1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রপতির সঙ্গে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদকের সৌজন্য সাক্ষাৎ ১৩ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়ায় নিষেধাজ্ঞার প্রস্তাব ইইউ কমিশনের পলাতক দণ্ডপ্রাপ্ত আসামিদের ফেরতে ভারতের সহযোগিতা চাইলো বাংলাদেশ এবার সৌদি আরব ভ্রমণে নিজ নাগরিকদের সতর্কতা জারি করলো যুক্তরাষ্ট্র আর্জেন্টিনার জার্সিতে শেষ অধ্যায়, মেসির বিদায়ী ম্যাচ ৬ অক্টোবর মমতার একসময়ের ঘনিষ্ঠ দেবের বাড়িতে শুভেন্দু অধিকারী ফ্যাটি লিভার কি সত্যিই ঠিক হয়, ২১ দিনের সহজ পরিকল্পনা দিলেন চিকিৎসক অনুমোদন পেল ৩ মেট্রো রেল প্রকল্প সংসদ ভবনের সামনে শিক্ষিকার মৃত্যু: ছিনতাইকৃত মালামালসহ ২ আসামি গ্রেফতার ৪ দিনের সরকারি সফরে জাপান গেলেন সেনাপ্রধান

পুরুষ দলের মতই বিশ্বজয়ী নারী ফুটলারদের বরণ করে নিয়েছে স্পেন

  • আপডেট সময় : মঙ্গলবার, ২২ আগস্ট, ২০২৩
  • ৩৫৭ বার পঠিত

বিশ্বকাপ ট্রফি নিয়ে দেশে ফিরেছে স্পেন নারী ফুটবল দল। ২০১০ বিশ্বকাপ জয়ের পর স্পেনের পুরুষ দলকে যেভাবে বরণ করে নেয়া হয়েছিলো এবারও ঠিক একই অভ্যর্থনা দেয়া হয়েছে বিশ্বজয়ী নারী ফুটলারদের। স্পেনিয়ার্ডদের নাচে-গানে-উৎসবে মাদ্রিদের পুয়েন্তে দেল রে এসপ্লানেড হয়ে উঠেছিলো জনসমুদ্র।

বিশ্ব চ্যাম্পিয়ন নারী স্পেন দলকে বহন করে নিয়ে আসা বিমান মাদ্রিদ বিমানবন্দরের টার্মিনালে অতরণের পর ২০১০ সালের দৃশ্যোর পুনরাবৃত্তি হলো। সেবার স্পেনের বিশ্বকাপ ট্রফি হাতে বিমানের গেটে গর্বিত অধিনায়ক ইকার ক্যাসিয়াসের মুখটা সবার আগে দেখা গিয়েছিলো। এবার নারী ফুটবল দলের মূল অধিনায়ক ইভানা আন্দ্রেস সবার আগে বিমান থেকে নেমে আসেন।

সঙ্গে কোচ হোর্হে ভিলদা এবং স্পেন ফুটবল ফেডারেশনের সভাপতি লুইস রুবিয়ালেস। ছেলেদের মতো মেয়েরাও বিশ্বমঞ্চে এই প্রথম স্পেনকে বিশ্বকাপ উপহার দিয়েছে। সময়ের ব্যবধানটা ২০১০ থেকে ২০২৩ সাল, ১৩ বছর। ট্রফির উৎসবটাও হয়েছে সেরকম।

মাদ্রিদের পুয়েন্তে দেল রে এসপ্লানেড। বিশ্ব চ্যাম্পিয়ন দলকে বরণ করে নেওয়ার মূল উৎসবটা চলে সেখানে। তিল ধারণের ঠাঁই ছিলো না।

প্রায় তিন ঘণ্টা অপেক্ষার পর স্পেনের বিশ্বজয়ী ২৩ খেলোয়াড়ের দর্শন পান ভক্ত-সমর্থকরা। প্রচন্ড গরমে কেউ কেউ অসুস্থ হয়ে পড়লেও আগ্রহের কমতি ছিলো না।

দলের মূল অধিনায়ক ইভানা আন্দ্রেস একাদশে জায়গা হারানোয় বিশ্বকাপে বেশির ভাগ ম্যাচেই অধিনায়কত্ব করেছেন ওলগা কারমোনা।

নাচে-গানে-উৎসবে বিশ্বজয়ী মেয়েদের বরণ করে নিয়েছে স্পেনিয়ার্ডরা।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park