1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৮:১১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ফের অশান্ত ভারতের মনিপুর, নিহত ৫ ডেঙ্গুতে বাড়ছে মৃত্যুর মিছিল, ২৪ ঘণ্টায় ৬ জনের প্রাণহানি জাতীয় স্বার্থ সমুন্নত রাখতে কৌশলগত নেতৃত্ব তৈরির আহ্বান রাষ্ট্রপতির দেশকে অস্থিতিশীল করতে পরাজিত শক্তি পার্শ্ববর্তী দেশ থেকে উসকানি দিচ্ছে: রিজভী আ. লীগ ও ধর্ম ব্যবসায়ীরা মিলে দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত করছে: খায়রুল কবির খোকন শ্রমিক আন্দোলনকে পুঁজি করে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা সফল হবে না: মাহদী আমিন শ্রমিক আন্দোলনের নামে অস্থিরতা সৃষ্টির চেষ্টা করলে কঠোর ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী ৪ মাসে যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশের রফতানি আয় বেড়েছে ১১.৫১ শতাংশ মিরপুরে পুলিশের গাড়িতে আগুন দেওয়ায় রাজিব দাস আটক পোশাকশিল্পে অস্থিরতার পেছনে গভীর ষড়যন্ত্র থাকতে পারে: জামায়াত আমির

এবার ভারতকে চ্যালেঞ্জ ছুড়ে দিলো পাকিস্তান

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ৭ সেপ্টেম্বর, ২০২৩
  • ১৪১ বার পঠিত

এশিয়া কাপের সুপার ফোরে আধিপত্যের সঙ্গে বাংলাদেশকে ৭ উইকেটে হারিয়েছে পাকিস্তান। এই পর্বের পরবর্তী ম্যাচে আগামী রবিবার ভারতের মুখোমুখি হবেন তারা। এ ম্যাচের আগে টিম ইন্ডিয়াকে চ্যালেঞ্জ ছুড়ে দিলেন পাকিস্তানি অধিনায়ক বাবর আজম।

ভারতীয় শীর্ষস্থানীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডের এক প্রতিবেদনে এসব তথ্য পাওয়া গেছে। এতে বলা হয়, টাইগারদের উড়িয়ে দেওয়ার পর ম্যাচ-উত্তর সংবাদ সম্মেলনে বাবর বলেন, বড় জয় সবসময় আত্মবিশ্বাস জোগায়। আমাদের পরের খেলা ভারতের বিপক্ষে। সেই মহারণের আগে আমরা মোটেও চাপে নেই।

গ্রুপ পর্বে বৃষ্টির কারণে ভারতের বিপক্ষে পাকিস্তানের ম্যাচ বাতিল হয়ে যায়। যেখানে পাক পেসারদের দাপটে ২৬৭ রানে অলআউট হয়ে যায় রোহিত অ্যান্ড কোং। পরে আর ব্যাট করার সুযোগ পাননি পাক ব্যাটাররা। তবে ওই ম্যাচেও শাসন করেন বাবররা।

পাক কাপ্তান বলেন, আসন্ন বিগ ম্যাচের আগে আমরা কোনো ধরনের চাপের মধ্যে নেই। বাংলাদেশের বিপক্ষে জয় ভারতের বিরুদ্ধে আমাদের আত্মবিশ্বাস জোগাবে। ভারতীয় টিমের মোকাবিলা করতে প্রস্তুত আমরা। পরের ম্যাচে আমরা আমাদের ১০০ শতাংশ দেব।

গতি আর সুইংয়ে বাংলাদেশ ব্যাটারদের নাকানিচুবানি খাইয়েছেন হারিস রউফ ও নাসিম শাহ। তাদের দারুণ সঙ্গ দেন শাহিন শাহ আফ্রিদি। পেস অ্যাটাকের প্রশংসা করে বাবর বলেন, এ জন্য ছেলেদের কৃতিত্ব দিতে হবে। বিশেষ করে পেসারদের। রউফ চমৎকার বোলিং করেছে। ফাহিম আশরাফ ভালো করেছে। নাসিমও মাঠ মাতিয়েছে।

রউফ ৪ ও নাসিম ৩ উইকেট তুলে নিয়ে বাংলাদেশের ব্যাটিং অর্ডার গুঁড়িয়ে দেন। পরে ৭৮ রানের ঝলমলে ইনিংস খেলে পাকিস্তানকে জয়ের বন্দরে নিয়ে যান ইমাম-উল হক। শেষে ৬৩ রানের হার না মানা ইনিংস খেলে দলের জয় নিশ্চিত করে মোহাম্মদ রিজওয়ান।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park