1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রপতির সঙ্গে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদকের সৌজন্য সাক্ষাৎ ১৩ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়ায় নিষেধাজ্ঞার প্রস্তাব ইইউ কমিশনের পলাতক দণ্ডপ্রাপ্ত আসামিদের ফেরতে ভারতের সহযোগিতা চাইলো বাংলাদেশ এবার সৌদি আরব ভ্রমণে নিজ নাগরিকদের সতর্কতা জারি করলো যুক্তরাষ্ট্র আর্জেন্টিনার জার্সিতে শেষ অধ্যায়, মেসির বিদায়ী ম্যাচ ৬ অক্টোবর মমতার একসময়ের ঘনিষ্ঠ দেবের বাড়িতে শুভেন্দু অধিকারী ফ্যাটি লিভার কি সত্যিই ঠিক হয়, ২১ দিনের সহজ পরিকল্পনা দিলেন চিকিৎসক অনুমোদন পেল ৩ মেট্রো রেল প্রকল্প সংসদ ভবনের সামনে শিক্ষিকার মৃত্যু: ছিনতাইকৃত মালামালসহ ২ আসামি গ্রেফতার ৪ দিনের সরকারি সফরে জাপান গেলেন সেনাপ্রধান

চমক রেখেই বিশ্বকাপ দল ঘোষণা ভারতের

  • আপডেট সময় : মঙ্গলবার, ৫ সেপ্টেম্বর, ২০২৩
  • ৮১ বার পঠিত

ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)- এর প্রধান নির্বাচক অজিত আগারকার বিশ্বকাপ স্কোয়াড ঘোষণায় চমক দেখাবেন। এমনটি তিনি আগেই জানিয়েছেন। হলোও তাই; বিশ্বকাপ দলে জায়গা পেয়েছেন ইনজুরির কারণে এশিয়া কাপের গ্রুপ পর্বের ম্যাচ খেলতে না পারা লোকেশ রাহুল। আর চায়নাম্যান কুলদীপ যাদব এশিয়া কাপে ডাক পেলেও জায়গা হয়নি অভিজ্ঞ স্পিনার রবিচন্দ্রন অশ্বিন এবং লেগ স্পিনার যুজবেন্দ্র চাহালের।

রোহিত শর্মাকে অধিনায়ক রেখে ঘোষিত ১৫ সদস্যের দলে জায়গা হয়নি এশিয়াকাপে ভারতের স্ট্যান্ডবাই হিসেবে থাকা সাঞ্জু স্যামসনের। দর্শক হয়েই ঘরের মাঠে বিশ্বকাপ দেখবেন তিনি।

দলে সিনিয়র ক্রিকেটারদের মধ্যে প্রায় সবাই রয়েছেন। প্রত্যাশা অনুযায়ী জায়গা পেয়েছেন বিরাট কোহলি, হার্দিক পান্ডিয়া এবং রবীন্দ্র জাদেজা। আর সম্প্রতি অফফর্মে থাকা সূর্যকুমারও স্কোয়াডে জায়গা পেয়েছেন।

তরুণ ক্রিকেটারদের মধ্যে শুভমান গিল আর ইশান কিষাণও জায়গা পেয়েছেন। স্পিন অলরাউন্ডার হিসেবে অক্ষর প্যাটেল এবং পেস বোলিং অলরাউন্ডার হিসেবে শার্দুল ঠাকুরের স্কোয়াডে জায়গা হয়েছে। পেস ইউনিটে যথারীতি আছেন জাসপ্রিত বুমরাহ, মোহাম্মদ শামি এবং মোহাম্মদ সিরাজ।

ভারতের ১৫ সদস্যের বিশ্বকাপ স্কোয়াড :
রোহিত শর্মা, শুভমান গিল, বিরাট কোহলি, শ্রেয়াস আইয়ার, লোকেশ রাহুল, ঈশান কিষান, সূর্যকুমার যাদব, হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল, শার্দুল ঠাকুর, জাসপ্রিত বুমরাহ, মোহাম্মদ শামি, মোহাম্মদ সিরাজ ও কুলদীপ যাদব।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park