বিরোধীদলীয় নেতা আলেক্সি নাভালনিকে আরও ১৯ বছর কারাদণ্ড দেওয়া হয়েছে। প্রত্যন্ত পেনাল কলোনির একটি বিচারে এ সাজা দেওয়া হয়েছে। বর্তমানে অন্য মামলায় সাজা ভোগ করছেন তিনি।

বিবিসি জানিয়েছে, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সমালোচক বলে পরিচিত নাভালনিকে উগ্রপন্থি একটি সংগঠন প্রতিষ্ঠা ও অর্থায়ন এবং নানা তৎপরতা চালানোর অভিযোগে দোষী সাব্যস্ত করা হয়েছে। যদিও তিনি সব অভিযোগই অস্বীকার করেছেন।

খবরে বলা হয়েছে, পেরোলের নিয়ম ভঙ্গ, জালিয়াতি এবং আদালত অবমাননার অভিযোগে নাভালনি এরই মধ্যে ৯ বছরের জেল খাটছেন। তবে তার বিরুদ্ধে এসব অভিযোগ রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে ব্যাপকভাবে অভিযোগ রয়েছে।

ব্রিটিশ সংবাদমাধ্যমটি জানিয়েছে, ২০২১ সালে নাভালনির জেল হওয়ার পর থেকে তাকে প্রত্যন্ত পেনাল কলোনিতে রাখা হয়েছে। রাজধানী মস্কো থেকে ২৪০ কিলোমিটার পূর্বে মেলেখোভোয় কারাগারে একটি হলরুম ৬ নং পেনাল কলোনিকে অস্থায়ী আদালতকক্ষ বানিয়ে সেখানে নাভালনির রুদ্ধদ্বার বিচার করা হয়েছে।

নাভালনির পক্ষ থেকে জানানো হয়েছে, বিচারক তার চলমান সাজার মধ্যেই আরও ১৯ বছরের কারাদণ্ড দিয়েছেন। তার ২০ বছর কারাদণ্ডের আবেদন করেছিলেন রাশিয়ার রাষ্ট্রীয় কৌঁসুলিরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park