1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রপতির সঙ্গে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদকের সৌজন্য সাক্ষাৎ ১৩ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়ায় নিষেধাজ্ঞার প্রস্তাব ইইউ কমিশনের পলাতক দণ্ডপ্রাপ্ত আসামিদের ফেরতে ভারতের সহযোগিতা চাইলো বাংলাদেশ এবার সৌদি আরব ভ্রমণে নিজ নাগরিকদের সতর্কতা জারি করলো যুক্তরাষ্ট্র আর্জেন্টিনার জার্সিতে শেষ অধ্যায়, মেসির বিদায়ী ম্যাচ ৬ অক্টোবর মমতার একসময়ের ঘনিষ্ঠ দেবের বাড়িতে শুভেন্দু অধিকারী ফ্যাটি লিভার কি সত্যিই ঠিক হয়, ২১ দিনের সহজ পরিকল্পনা দিলেন চিকিৎসক অনুমোদন পেল ৩ মেট্রো রেল প্রকল্প সংসদ ভবনের সামনে শিক্ষিকার মৃত্যু: ছিনতাইকৃত মালামালসহ ২ আসামি গ্রেফতার ৪ দিনের সরকারি সফরে জাপান গেলেন সেনাপ্রধান

বেগম খালেদা জিয়ার রোগের উপসর্গ আরও বেড়েছে: চিকিৎসক

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ১০ আগস্ট, ২০২৩
  • ১২৪ বার পঠিত

গত এক সপ্তাহ ধরে বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগের উপসর্গ বেড়ে চলেছে। এজন্যই চিকিৎসকদের পরামর্শে তাঁকে হাসপাতালে ভর্তি করানো হয়েছে বলে জানিয়েছেন বেগম জিয়ার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডা. এজেডএম জাহিদ হোসেন।

সাবেক এই প্রধানমন্ত্রীর প্রয়োজনীয় পর্যাপ্ত চিকিৎসা দেশে নেই বলেও দাবি করেছেন তাঁর ব্যক্তিগত এই চিকিৎসক।

বুধবার (৯ আগস্ট) সন্ধ্যা ৬টা ২৫ মিনিটে বেগম খালেদা জিয়াকে বসুন্ধরার এভার কেয়ার হাসপাতালে আনা হয়। স্বাস্থ্য পরীক্ষার পর চিকিৎসকদের পরামর্শে রাত ৮টা ১০ মিনিটে তাকে হাসপাতালটিতে ভর্তি করা হয়। পরে রাতে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন ডা. এজেডএম জাহিদ হোসেন।

তিনি বলেন, গত এক সপ্তাহ ধরে বেগম খালেদা জিয়ার রোগের উপসর্গ বেড়ে চলেছে। এজন্য নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা শেষে মেডিকেল বোর্ডের পরামর্শে তাঁকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করার সিদ্ধান্ত হয়। আগামীকাল আবারও মেডিকেল বোর্ড বসানো হবে।

তিনি আরও বলেন, বেগম জিয়াকে বিদেশে নেওয়া দরকার। বেগম জিয়ার রোগের চিকিংসা বাংলাদেশসহ আশপাশের কোন দেশে নেই। উন্নত দেশে নিয়ে চিকিংসা করাতে হবে।

উল্লেখ্য, ৭৮ বছর বয়সী সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া দীর্ঘদিন ধরে আর্থ্রাইটিস, ডায়াবেটিস, কিডনি জটিলতা, লিভারের রোগ ও হৃদরোগসহ বার্ধক্যজনিত নানান রোগে ভুগছেন। ২০২১ সালের এপ্রিলে করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ার পর থেকে কয়েকবার নানান অসুস্থতা নিয়ে তাকে হাসপাতালে চিকিৎসা নিতে হয়েছে। সর্বশেষ গত ১৩ জুন রাতে অসুস্থ হলে হাসপাতালে ভর্তি হন বিএনপি চেয়ারপারসন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park