1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রপতির সঙ্গে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদকের সৌজন্য সাক্ষাৎ ১৩ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়ায় নিষেধাজ্ঞার প্রস্তাব ইইউ কমিশনের পলাতক দণ্ডপ্রাপ্ত আসামিদের ফেরতে ভারতের সহযোগিতা চাইলো বাংলাদেশ এবার সৌদি আরব ভ্রমণে নিজ নাগরিকদের সতর্কতা জারি করলো যুক্তরাষ্ট্র আর্জেন্টিনার জার্সিতে শেষ অধ্যায়, মেসির বিদায়ী ম্যাচ ৬ অক্টোবর মমতার একসময়ের ঘনিষ্ঠ দেবের বাড়িতে শুভেন্দু অধিকারী ফ্যাটি লিভার কি সত্যিই ঠিক হয়, ২১ দিনের সহজ পরিকল্পনা দিলেন চিকিৎসক অনুমোদন পেল ৩ মেট্রো রেল প্রকল্প সংসদ ভবনের সামনে শিক্ষিকার মৃত্যু: ছিনতাইকৃত মালামালসহ ২ আসামি গ্রেফতার ৪ দিনের সরকারি সফরে জাপান গেলেন সেনাপ্রধান

ঢাকা মাতালেন বিশ্বকাপ জয়ী ব্রাজিলিয়ান কিংবদন্তি ফুটবলার রোনালদিনহো

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ১৯ অক্টোবর, ২০২৩
  • ৯০ বার পঠিত

বিশ্বকাপ জয়ী ব্রাজিলিয়ান কিংবদন্তি ফুটবলার রোনালদিনহো ঘুরে গেলেন ঢাকা। সংক্ষিপ্ত সফরে বুধবার বিকালে ঢাকায় আসেন দ্য ম্যাজিশিয়ান। দেখা করেন প্রধানমন্ত্রীর সাথে। রাজধানীর একটি অভিজাত হোটেলে অংশ নেন এক অনুষ্ঠানে। তবে আয়োজকরা আমন্ত্রিত গণমাধ্যম কর্মীদের সাথে অসদাচরণ করায় অনুষ্ঠানটি বয়কট করেন সাংবাদিকরা। তাদের সাথে একাত্মতা প্রকাশ করে অনুষ্ঠান বর্জন করেন ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেলও।

রোনালদিনহো দ্যা ম্যাজেশিয়ান, চিরচেনা সেই স্টাইল, মুখে হাসি। ব্রাজিলিয়ান ফুটবল লিজেন্ড। বর্তমান সময়ের মেসি, ক্রিশ্চিয়ানো রোনালদোর আগে তাকে নিয়েই উন্মাদনা ছিলো ফুটবল বিশ্বে। দুইবার জিতেছেন ব্যালন ডি’অর। প্রথমবার এসেছেন বাংলাদেশে।

বিশিষ্ট ক্রীড়া অনুরাগী ও স্পোর্টস প্রমোটার শতদ্রু দত্ত’র উদ্যোগে কলকাতায় পূজোর একটি অনুষ্ঠানে বিশেষ অতিথী হয়ে এসেছিলের রোনালদিনহো। সেখানে দুদিনের সফর শেষে বুধবার বিকালে কয়েক ঘণ্টার জন্য ঢাকায় পা রাখেন ২০০২ বিশ্বকাপ চ্যাম্পিয়ন ব্রাজিলের এই ফরোয়ার্ড। এরপর সোজা চলে যান হোটেলে। সেখানে কিছুক্ষণ বিশ্রাম নিয়ে সন্ধ্যায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে দেখা করেন তিনি।

পরে যোগ দেন ম্যাজিক্যাল নাইট উইথ দ্যা ফুটবল লিজেন্ড রোনালদিনহো’ অনুষ্ঠানে। যেখানে বাংলাদেশ জাতীয় ফুটবল দলের অধিনায়ক জামাল ভুঁইয়া ও নারী দলের অধিনায়ক সাবিনা খাতুনের সাথে সাক্ষাত হয় সাবেক বার্সেলোনা ও পিএসজি তারকা রোনালদিনহোর।

তবে আয়োজকদের অব্যবস্থাপনা এবং আমন্ত্রিত সাংবাদিক ও গণমাধ্যম কর্মীদের সাথে অপমানজক আচরণ করায় রোনালদিনহো অনুষ্ঠানে আসার আগেই তা বয়কট করেন সাংবাদিকরা। বাক বিতণ্ডায় উত্তপ্ত হয়ে যায় পরিস্থিতি।

এমন ঘটনা নিন্দনিয় বলে মন্তব্য করেন ব্যারিস্টার সুমন। সাংবাদিকদের অসম্মান করায় ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ হাসান রাসেলও অনুষ্ঠানে যোগ দেননি।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park