1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১০:১১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রপতির সঙ্গে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদকের সৌজন্য সাক্ষাৎ ১৩ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়ায় নিষেধাজ্ঞার প্রস্তাব ইইউ কমিশনের পলাতক দণ্ডপ্রাপ্ত আসামিদের ফেরতে ভারতের সহযোগিতা চাইলো বাংলাদেশ এবার সৌদি আরব ভ্রমণে নিজ নাগরিকদের সতর্কতা জারি করলো যুক্তরাষ্ট্র আর্জেন্টিনার জার্সিতে শেষ অধ্যায়, মেসির বিদায়ী ম্যাচ ৬ অক্টোবর মমতার একসময়ের ঘনিষ্ঠ দেবের বাড়িতে শুভেন্দু অধিকারী ফ্যাটি লিভার কি সত্যিই ঠিক হয়, ২১ দিনের সহজ পরিকল্পনা দিলেন চিকিৎসক অনুমোদন পেল ৩ মেট্রো রেল প্রকল্প সংসদ ভবনের সামনে শিক্ষিকার মৃত্যু: ছিনতাইকৃত মালামালসহ ২ আসামি গ্রেফতার ৪ দিনের সরকারি সফরে জাপান গেলেন সেনাপ্রধান

কলম্বোয় তুমুল বৃষ্টি, মাঠে গড়ায়নি পাকিস্তান-শ্রীলঙ্কা ম্যাচ

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৩
  • ৮৫ বার পঠিত

এশিয়া কাপের সুপার ফোরও প্রায় শেষ দিকে। অঘোষিত সেমিফাইনালে আজ মুখোমুখি হওয়ার কথা দুই স্বাগতিক শ্রীলংকা ও পাকিস্তানের। কলম্বোতে খেলা শুরু হওয়ার কথা ছিল বেলা সাড়ে ৩টায়। কিন্তু কলম্বোতে তুমুল বৃষ্টি হওয়ায় লঙ্কা এবং পাকিস্তান ম্যাচ শুরু হতে বিলম্ব হচ্ছে।

এই ম্যাচে জয়ী দল ভারতের বিপক্ষে ফাইনালে লড়বে। ফাইনালের স্বপ্ন পূরণে এই ম্যাচে জিততেই হবে। সে অর্থে দু’দলের জন্যই এটি বাঁচা-মরার লড়াই। বৃষ্টি যদি গুরুত্বপূর্ণ এই ম্যাচে বাঁধা হয়ে দাঁড়ায় এবং রেজাল্ট না হয়, তাহলে রান রেটে এগিয়ে থাকায় ফাইনাল খেলবে শ্রীলংকা।

সুপার ফোরে শ্রীলংকা ও পাকিস্তান দু’দলই দুটি করে ম্যাচ খেলে, জিতেছে একটিতে এবং হেরেছে অন্যটিতে। শ্রীলংকা বাংলাদেশকে ২১ রানে হারালেও, ভারতের কাছে হেরেছে ৪১ রানে। কলম্বোতে ভারতকে ২১৩ রানে বেধে ফেলেও, স্লো ও টার্নিং উইকেটে নিজেরা অলআউট হয়েছে ১৭২ রানে।

তবে দল হিসেবে বেশ ব্যালেন্স ৬বারের চ্যাম্পিয়ন লংকানরা। ব্যাটিং গভীরতা যেমন আছে দলটির, তেমনি বোলিং বেশ বৈচিত্রময়। দলের স্পিন বোলিং অ্যাটাক বেশ সমৃদ্ধ। ধনাঞ্জয়া ডি সিলভা, দুনিথ ভেল্লালেগে, দাসুন সানাকার মত একাধিক আলরাউন্ডার শক্তি বাড়িয়েছে দলের। এর সাথে থাকছে নিজেদের কন্ডিশনের বাড়তি সুবিধা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park