1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১০:১১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রপতির সঙ্গে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদকের সৌজন্য সাক্ষাৎ ১৩ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়ায় নিষেধাজ্ঞার প্রস্তাব ইইউ কমিশনের পলাতক দণ্ডপ্রাপ্ত আসামিদের ফেরতে ভারতের সহযোগিতা চাইলো বাংলাদেশ এবার সৌদি আরব ভ্রমণে নিজ নাগরিকদের সতর্কতা জারি করলো যুক্তরাষ্ট্র আর্জেন্টিনার জার্সিতে শেষ অধ্যায়, মেসির বিদায়ী ম্যাচ ৬ অক্টোবর মমতার একসময়ের ঘনিষ্ঠ দেবের বাড়িতে শুভেন্দু অধিকারী ফ্যাটি লিভার কি সত্যিই ঠিক হয়, ২১ দিনের সহজ পরিকল্পনা দিলেন চিকিৎসক অনুমোদন পেল ৩ মেট্রো রেল প্রকল্প সংসদ ভবনের সামনে শিক্ষিকার মৃত্যু: ছিনতাইকৃত মালামালসহ ২ আসামি গ্রেফতার ৪ দিনের সরকারি সফরে জাপান গেলেন সেনাপ্রধান

রোমাঞ্চে ভরা ম্যাচে পাকিস্তানকে হারিয়ে টাইগার যুবাদের ব্রোঞ্জ জয়

  • আপডেট সময় : শনিবার, ৭ অক্টোবর, ২০২৩
  • ১০০ বার পঠিত

নাটকীয়তায় ভরপুর রোমাঞ্চকর এক ক্রিকেট ম্যাচ ভোগ করলো চীনের দর্শকরা। এশিয়ান গেমস ক্রিকেটের তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে দিনের শুরুটা বৃষ্টিতে প্রায় দখলই করে নিচ্ছিল। তবে বাংলাদেশের কপালটা যে ভালো সেটা বলতেই হবে। বৃষ্টির কারণে ম্যাচের দৈর্ঘ্য কমে আসে মাত্র ৫ ওভারে। সেখানে বাংলাদেশের কাছে পাত্তাই পায়নি পাকিস্তান। টাইগার যুবাদের কাছে স্রেফ উড়ে গেলবাবর-রিজওয়ানদের উত্তরসূরীরা।

শনিবার (৭ অক্টোবর) চীনের হুয়াংজুতে টস জিতে পাকিস্তানকে প্রথমে ব্যাটিংয়ে পাঠায় বাংলাদেশ। বৃষ্টি বিঘ্নিত ম্যাচে প্রথমে ব্যাট করে ৫ ওভারে এক উইকেট হারিয়ে ৪৮ রান পাকিস্তান। এরপর ডার্ক লুইস পদ্ধতিতে জয়ের জন্য বাংলাদেশকে টার্গেট দেওয়া হয় ৬৫ রান।

লক্ষ্য তাড়ায় নেমে প্রথম ওভারেই পাক বোলার আরশাদ খান বাংলাদেশের দুই উইকেট তুলে নেন। তবে তৃতীয় উইকেট জুটিতে বাংলাদেশকে ম্যাচে রাখেন আফিফ হোসেন ধ্রুব এবং ইয়াসির আলী। চতুর্থ ওভারের শেষ বলে আফিফ হোসেন আউট হলে বাংলাদেশ খানিকটা চাপে পড়ে যায়।

ফলে শেষ ওভারে বাংলাদেশের সমীকরণ দাঁড়ায়, ২০ রান এবং পাকিস্তানের প্রয়োজন ছিল একাধিক ডট বল। তবে তাতে সফল হতে দেননি ইয়াসির আলী, ওভারের প্রথম ও তৃতীয় বলে ছক্কা হাঁকিয়ে বাংলাদেশের পক্ষে খেলা আনেন তিনি। তবে শেষদিকে কিছুটা নাটকীয়তা তৈরি হয়।

পঞ্চম বলে ইয়াসির আউট হয়ে গেলে বাংলাদেশ আবার চাপে পড়ে। শেষ বলে বাংলাদেশের ৪ রান প্রয়োজন ছিল। শেষ বলে রাকিব বাউন্ডারি মেরে বাংলাদেশকে আরেকটি ব্রোঞ্জ জেতার উপলক্ষ্য এনে দেন এশিয়ান গেমসে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park