1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১০:১২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রপতির সঙ্গে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদকের সৌজন্য সাক্ষাৎ ১৩ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়ায় নিষেধাজ্ঞার প্রস্তাব ইইউ কমিশনের পলাতক দণ্ডপ্রাপ্ত আসামিদের ফেরতে ভারতের সহযোগিতা চাইলো বাংলাদেশ এবার সৌদি আরব ভ্রমণে নিজ নাগরিকদের সতর্কতা জারি করলো যুক্তরাষ্ট্র আর্জেন্টিনার জার্সিতে শেষ অধ্যায়, মেসির বিদায়ী ম্যাচ ৬ অক্টোবর মমতার একসময়ের ঘনিষ্ঠ দেবের বাড়িতে শুভেন্দু অধিকারী ফ্যাটি লিভার কি সত্যিই ঠিক হয়, ২১ দিনের সহজ পরিকল্পনা দিলেন চিকিৎসক অনুমোদন পেল ৩ মেট্রো রেল প্রকল্প সংসদ ভবনের সামনে শিক্ষিকার মৃত্যু: ছিনতাইকৃত মালামালসহ ২ আসামি গ্রেফতার ৪ দিনের সরকারি সফরে জাপান গেলেন সেনাপ্রধান

আজ শেষ হচ্ছে বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচ

  • আপডেট সময় : মঙ্গলবার, ৩ অক্টোবর, ২০২৩
  • ১২৬ বার পঠিত

প্রস্তুতি ম্যাচে আজ মুখোমুখি হবে অস্ট্রেলিয়া- পাকিস্তান, আফগানিস্তান ও শ্রীলংকা এবং ভারত-নেদারল্যান্ডস। হায়দ্রাবাদে মঙ্গলবার (৩ অক্টোবর) দুপুর আড়াইটায় লড়বে অস্ট্রেলিয়া- পাকিস্তান।

একই সময় গোহাটিতে শ্রীলংকা- আফগানিস্তান এবং স্বাগতিক ভারত কেরেলায় খেলবে নেদারল্যান্ডস এর বিপক্ষে।

৪৫ দিনের দীর্ঘ বিশ্বকাপ। ১০ দলের এই আসরে প্রথম রাউন্ডে প্রত্যক্ষ দলই একে অপরের বিপক্ষে লড়বে। মূল লড়াইর আগে সব দলই দুটি করে প্রস্তুতি ম্যাচ খেলার সুযোগ পাচ্ছে। আজই শেষ হচ্ছে প্রস্তুতি ম্যাচ।

বৃহস্পতিবার শুরু হবে ইংল্যান্ড-নিউজিল্যান্ড ম্যাচ দিয়ে বিশ্বকাপের উত্তেজনা। নেদারল্যান্ডস এর বিপক্ষে অস্ট্রেলিয়া প্রথম প্রস্তুতি ম্যাচটি বৃষ্টিতে পরিত্যক্ত হয়। ঐ ম্যাচে প্রথমে ব্যাট করে ২৩ ওভারে ৭ উইকেটে ১৬৬ রান তোলে অজিরা। জবাবে ৮৪ রানে নেদারল্যান্ডসের ৬ উইকেট তুলে নিলেও, বৃষ্টিতে আর খেলা হয়নি।

অন্যদিকে পাকিস্তান তাদের প্রথম ম্যাচে ৩৪৫ রান করেও নিউজিল্যান্ডের কাছে ৫ উইকেটে হেরেছে। ঐ ম্যাচে রেজওয়ানের সেঞ্চুরিতে ৬ উইকেটে ৩৪৫ রান করে পাকিস্তান। জবাবে পাকিস্তানের বোলিংকে সাধারন মানে নামিয়ে, জয় নিশ্চিত করে কিউইরা।

এদিকে বৃষ্টিতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে আফগানিস্তানের প্রথম ম্যাচটি একটি বলও মাঠে না গড়িয়ে পরিত্যক্ত হয়। আর শ্রীলংকা তাদের প্রথম প্রস্তুতি ম্যাচে বাংলাদেশের কাছে হেরেছে ৭ উইকেটে। শেষ প্রস্তুতি ম্যাচে লড়বে স্বাগতিক ভারত ও নেদারল্যান্ডস। দু’দলেরই প্রথম প্রস্তুতি ম্যাচ বৃষ্টিতে পরিত্যক্ত হয়।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park