1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রপতির সঙ্গে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদকের সৌজন্য সাক্ষাৎ ১৩ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়ায় নিষেধাজ্ঞার প্রস্তাব ইইউ কমিশনের পলাতক দণ্ডপ্রাপ্ত আসামিদের ফেরতে ভারতের সহযোগিতা চাইলো বাংলাদেশ এবার সৌদি আরব ভ্রমণে নিজ নাগরিকদের সতর্কতা জারি করলো যুক্তরাষ্ট্র আর্জেন্টিনার জার্সিতে শেষ অধ্যায়, মেসির বিদায়ী ম্যাচ ৬ অক্টোবর মমতার একসময়ের ঘনিষ্ঠ দেবের বাড়িতে শুভেন্দু অধিকারী ফ্যাটি লিভার কি সত্যিই ঠিক হয়, ২১ দিনের সহজ পরিকল্পনা দিলেন চিকিৎসক অনুমোদন পেল ৩ মেট্রো রেল প্রকল্প সংসদ ভবনের সামনে শিক্ষিকার মৃত্যু: ছিনতাইকৃত মালামালসহ ২ আসামি গ্রেফতার ৪ দিনের সরকারি সফরে জাপান গেলেন সেনাপ্রধান

নানা আয়োজনে জেলায় জেলায় বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী পালন

  • আপডেট সময় : শুক্রবার, ১ সেপ্টেম্বর, ২০২৩
  • ১৪৯ বার পঠিত

শোভাযাত্রা-সমাবেশসহ নানা আয়োজনে দেশের বিভিন্ন জায়গায় পালন হয়েছে বিএনপির ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী। এর আগে শুক্রবার সকালে কড়া নিরাপত্তার মধ্যে দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা জিয়াউর রহমানের মাজারে আসেন। সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। এসময় তারা জিয়াউর রহমানের রুহের মাগফেরাত কামনা করে দোয়া ও মোনাজাত করেন।

চট্টগ্রামের বিপ্লব উদ্যানে শ্রদ্ধা নিবেদন করে মহানগর উত্তর ও দক্ষিণ জেলা বিএনপি। এ সময়, চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক ডা. শাহাদাত হোসেন বলেন, রাজনৈতিক দৈন্যদশায় পড়ে বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে নিয়ে মিথ্যাচার করছে আওয়ামী লীগ।

প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে রাজশাহীতে বিক্ষোভ মিছিল করে বিএনপি। এর আগে, নগরীর মালোপাড়া দলীয় কার্যালয়ের সামনে প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান উদ্বোধন করেন বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্ঠা সাবেক মেয়র মিজানুর রহমান মিনু।

ময়মনসিংহে সমাবেশ করেছে দক্ষিণ জেলা বিএনপি। এসময় বক্তারা সরকারের পদত্যাগ ও নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধিনে নির্বাচনের জোর দাবি জানান।

খাগড়াছড়িতে বর্ণাঢ্য আয়োজন ও ব্যাপক শো-ডাউনের মধ্য দিয়ে বিএনপির ৪৫তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। র‌্যালি শেষে বিএনপি’র প্রতিষ্ঠতা জিয়াউর রহমানের স্মৃতিস্তম্ভে পুস্পমাল্য অর্পণ করা হয়। এ সময় হাজারো নেতাকর্মীর শ্লোগানে খাগড়াছড়ি মুখর হয়ে উঠে। প্রায় আধা ঘন্টা শহরে সকল ধরনের যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে বর্ষপূর্তির কেক কাটা হয়।

বরিশাল নগরীতে দলীয় কার্যালয় থেকে বিভিন্ন শ্লোগানে, ব্যানার, ফেস্টুন ,প্লা কার্ড নিয়ে শোভাযাত্রা বের করে বিএনপি। তত্ত্বাবধায়ক সরকারের দাবি আদায়ে নেতাকর্মীদের রাজপথে থাকার আহ্বান জানান বক্তারা।

নাটোরে প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দলের সাংগঠনিক সম্পাদক রুহুল কুদ্দুস তালুকদার দুলু। এসময় তিনি বলেন, এ সরকারের অধিনে কোন নির্বাচন হবে না। নির্দলীয় সরকারের দাবি আদায় না হওয়া পর্যন্ত ঘরে ফিরবে না নেতাকর্মীরা।

সুনামগঞ্জে শহরের পুরাতন বাসস্টেশন থেকে শোভাযাত্রা বের করা হয়। এর আগে শহরের পুরাতন বাস স্টেশনে সমাবেশ করে বিএনপি নেতাকর্মীরা। এতে বক্তারা বলেন গণতন্ত্র প্রতিষ্ঠায় বিএনপির আন্দোলনে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।

মামলা, গ্রেফতার ও পথে পথে তল্লাশি উপেক্ষা করে দলের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেছে খাগড়াছড়ি বিএনপি। এ উপলক্ষে শোভাযাত্রা বের হয়ে বিভিন্ন সড়ক ঘুরে জিয়াউর রহমানের স্মৃতি ভাস্কর্য্যের শ্রদ্ধা জানায় নেতাকর্মীরা।

সিরাজগঞ্জের ইসলামিয়া সরকারি কলেজ মাঠ থেকে র‌্যালি বের করে বিএনপি। শহরের বিভিন্ন সড়ক ঘুরে আবারও কলেজ মাঠে গিয়ে শেষ হয় শোভাযাত্রাটি।

টাঙ্গাইলে বিএনপি’র ৪৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ঘাটাইল জিবি কলেজের সামনে থেকে শোভাযাত্রা বের করা হয়। পরে হয় সংক্ষিপ্ত সমাবেশ।

কুড়িগ্রামে নানা আয়োজনে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী পালন হয়েছে। এ উপলক্ষে দলীয় কার্যালয়ে দোয়া মাহফিল হয়।

নীলফামারী জেলা বিএনপির আয়োজনে একটি বিশাল র‌্যালি শহর প্রদক্ষিণ শেষে জেলা বিএনপির কার্যালয় চত্তরে আলোচনা সভায় মিলিত হয়।

জয়পুরহাট, ঝিনাইদহ, ঝালকাঠী, মাদারীপুরসহ দেশের বিভিন্ন জায়গায়ও দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেছে বিএনপি নেতাকর্মীরা।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park