1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রপতির সঙ্গে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদকের সৌজন্য সাক্ষাৎ ১৩ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়ায় নিষেধাজ্ঞার প্রস্তাব ইইউ কমিশনের পলাতক দণ্ডপ্রাপ্ত আসামিদের ফেরতে ভারতের সহযোগিতা চাইলো বাংলাদেশ এবার সৌদি আরব ভ্রমণে নিজ নাগরিকদের সতর্কতা জারি করলো যুক্তরাষ্ট্র আর্জেন্টিনার জার্সিতে শেষ অধ্যায়, মেসির বিদায়ী ম্যাচ ৬ অক্টোবর মমতার একসময়ের ঘনিষ্ঠ দেবের বাড়িতে শুভেন্দু অধিকারী ফ্যাটি লিভার কি সত্যিই ঠিক হয়, ২১ দিনের সহজ পরিকল্পনা দিলেন চিকিৎসক অনুমোদন পেল ৩ মেট্রো রেল প্রকল্প সংসদ ভবনের সামনে শিক্ষিকার মৃত্যু: ছিনতাইকৃত মালামালসহ ২ আসামি গ্রেফতার ৪ দিনের সরকারি সফরে জাপান গেলেন সেনাপ্রধান

প্রধানমন্ত্রী দেশের মানুষকে মর্যাদার আসনে অধিষ্ঠিত করেছেন: আইনমন্ত্রী

  • আপডেট সময় : রবিবার, ৩ সেপ্টেম্বর, ২০২৩
  • ২৭১ বার পঠিত

আইন, বিচার ও সংসদ বিষয়কমন্ত্রী এডভোকেট আনিসুল হক বলেছেন, বাংলাদেশের মানুষকে আগে মিসকিন বলা হতো। তলাবিহীন ঝুড়ি আখ্যায়িত করা হয়েছিল বাংলাদেশকে। তবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দায়িত্ব নেয়ার পর বাংলাদেশকে সারা বিশ্বের কাছে উন্নয়নের রোল মডেল হিসেবে পরিচিত করেছেন। এদেশের মানুষকে মর্যাদার আসনে অধিষ্ঠিত করেছেন।

শনিবার (২ সেপ্টম্বর) দুপুরে উপজেলার বায়েক ইউনিয়ন আওয়ামী লীগের বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। এ সময় তিনি দলীয় নেতাকর্মীদের নিজেদের মধ্যে ছোটখাট বিভেদ ভুলে গিয়ে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।

তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বহু কষ্ট করে বাংলাদেশ আওয়ামী লীগকে সংগঠিত করে রাষ্ট্রক্ষমতায় গিয়ে বাংলাদেশকে মর্যাদার আসনে আসীন করেছেন। তিনি বলেন, বেগম খালেদা জিয়া নিজে দুর্নীতিগ্রস্ত হওয়ায় বলেছিলেন পদ্মা সেতু দিয়ে গাড়ি চলবে না, সেতু ভেঙ্গে পড়বে। অথচ এখন তারাই গাড়ি নিয়ে যায়। মূলত প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের মানুষের টাকায়, মানুষের উন্নয়নের জন্য কাজ করেন।

সভায় বায়েক ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি আনোয়ার করিম শাহরিয়া ভুইয়ার সভাপতিত্বে বক্তব্য রাখেন কসবা উপজেলা চেয়ারম্যান রাশেদুল কাওসার ভুইয়া জীবন, কসবা পৌর মেয়র এম.জি হাক্কানী প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park