1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রপতির সঙ্গে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদকের সৌজন্য সাক্ষাৎ ১৩ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়ায় নিষেধাজ্ঞার প্রস্তাব ইইউ কমিশনের পলাতক দণ্ডপ্রাপ্ত আসামিদের ফেরতে ভারতের সহযোগিতা চাইলো বাংলাদেশ এবার সৌদি আরব ভ্রমণে নিজ নাগরিকদের সতর্কতা জারি করলো যুক্তরাষ্ট্র আর্জেন্টিনার জার্সিতে শেষ অধ্যায়, মেসির বিদায়ী ম্যাচ ৬ অক্টোবর মমতার একসময়ের ঘনিষ্ঠ দেবের বাড়িতে শুভেন্দু অধিকারী ফ্যাটি লিভার কি সত্যিই ঠিক হয়, ২১ দিনের সহজ পরিকল্পনা দিলেন চিকিৎসক অনুমোদন পেল ৩ মেট্রো রেল প্রকল্প সংসদ ভবনের সামনে শিক্ষিকার মৃত্যু: ছিনতাইকৃত মালামালসহ ২ আসামি গ্রেফতার ৪ দিনের সরকারি সফরে জাপান গেলেন সেনাপ্রধান

উড়তে থাকা রুটকে ফেরালেন ফিলিপস

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ৫ অক্টোবর, ২০২৩
  • ১০৪ বার পঠিত

ইংল্যান্ডের টপ-অর্ডারের আসা-যাওয়ার মিছিলে একপ্রান্ত আগলে রেখে দলীয় স্কোর এগিয়ে নিচ্ছিলেন জো রুট। তবে নিউজিল্যান্ডের পার্ট-টাইম বোলার গ্লেন ফিলিপসের বলে নিজের ভুলেই বিলিয়ে দিয়েছেন তার (রুট) উইকেট। ব্যক্তিগত দ্বিতীয় ওভারে বোলিংয়ে এসেই রুটকে ফেরান উইকেটকিপার এই ব্যাটার। এর আগে, নিজের ব্যক্তিগত প্রথম ওভারে মঈন আলীকে ফিরিয়েছিলেন তিনি।

মূলত ফিলিপসের বলটিকে রিভার্স-সুইপ করতে চেয়েছিলেন রুট। আর মুহূর্তেই তা মিস করে আঘাত হেনেছে লেগ স্ট্যাম্পে। ব্যক্তিগত ৭৭ রানে ৪ চার ও এক ছক্কায় প্যাভিলিয়নে ফিরেছেন রুট।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৪৪ ওভারে ৭ উইকেট হারিয়ে স্কোরবোর্ডে ২৪৭ রান তুলেছে ইংল্যান্ড। ওকস ১০ ও ১১ রানে ব্যাট করছেন কারান।

এর আগে, বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে দলীয় ১০০ রানের পরপরই টপ-অর্ডারের চার ব্যাটারকে হারিয়ে কিছুটা বিপাকে পড়েছিল বর্তমান চ্যাম্পিয়ন ইংল্যান্ড। তবে পঞ্চম উইকেট জুটিতে জো রুটের সঙ্গে ব্যাটিংয়ে নেমে সেই ধাক্কার সামাল দেন ইংলিশ অধিনায়ক জস বাটলার। তবে সাবলীলভাবে খেলতে থাকা এই ব্যাটারও ইনিংস বড় করার আগেই প্যাভিলিয়নে ফিরেন। রুটের ফিফটির পরই সাজঘরে ফিরেন বাটলার। ব্যক্তিগত ৪৩ রানে ফেরার আগে দুই চারের সঙ্গে হাঁকান ২ ছক্কা।

ইনিংসের ৩৩তম ওভারে বোলিংয়ে আসেন হেনরি। এসেই বাটলারকে আউট করেন তিনি। হেনরি অফ অ্যাঙ্গেলে ইন হওয়া একটি বল বাইরে ছেড়ে খেলতে ছেড়েছিলেন। তবে তা উল্টো উইকেটকিপার ল্যাথামের গ্লাভস চিনে নেয়।

এরপর আসা-যাওয়ার মিছিলে একপ্রান্ত আগলে রেখে ইংলিশদের এগিয়ে নিচ্ছিলেন রুট। দেখে-শুনে খেলে তুলে নেন ব্যক্তিগত অর্ধশতক। অধিনায়ক জস বাটলারের সঙ্গে গড়েন ৭০ রানের জুটি।

এরও আগে, বৃহস্পতিবার (৫ অক্টোবর) বিশ্ব ক্রিকেটের সর্ববৃহৎ ভেন্যু আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে টস জিতে ইংল্যান্ডকে প্রথমে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানায় নিউজিল্যান্ডের অধিনায়ক টম ল্যাথাম। ইনিংসের দ্বিতীয় বলেই ছক্কা হাঁকিয়ে এবারের বিশ্বকাপের রানের খাতা খুলেন জনি বেয়ারস্টো।

শুরুর সেই আগ্রাসী মনোভাব ধরে রেখে ব্যাটিং করতে থাকেন বেয়ারস্টো। তবে আরেক ওপেনার ডেভিড মালান কিছুটা ধীরে সুস্থে ব্যাটিং করতে থাকেন। কিন্তু অষ্টম ওভারে এসে সাজঘরে ফেরেন মালান। দলীয় ৪০ রানের মাথায় ম্যাট হেনরির বলে উইকেটের পিছনে ল্যাথামের হাতে ক্যাচ দিয়ে ফেরেন ব্যক্তিগত ১৪ রানে।

এরপর জো রুটকে নিয়ে দলকে টেনে নিয়ে যাচ্ছিলেন বেয়ারস্টো। কিন্তু ক্রিজে থিতু হতে পারেননি তিনি। দলীয় ৬৪ রানের মাথায় মিচেল স্যান্টনারের বলে লং অফে ড্যারেল মিচেলের হাতে ক্যাচ দিয়ে বসেন তিনি। বিদায়ের আগে ৩৫ বলে ৪ বাউন্ডারি ও এক ছক্কায় ৩৩ রান করেন তিনি।

তৃতীয় উইকেটে ক্রিজে নেমে আগ্রাসী ব্যাটিং শুরুটা হ্যারি ব্রুক। তবে দ্রুত রান তুলতে গিয়ে রাচিন রবীন্দ্রর ঘূর্ণি জালে আটকা পড়েন টপ-অর্ডার এই ব্যাটার। ১৬ বলে ২৫ রান করে দলীয় ৯৪ রানের সাজঘরে ফিরেন তিনি।

পঞ্চম উইকেটে ক্রিজে নেমে জো রুটের সঙ্গে জুটি গড়েন জস বাটলার। এরপর ক্রমেই উইকেটে থিতু হতে থাকেন এই দুই ব্যাটার। সাবলীল ব্যাটিংয়ে দ্রুতই ব্যক্তিগত ৫০ রান তুলে নেন রুট। ইনিংসের ৩০তম ওভারে বোল্টের বল আলতো করে ঢেলে দিয়ে ১ ছক্কা ও ২ চারে ৫৭ বলে চলতি বিশ্বকাপের প্রথম ৫০ রানে নাম লেখান রুট।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park