1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রপতির সঙ্গে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদকের সৌজন্য সাক্ষাৎ ১৩ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়ায় নিষেধাজ্ঞার প্রস্তাব ইইউ কমিশনের পলাতক দণ্ডপ্রাপ্ত আসামিদের ফেরতে ভারতের সহযোগিতা চাইলো বাংলাদেশ এবার সৌদি আরব ভ্রমণে নিজ নাগরিকদের সতর্কতা জারি করলো যুক্তরাষ্ট্র আর্জেন্টিনার জার্সিতে শেষ অধ্যায়, মেসির বিদায়ী ম্যাচ ৬ অক্টোবর মমতার একসময়ের ঘনিষ্ঠ দেবের বাড়িতে শুভেন্দু অধিকারী ফ্যাটি লিভার কি সত্যিই ঠিক হয়, ২১ দিনের সহজ পরিকল্পনা দিলেন চিকিৎসক অনুমোদন পেল ৩ মেট্রো রেল প্রকল্প সংসদ ভবনের সামনে শিক্ষিকার মৃত্যু: ছিনতাইকৃত মালামালসহ ২ আসামি গ্রেফতার ৪ দিনের সরকারি সফরে জাপান গেলেন সেনাপ্রধান

সোমবার জমজমাট ম্যাচে মুখোমুখি হবে আফগানিস্তান-শ্রীলংকা

  • আপডেট সময় : সোমবার, ৩০ অক্টোবর, ২০২৩
  • ১২১ বার পঠিত

বিশ্বকাপে সোমবার আফগানিস্তান-শ্রীলংকার আকর্ষণীয় ম্যাচ। পুনেতে দুপুর আড়াইটায় শুরু হবে ম্যাচটি। সমান চার পয়েন্ট নিয়ে থাকা দু’দলের সামনেই সুযোগ এগিয়ে যাওয়ার।

এই বিশ্বকাপে জায়ান্ট কিলার আফগানিস্তান। অঘটনের জন্ম দিয়ে বিশ্বকাপের দুই চ্যাম্পিয়ন দল ইংল্যান্ড ও পাকিস্তানকে হারিয়েছে তারা। স্পিন ঘুর্ণি বড় শক্তি আফগানদের। রশিদ খান, ফজল হক ফারুকি, মুজিবর, মোহাম্মদ নবীরা যে কোন সময় চাপে ফেলতে পারেন প্রতিপক্ষকে। পাঁচ ম্যাচে দুই জয়ে চার পয়েন্ট পাওয়া আফগানদের চোখ সেমিফাইনালে। ৯৬ এর চ্যাম্পিয়ন শ্রীলংকাকে হারালে টিকে থাকবে সেমির দৌড়ে।

শ্রীলংকা ও আফগানিস্তান দু’দলই একে-অপরের শক্তি ও দুর্বলতা সম্পর্কে ভালো জানে। তারপরও নিজেদের টিম স্পিরিটে বিশ্বাস রেখেই দুই পয়েন্ট অর্জন করতে চান আফগান অধিনায়ক হাসমতুল্লাহ শাহিদি।

তিনি বলেন, ভাল সময়ে কিংবা খারাপ সময়ে, আমরা সবাই দলের উপর বিশ্বাস রাখি। এটাই আমাদের বড় শক্তি। সেজন্যই বিশ্বাকাপে ভাল খেলতে পারছি। দুটি ম্যাচ জিতেছি। আরো এগিয়ে যেতে চাই। বাংলাদেশ ও ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচ দুটি কঠিন ছিলো। পাকিস্তান ম্যাচের পর এক সপ্তাহ’ বিরতিতে আমরা নিজেদের দূর্বলতা নিয়ে কাজ করেছি। আশা করছি পরিকল্পনা অনুযায়ী খেলে শ্রীলংকাকে হারাতে পারবো

পাঁচ ম্যাচে দুটি জয় নিয়ে চার পয়েন্ট শ্রীলংকারও। নেদারল্যান্ডসের বিপক্ষে জয় পাওয়া লংকানরা আগের ম্যাচে হারিয়েছে বর্তমান চ্যাম্পিয়ন ইংল্যান্ডকে। আত্মবিশ্বাস বেড়েছে কুশাল মেন্ডিস, পাথিরানা, অ্যাঞ্জেলো ম্যাথুসদের। সেমিফাইনালের আশা বাঁচিয়ে রাখতে হারাতে আফগানদের বিপক্ষে জয়ের ধারা বজায় রাখতে চায় লংকানরা।

বিশ্বকাপে এর আগে আফগানিস্তানের বিপক্ষে দু’বারের মুখোমুখিতেই জিতেছে শ্রীলংকা, যা আত্মবিশ্বাস যোগাচ্ছে লংকান সিংহদের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park