1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রপতির সঙ্গে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদকের সৌজন্য সাক্ষাৎ ১৩ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়ায় নিষেধাজ্ঞার প্রস্তাব ইইউ কমিশনের পলাতক দণ্ডপ্রাপ্ত আসামিদের ফেরতে ভারতের সহযোগিতা চাইলো বাংলাদেশ এবার সৌদি আরব ভ্রমণে নিজ নাগরিকদের সতর্কতা জারি করলো যুক্তরাষ্ট্র আর্জেন্টিনার জার্সিতে শেষ অধ্যায়, মেসির বিদায়ী ম্যাচ ৬ অক্টোবর মমতার একসময়ের ঘনিষ্ঠ দেবের বাড়িতে শুভেন্দু অধিকারী ফ্যাটি লিভার কি সত্যিই ঠিক হয়, ২১ দিনের সহজ পরিকল্পনা দিলেন চিকিৎসক অনুমোদন পেল ৩ মেট্রো রেল প্রকল্প সংসদ ভবনের সামনে শিক্ষিকার মৃত্যু: ছিনতাইকৃত মালামালসহ ২ আসামি গ্রেফতার ৪ দিনের সরকারি সফরে জাপান গেলেন সেনাপ্রধান

ডিসেম্বরের মধ্যেই পরিবর্তন আসবে : দুদু

  • আপডেট সময় : মঙ্গলবার, ৮ আগস্ট, ২০২৩
  • ১০৩ বার পঠিত

আগামী ডিসেম্বরের মধ্যেই বাংলাদেশে একটা পরিবর্তন আসবে বলে জানিয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু।

মঙ্গলবার (৮ আগস্ট) জাতীয় প্রেস ক্লাবের সামনে এক প্রতিবাদ সভায় তিনি এ কথা বলেন।

দুদু বলেন, ডিসেম্বরের মধ্যেই দেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে। গণতন্ত্র ও স্বাধীনতার পক্ষের মানুষ, প্রকৃত মুক্তিযোদ্ধারা দেশ পরিচালনা করবেন। চোর-বাটপাররা আর দেশ পরিচালনা করতে পারবে না।

জিয়াউর রহমানের আমলে শেখ হাসিনা বাংলাদেশে এসেছিলেন জানিয়ে তিনি বলেন, জিয়াউর রহমান তাকে (শেখ হাসিনা) বাংলাদেশে আসার সুযোগ করে দিয়েছিলেন। তার বাড়ি ফিরিয়ে দেওয়াসহ অনেক সহযোগিতা করেছিলেন। কিন্তু শেখ হাসিনা ক্ষমতায় এসে সেই প্রতিদান দিলেন জিয়া পরিবারের ওপর নির্যাতন করে।

বিএনপির এই নেতা বলেন, বিএনপির ৪০ লাখ নেতাকর্মীর না‌মে দুই লাখ মামলা দেওয়া হয়েছে। আওয়ামী লীগ হামলা-মামলা দিয়ে আবারও ক্ষমতায় আসতে চায়।

দুদু বলেন, বর্তমান পরিস্থিতি জেনেই শেখ হাসিনা প্রশাসনকে বলেছেন, আপনারা ভয় পাবেন না। এখন প্রশ্ন হলো, যদি গণতন্ত্র হরণ না করে এবং জনগণের ক্ষতি না করে তাহলে কেন ভয় পাবে।

প্রতিবাদ সভায় বিএনপি নির্বাহী কমিটির সদস্য ফোরকানী আলম, অ্যাডভোকেট আবেদ রেজা, মু‌ক্তি‌যোদ্ধা দ‌লের সাংগঠ‌নিক সম্পাদক মিয়া মো. আ‌নোয়ার, দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলনের সভাপতি রকিবুল ইসলাম রিপনসহ অনেকেই উপস্থিত ছিলেন।

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park