1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রপতির সঙ্গে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদকের সৌজন্য সাক্ষাৎ ১৩ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়ায় নিষেধাজ্ঞার প্রস্তাব ইইউ কমিশনের পলাতক দণ্ডপ্রাপ্ত আসামিদের ফেরতে ভারতের সহযোগিতা চাইলো বাংলাদেশ এবার সৌদি আরব ভ্রমণে নিজ নাগরিকদের সতর্কতা জারি করলো যুক্তরাষ্ট্র আর্জেন্টিনার জার্সিতে শেষ অধ্যায়, মেসির বিদায়ী ম্যাচ ৬ অক্টোবর মমতার একসময়ের ঘনিষ্ঠ দেবের বাড়িতে শুভেন্দু অধিকারী ফ্যাটি লিভার কি সত্যিই ঠিক হয়, ২১ দিনের সহজ পরিকল্পনা দিলেন চিকিৎসক অনুমোদন পেল ৩ মেট্রো রেল প্রকল্প সংসদ ভবনের সামনে শিক্ষিকার মৃত্যু: ছিনতাইকৃত মালামালসহ ২ আসামি গ্রেফতার ৪ দিনের সরকারি সফরে জাপান গেলেন সেনাপ্রধান

পরিসংখ্যানে ভারত-পাকিস্তান দ্বৈরথ

  • আপডেট সময় : শনিবার, ১৪ অক্টোবর, ২০২৩
  • ৯৫ বার পঠিত

বিশ্বকাপের হাইভোল্টেজ ম্যাচে শনিবার (১৪ অক্টোবর) মুখোমুখি হবে দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তান। আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে দুদলের লড়াই শুরু হবে বাংলাদেশ সময় দুপুর আড়াইটায়। বিশ্বকাপ মঞ্চে এখনও হারের দেখা পায়নি কোনো দলই। এই ম্যাচেও জয়ের ধারাবাহিকতা ধরে রাখার লক্ষ্য দুদলেরই।

আইসিসি ১৩তম ওয়ানডে বিশ্বকাপের সূচি ঘোষণার পর থেকেই ভারত-পাকিস্তান ম্যাচ নিয়ে সারা বিশ্বের ক্রিকেটপ্রেমীদের আগ্রহ তুঙ্গে। আরও একটি শ্বাসরুদ্ধকর ম্যাচ দেখার অপেক্ষায় ক্রিকেটপ্রেমীরা।

ওয়ানডেতে এখন পর্যন্ত ১৩৪ ম্যাচে মুখোমুখি হয়েছে ভারত-পাকিস্তান। জয়ের পাল্লায় এগিয়ে পাকিস্তান। পাকিস্তানের জয় ৭৩টিতে, বিপরীতে ভারতের জয় ৫৬। আর কোনো ফল আসেনি ৫ ম্যাচে।

ওয়ানডে বিশ্বমঞ্চের পরিসংখ্যানে ব্যাকফুটে পাকিস্তান। ওয়ানডে বিশ্বকাপে এখন পর্যন্ত ভারতের সঙ্গে সাতবারের দেখায় জয়হীন দ্য গ্রিন ম্যানরা। বিশ্বকাপে পাকিস্তানের বিপক্ষে জয়ের ধারা ধরে রেখেছে ভারতীয়রা। বৈশ্বিক এই টুর্নামেন্টে ভারতের বিপক্ষে জয়ের জন্য ১৯৯২ বিশ্বকাপ থেকে অপেক্ষা করতে হচ্ছে বাবর আজমদের।

কিন্তু সাম্প্রতিক পারফরমেন্সে পাকিস্তানের চেয়ে এগিয়ে ভারত। সবশেষ ৫ দেখায় ভারতের জয় চারটি এবং পাকিস্তান জিতেছে মাত্র একটিতে।

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park