1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রপতির সঙ্গে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদকের সৌজন্য সাক্ষাৎ ১৩ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়ায় নিষেধাজ্ঞার প্রস্তাব ইইউ কমিশনের পলাতক দণ্ডপ্রাপ্ত আসামিদের ফেরতে ভারতের সহযোগিতা চাইলো বাংলাদেশ এবার সৌদি আরব ভ্রমণে নিজ নাগরিকদের সতর্কতা জারি করলো যুক্তরাষ্ট্র আর্জেন্টিনার জার্সিতে শেষ অধ্যায়, মেসির বিদায়ী ম্যাচ ৬ অক্টোবর মমতার একসময়ের ঘনিষ্ঠ দেবের বাড়িতে শুভেন্দু অধিকারী ফ্যাটি লিভার কি সত্যিই ঠিক হয়, ২১ দিনের সহজ পরিকল্পনা দিলেন চিকিৎসক অনুমোদন পেল ৩ মেট্রো রেল প্রকল্প সংসদ ভবনের সামনে শিক্ষিকার মৃত্যু: ছিনতাইকৃত মালামালসহ ২ আসামি গ্রেফতার ৪ দিনের সরকারি সফরে জাপান গেলেন সেনাপ্রধান

সাত গোলের ম্যাচে ১৬ বছরেই বার্সার হয়ে ইতিহাস লামিনের

  • আপডেট সময় : সোমবার, ২৮ আগস্ট, ২০২৩
  • ১৩৮ বার পঠিত

লামিনের পাস থেকে গোল পেলেন গাভি। সতীর্থদের সঙ্গে আনন্দ ভাগাভাগি

বার্সলোনা-ভিয়ারিয়াল ম্যাচ মানেই যেনো গোলের নিশ্চয়তা। গতকাল হলো সাত গোলের উৎসব। রোমাঞ্চকর লড়াইটা বার্সেলোনা জিতলো ৪-৩ ব্যবধানে। কাতালান ক্লাবটির ১৬ বছর বয়সী উইঙ্গার লামিনে ইয়ামালও লা লিগায় গড়লেন সবচেয়ে কম বয়সে অ্যাসিস্ট করার ইতিহাস।

রবিবার রাতে ভিয়ারিয়ালের মাঠে বার্সার শুরুটা হয় দারুণ। ১৫ মিনিটের মধ্যেই দুই গোলে এগিয়ে যায় ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা। দ্বাদশ মিনিটে গাভি, ১৫ মিনিটে ফ্রেংকি ডি ইয়ং লক্ষ্যভেদ করেন। ৪০ মিনিটের মধ্যে দুই গোল শোধ দিয়ে বিরতিতে যায় গত মৌসুমে পঞ্চম স্থান নিয়ে লিগ শেষ করা ভিয়ারিয়াল। গোলদাতা আর্জেন্টাইন ডিফেন্ডার হুয়ান ফয়থ ও নরওয়ের ফরোয়ার্ড আলেক্সান্ডার সার্লথ।

দ্বিতীয়ার্ধের শুরুতে স্বাগতিকদের ৩-২ লিড এনে দেন স্প্যানিশ মিডফিল্ডার আলেক্স বায়ানা। বার্সার বদলি নামা ফেররান তরেস ৬৮ মিনিটে ও পোলিশ স্ট্রাইকার রবের্ত লেভান্দোভস্কি ৭১ মিনিটে গোল করে জয়ের স্বস্তিতে ভাসান অতিথি শিবির।

দুই গোলেই ১৬ বছরের স্প্যানিশ উইঙ্গার ইয়ামাল অবদান রেখে লা লিগার ইতিহাসে সবচেয়ে কম বয়সী অ্যাসিস্ট হিসেবে সতীর্থ আনসু ফাতির রেকর্ড টপকে যান। ইয়ামালের দুটি প্রচেস্টা এদিন পোস্টে বাধা পায়।

এর আগে গেতাফের সঙ্গে গোলশূন্য ড্র’য়ে লিগ শুরু করার পর দ্বিতীয় ম্যাচে কাদিজকে ২-০’তে হারিয়েছিলো বার্সা।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park