1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৬:৩৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ফের অশান্ত ভারতের মনিপুর, নিহত ৫ ডেঙ্গুতে বাড়ছে মৃত্যুর মিছিল, ২৪ ঘণ্টায় ৬ জনের প্রাণহানি জাতীয় স্বার্থ সমুন্নত রাখতে কৌশলগত নেতৃত্ব তৈরির আহ্বান রাষ্ট্রপতির দেশকে অস্থিতিশীল করতে পরাজিত শক্তি পার্শ্ববর্তী দেশ থেকে উসকানি দিচ্ছে: রিজভী আ. লীগ ও ধর্ম ব্যবসায়ীরা মিলে দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত করছে: খায়রুল কবির খোকন শ্রমিক আন্দোলনকে পুঁজি করে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা সফল হবে না: মাহদী আমিন শ্রমিক আন্দোলনের নামে অস্থিরতা সৃষ্টির চেষ্টা করলে কঠোর ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী ৪ মাসে যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশের রফতানি আয় বেড়েছে ১১.৫১ শতাংশ মিরপুরে পুলিশের গাড়িতে আগুন দেওয়ায় রাজিব দাস আটক পোশাকশিল্পে অস্থিরতার পেছনে গভীর ষড়যন্ত্র থাকতে পারে: জামায়াত আমির

বিশ্বকাপের টিকিট বিক্রির কার্যক্রম শুরু

  • আপডেট সময় : মঙ্গলবার, ১৫ আগস্ট, ২০২৩
  • ১০১ বার পঠিত

৫ অক্টোবর থেকে শুরু হচ্ছে ওয়ানডে বিশ্বকাপ। বৈশ্বিক এই আসরকে সামনে রেখে মঙ্গলবার (১৫ আগস্ট) টিকিট বুকিং শুরু করেছে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (আইসিসি)। নিজেদের অফিসিয়াল ওয়েবসাইটে তারা টিকিট বিক্রির কার্যক্রম শুরু করেছে।

২৫ অক্টোবর থেকে আনুষ্ঠানিকভাবে টিকিট বিক্রি শুরু করবে আইসিসি। আইসিসির ওয়েবসাইট থেকে রেজিস্ট্রেশন করতে হবে প্রথমে। সেখান থেকে ভেন্যু ও কোন কোন দেশের খেলা দেখতে ইচ্ছুক সেটি নির্বাচন করতে হবে। এরপর ২৫ আগস্ট থেকে পছন্দসই দলের নির্বাচন করা ভেন্যুতে থাকা ম্যাচগুলোর টিকিট কেনা যাবে অনলাইনে।

রেজিস্ট্রেশন করতে নাম, দেশ, জন্ম তারিখ, ই-মেইল ঠিকানা ও মোবাইল নম্বর দিতে হবে। রেজিস্ট্রেশন সম্পন্ন ছাড়া অনলাইনে টিকিট কেনা যাবে না। কয়েকভাগে ভাগ করে টিকিট বিক্রি শুরু করবে আইসিসি।

৫ অক্টোবর ইংল্যান্ড বনাম নিউজিল্যান্ডের ম্যাচের মধ্য দিয়ে পর্দা উঠবে বৈশ্বিক এই লড়াইয়ের।

চলুন একনজরে দেখে আসি কোনদিন কোন ম্যাচের টিকিট কবে বিক্রি শুরু হবে-

২৫ আগস্ট- ভারত ছাড়া বাংলাদেশসহ বাকি দলগুলোর প্রস্তুতি ও মূল পর্বের ম্যাচ

৩০ আগস্ট- গুয়াহাটি ও ত্রিবান্দ্রামের ভারতের ম্যাচ

৩১ আগস্ট- চেন্নাই, দিল্লি ও পুনের ভারতের ম্যাচ

১ সেপ্টেম্বর- ধর্মশালা, লক্ষ্ণৌ ও মুম্বাইয়ে ভারতের ম্যাচ

২ সেপ্টেম্বর- বেঙ্গালুরু ও কলকাতার ম্যাচ

৩ সেপ্টেম্বর- আহমেদাবাদে ভারতের ম্যাচ

১৫ সেপ্টেম্বর- সেমিফাইনাল ও ফাইনাল

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park