1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রপতির সঙ্গে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদকের সৌজন্য সাক্ষাৎ ১৩ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়ায় নিষেধাজ্ঞার প্রস্তাব ইইউ কমিশনের পলাতক দণ্ডপ্রাপ্ত আসামিদের ফেরতে ভারতের সহযোগিতা চাইলো বাংলাদেশ এবার সৌদি আরব ভ্রমণে নিজ নাগরিকদের সতর্কতা জারি করলো যুক্তরাষ্ট্র আর্জেন্টিনার জার্সিতে শেষ অধ্যায়, মেসির বিদায়ী ম্যাচ ৬ অক্টোবর মমতার একসময়ের ঘনিষ্ঠ দেবের বাড়িতে শুভেন্দু অধিকারী ফ্যাটি লিভার কি সত্যিই ঠিক হয়, ২১ দিনের সহজ পরিকল্পনা দিলেন চিকিৎসক অনুমোদন পেল ৩ মেট্রো রেল প্রকল্প সংসদ ভবনের সামনে শিক্ষিকার মৃত্যু: ছিনতাইকৃত মালামালসহ ২ আসামি গ্রেফতার ৪ দিনের সরকারি সফরে জাপান গেলেন সেনাপ্রধান

ক্রিকেট ইতিহাসে সর্বপ্রথম লাল কার্ড দেখে মাঠ ছাড়লেন নারিন

  • আপডেট সময় : সোমবার, ২৮ আগস্ট, ২০২৩
  • ১৮৫ বার পঠিত

খেলার মাঠে নিয়ম ভঙ্গ করলে শাস্তি প্রদান নতুন কোনো ঘটনা নয়। ফুটবল ম্যাচে তো কার্ড দেখিয়ে শাস্তির বিধান রাখা আছে। এই কার্ডের প্রচলন এবার দেখা মিললো ভদ্রলোকের খেলা খ্যাত ক্রিকেটে। পূর্ব ঘোষণা অনুযায়ী ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল) লাল কার্ড ব্যবহার শুরু হয়েছে। যার প্রথম শিকার হয়েছেন সুনীল নারিন।

রবিবার ((২৭ আগস্ট রাতে) সেন্ট কিটসের ওয়ার্নার পার্কে মুখোমুখি হয়েছিল সেন্ট কিটস অ্যান্ড নেভিস প্যাট্রিয়টস-ত্রিনবাগো নাইট রাইডার্স। ওই ম্যাচের ১৮তম ওভার বোলিং করতে দেরি করে নাইট রাইডার্স। সিপিএলের নতুন আইন অনুযায়ী, ৩০ গজ বৃত্তের মধ্যে চার ফিল্ডারের পরিবর্তে পাঁচ ফিল্ডার নিয়ে ফিল্ডিং করতে হয় নাইট রাইডার্সকে। পরের ওভারে একই ভুল আরও এক ফিল্ডার কমে আসে তাদের। আর শেষ ওভারে একজন ফিল্ডারকেই মাঠ ছাড়া হতে হয়।

অন ফিল্ড আম্পায়ার জাহিদ বাসারাথ টানা তিন ওভার মন্থর বোলিংয়ের কারণে লাল কার্ড দেখান নাইট রাইডার্সকে। পরে ত্রিনবাগোর অধিনায়ক পোলার্ডকে জানানো হয়। তিনি তার দলের ফিল্ডার সুনিল নারিনকে মাঠের বাইরে চলে যেতে বলেন।

ধারাভাষ্য কক্ষ থেকে ইয়ান বিশপ বলে ওঠেন, এখান ঐতিহাসিক একটি মুহূর্ত হতে পারে… ওহ লাল কার্ড। কেউই এই রংয়ের কার্ড দেখতে চায় না। তাদের (ত্রিনবাগো) এখন দশজন নিয়েই ফিল্ডিং করতে হবে। তাই কাউকে মাঠ ছাড়তে হবে এবং ৩০ গজ বৃত্তের বাইরে কেবল দুইজন ফিল্ডার থাকবে।

মাঠছাড়া হওয়ার আগে ৪ ওভার বোলিং করে ২৪ রানে ৩ উইকেট নেন নারিন। ম্যাচের বাকি সময় ১০ জন নিয়েই ফিল্ডিং করতে হয় ত্রিনবাগোকে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park