ইতিহাসে প্রথমবার আরব ক্লাব কাপের ফাইনালে উঠেছে সৌদি আরবের ক্লাব আল নাসর। রোনালদো-মানে জুটিতে ভর করে সেমিফাইনালে ইরাকী ক্লাব আল শোরতাকে হারিয়ে ইতিহাস গড়েছে আল নাসর। ৭৫ মিনিটে পেনাল্টিতে পাওয়া একমাত্র গোলে জয় নিয়ে মাঠ ছাড়ে আল নাসর
আরব ক্লাব চ্যাম্পিয়ন্স কাপ চলছে ১৯৮২ সাল থেকে। এ টুর্নামেন্টের ইতিহাসে এবারই প্রথমবার ফাইনালে খেলবে আল নাসর। বুধবার (৯ আগস্ট) রাতে প্রিন্স সুলতান বিন আবদুল আজিজ স্টেডিয়ামে ইরাকী ক্লাবের বিরুদ্ধে জয় পায় নৌদি ক্লাবটি।
ম্যাচের শুরু থেকেই আক্রমণে যায় আল নাসর। বারবার চেষ্টার পরও কাঙ্ক্ষিত জালের দেখা পাচ্ছিলো না। প্রথমার্ধ গোল শূন্য স্কোরেই বিরতিতে যায় দুদল।বিরতির পরও সমানভাবে আক্রমণ চালায় আল নাসর।
রোনালদো-মানে জুটি বারবার আল শোরতার রক্ষণ ভাঙার চেষ্টা করেছিল। কিন্তু বারবার ব্যর্থ হচ্ছিল। ৭১ মিনিটে দারুণ সুযোগ নষ্ট করেন মানে। একটু পর মানে ডি-বক্সের ভেতর ফাউলের শিকার হন। এরপর ভিএআরের সাহায্য পেনাল্টির সিদ্ধান্ত দেন রেফারি। স্পট কিক থেকে বল জালে পাঠিয়ে কাঙ্ক্ষিত গোলটি এনে দেন রোনালদো। পেনাল্টির গোলেই আল নাসরকে আরব ক্লাব চ্যাম্পিয়নস কাপের ফাইনালে তুলেছে।
Leave a Reply