1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১০:২০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রপতির সঙ্গে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদকের সৌজন্য সাক্ষাৎ ১৩ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়ায় নিষেধাজ্ঞার প্রস্তাব ইইউ কমিশনের পলাতক দণ্ডপ্রাপ্ত আসামিদের ফেরতে ভারতের সহযোগিতা চাইলো বাংলাদেশ এবার সৌদি আরব ভ্রমণে নিজ নাগরিকদের সতর্কতা জারি করলো যুক্তরাষ্ট্র আর্জেন্টিনার জার্সিতে শেষ অধ্যায়, মেসির বিদায়ী ম্যাচ ৬ অক্টোবর মমতার একসময়ের ঘনিষ্ঠ দেবের বাড়িতে শুভেন্দু অধিকারী ফ্যাটি লিভার কি সত্যিই ঠিক হয়, ২১ দিনের সহজ পরিকল্পনা দিলেন চিকিৎসক অনুমোদন পেল ৩ মেট্রো রেল প্রকল্প সংসদ ভবনের সামনে শিক্ষিকার মৃত্যু: ছিনতাইকৃত মালামালসহ ২ আসামি গ্রেফতার ৪ দিনের সরকারি সফরে জাপান গেলেন সেনাপ্রধান

মুহুরি নদীর বাঁধ ভেঙে ৬ গ্রাম প্লাবিত

  • আপডেট সময় : সোমবার, ৭ আগস্ট, ২০২৩
  • ৯৮ বার পঠিত


ফেনীর ফুলগাজী উপজেলায় মুহুরি নদীর বেড়িবাঁধে ভাঙনের কারণে অন্তত ছয় গ্রাম প্লাবিত হয়েছে। সোমবার ভোরে উপজেলার সদর ইউনিয়নের মুহুরি নদীর উত্তর বরইয়া ও সকাল ৯টার দিকে উত্তর দৌলতপুর অংশে ভাঙন দেখা দিয়েছে।

এতে ফুলগাজী সদর ইউনিয়নের উত্তর বরইয়া, দক্ষিণ বরইয়া, বিজয়পুর, উত্তর দৌলতপুর, দক্ষিণ দৌলতপুর ও পূর্ব ঘনিয়া মোড়াসহ ছয় গ্রামে পানি ঢুকে পড়ে। গ্রামীণ সড়ক ও আমন ধানের ক্ষেত তলিয়ে গেছে। ভেসে গেছে বন্যার পানিতে পুকুরের মাছ।

স্থানীয় প্রশাসন, জনপ্রতিনিধি ও গ্রামের বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা গেছে, ভারতের পাহাড়ি এলাকার উজানের পানিতে মুহুরি নদীর পানিপ্রবাহ রোববার সন্ধ্যা থেকে বাড়তে থাকে। সোমবার ভোরে নদীর পানি বিপৎসীমার প্রায় ১২০ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হয়। এতে উজানের পানির চাপে বাঁধের একটি স্থান ভেঙে উত্তর বরইয়া দক্ষিণ বরইয়া ও বিজয়পুর গ্রাম প্লাবিত হয়।

ফুলগাজী সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. সেলিম সদর ইউনিয়নের উত্তর বরইয়া ও উত্তর দৌলতপুর মুহুরি নদীর বেড়িবাঁধ ভাঙনের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, বন্যার পানি মানুষের বাড়িঘরে ঢুকে পড়েছে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park