1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১০:১২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রপতির সঙ্গে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদকের সৌজন্য সাক্ষাৎ ১৩ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়ায় নিষেধাজ্ঞার প্রস্তাব ইইউ কমিশনের পলাতক দণ্ডপ্রাপ্ত আসামিদের ফেরতে ভারতের সহযোগিতা চাইলো বাংলাদেশ এবার সৌদি আরব ভ্রমণে নিজ নাগরিকদের সতর্কতা জারি করলো যুক্তরাষ্ট্র আর্জেন্টিনার জার্সিতে শেষ অধ্যায়, মেসির বিদায়ী ম্যাচ ৬ অক্টোবর মমতার একসময়ের ঘনিষ্ঠ দেবের বাড়িতে শুভেন্দু অধিকারী ফ্যাটি লিভার কি সত্যিই ঠিক হয়, ২১ দিনের সহজ পরিকল্পনা দিলেন চিকিৎসক অনুমোদন পেল ৩ মেট্রো রেল প্রকল্প সংসদ ভবনের সামনে শিক্ষিকার মৃত্যু: ছিনতাইকৃত মালামালসহ ২ আসামি গ্রেফতার ৪ দিনের সরকারি সফরে জাপান গেলেন সেনাপ্রধান

বাংলাদেশের সামনে রানের পাহাড় ইংল্যান্ডের

  • আপডেট সময় : মঙ্গলবার, ১০ অক্টোবর, ২০২৩
  • ১৩৯ বার পঠিত

শুরুটা বেশ আগ্রাসী করে রেকর্ড সংগ্রহের ইঙ্গিত দিচ্ছিল ওয়ানডেতে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন ইংল্যান্ড। যদিও ইনিংসের মাঝমধ্যে এসে ইংলিশদের সেই আগ্রাসী পথে বাধা হয়ে দাঁড়ান বাংলাদেশি বোলাররা। তবে ক্ষতি যা হওয়ার, ততক্ষণে তা হয়ে গেছে। মালানের সেঞ্চুরি আর জো রুটের হাফ সেঞ্চুরিতে বাংলাদেশের সামনে রানের পাহাড় দাঁড় করিয়েছে ইংল্যান্ড।

মঙ্গলবার (১০ অক্টোবর) হিমাচল ক্রিকেট অ্যাসোসিয়েশন ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে আগে ব্যাটিং করতে নেমে দাপুটে ব্যাটিংয়ে নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেটে ৩৬৪ রানের সংগ্রহ দাঁড় করিয়েছে ইংলিশরা। দলের হয়ে ক্যারিয়ারসেরা সর্বোচ্চ ১৪০ রানের ইনিংস খেলেছেন মালান। বাংলাদেশের হয়ে শেখ মেহেদীর শিকার ৪ উইকেট।

ব্যাটিংয়ে নেমে ইনিংসের শুরু থেকেই বাংলাদেশি বোলারদের ওপর চড়াও হন দুই ওপেনার বেয়ারস্টো ও মালান। ওপেনিং জুটিতে স্কোরবোর্ডে ১১৫ রান যোগ করেন এই দুই ব্যাটার। এরপর ১৭ দশমিক ৫ ওভারে টাইগারদের প্রথম ব্রেক-থ্রু এনে দেন সাকিব। এই অলরাউন্ডারের বলে বোল্ড হয়ে ৫৯ বলে ৫২ রানে ফেরেন বেয়ারস্টো।

দ্বিতীয় উইকেট জুটিতে রুটকে সঙ্গে নিয়ে রানের গতি এগিয়ে নেন মালান। এই জুটিতে আসে ১৫১ রান। শেখ মেহেদির ইনসুইং ডেলিভারিতে প্যাভিলিয়নে ফেরার আগে ১৬ চার ও ৫ ছক্কায় ক্যারিয়ার সেরা ১৪০ রানের ইনিংস খেলেন মালান।

লাল-সবুজের প্রতিনিধিদের তৃতীয় সাফল্য আসে পেসার শরিফুলের হাত দিয়ে। ১০ বলে ২০ রানে ক্রিজে থাকা ইংলিশ অধিনায়ক জস বাটলারকে ফেরান এই পেসার।

বাটলার আউট হওয়ার পর দ্রুতই ব্যাটফুটে চলে যায় ইংল্যান্ড। এরপর সেঞ্চুরি না পাওয়ার আক্ষেপ নিয়ে সাজঘরে ফেরেন রুট। ৬৮ বলে ৮২ রানে থাকা এই ব্যাটারকে মুশফিকুর রহিমের ক্যাচ বানিয়ে ফেরান শরিফুল। পরের বলেই রানের খাতা খোলার আগে ফেরান লিয়াম লিভিংস্টোনকে।

শেষ দিকে ব্রুকের ১৫ বলে ২০, স্যাম কারানের ১১ রানের সুবাদে ৯ উইকেট হারিয়ে ৩৬৪ রান করে ইংলিশরা।

বাংলাদেশের হয়ে ৭১ রান খরচায় ৪ উইকেট নিয়েছেন অভিষিক্ত শেখ মেহেদি। আর ৭৫ রান দিয়ে শরিফুলের শিকার ৩ উইকেট। এ ছাড়া একটি করে উইকেট নিয়েছেন সাকিব ও তাসকিন।

সংক্ষিপ্ত স্কোর

ইংল্যান্ড : ৫০ ওভারে ৩৬৪/৯ ।(বেয়ারস্টো ৫২, মালান ১৪০, রুট ৮২, বাটলার ২০, ব্রুক ২০, লিভিংস্টোন ০, কারান ১১, ওকস ১৪, রশিদ ১১, উড ৬*, টপলি ১*; মুস্তাফিজ ১০-০-৭০-০ , তাসকিন ৬-০-৩৮-১, শরিফুল ১০-০-৭৫-৩, মেহেদি ৮-০-৭১-৪, সাকিব ১০-০-৫২-০, মিরাজ ৬-০-৫৫-০)

বিস্তারিত আসছে…

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park