দুই ম্যাচ খেলে ফেললেও এখনও বিশ্বকাপে জয়ের দেখা পায়নি আফগানিস্তান। নিজেদের তৃতীয় ম্যাচে এসে বিশ্ব চ্যাম্পিয়ন ইংল্যান্ডের বিপক্ষে অধরা জয়ের লক্ষ্যে ব্যাট হাতে দাপুটে শুরু করেছে আফগানরা।
দুই ওপেনার রহমানুল্লাহ গুরবাজ ও ইবরাহিম জাদরানের দুর্দান্ত ব্যাটিংয়ে ১৩তম ওভারেই দলীয় শতরান স্পর্শ করে আফগানিস্তান।
১৪ ওভার শেষে আফগানিস্তানের সংগ্রহ বিনা উইকেটে ১০৬ রান। ৬৯ রানে উইকেটের একপ্রান্ত আগলে রেখেছেন গুরবাজ। ২৬ রানে তাকে সঙ্গ দিচ্ছেন জাদরান।
দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে টসে হেরে ব্যাট করতে নেমে শুরু থেকেই ইংলিশ বোলারদের ওপর আগ্রাসী ভূমিকায় অবতীর্ণ হন গুরবাজ। উইকেটের একপ্রান্ত থেকে জাদরান দায়িত্বশীল ব্যাটিং করতে থাকলেও অপরপ্রান্তে ঝড় তোলেন গুরবাজ।
৭টি চার ও ২টি ছক্কায় ৩৩ বলে ব্যক্তিগত অর্ধশতক রানের কোঠা পূর্ণ করেন গুরবাজ। ৩৯ বলে দলীয় দলের স্কোরবোর্ডে ৫০ রান তোলার পর দলীয় শতরানের পুঁজি তুলতে গুরবাজ-জাদরান খেলেন মোট ৭৭ বল।
দুজনের ব্যাটে ভর করে বড় সংগ্রহের দিকে এগিয়ে যাচ্ছে আফগানিস্তান।
Leave a Reply