1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রপতির সঙ্গে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদকের সৌজন্য সাক্ষাৎ ১৩ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়ায় নিষেধাজ্ঞার প্রস্তাব ইইউ কমিশনের পলাতক দণ্ডপ্রাপ্ত আসামিদের ফেরতে ভারতের সহযোগিতা চাইলো বাংলাদেশ এবার সৌদি আরব ভ্রমণে নিজ নাগরিকদের সতর্কতা জারি করলো যুক্তরাষ্ট্র আর্জেন্টিনার জার্সিতে শেষ অধ্যায়, মেসির বিদায়ী ম্যাচ ৬ অক্টোবর মমতার একসময়ের ঘনিষ্ঠ দেবের বাড়িতে শুভেন্দু অধিকারী ফ্যাটি লিভার কি সত্যিই ঠিক হয়, ২১ দিনের সহজ পরিকল্পনা দিলেন চিকিৎসক অনুমোদন পেল ৩ মেট্রো রেল প্রকল্প সংসদ ভবনের সামনে শিক্ষিকার মৃত্যু: ছিনতাইকৃত মালামালসহ ২ আসামি গ্রেফতার ৪ দিনের সরকারি সফরে জাপান গেলেন সেনাপ্রধান

মুশফিককে নিয়ে দুশ্চিন্তায় বিসিবি

  • আপডেট সময় : রবিবার, ৫ নভেম্বর, ২০২৩
  • ৯১ বার পঠিত

ভারতে চলমান বিশ্বকাপে হারের বৃত্তে ঘুরপাক খাচ্ছে বাংলাদেশ। আফগানিস্তানের বিপক্ষে জিতলেও টানা ছয় ম্যাচে পরাজয়ের ফলে বিশ্বকাপ থেকে সবার আগে বিদায় নিশ্চিত করেছে টাইগাররা। তবে চ্যাম্পিয়নস ট্রফির টিকিট পেতে পরের দুই ম্যাচে জিততে মরিয়া সাকিব বাহিনী।

সোমবার (৬ নভেম্বর) দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে নিজেদের অষ্টম ম্যাচে শ্রীলঙ্কার মুখোমুখি হবে বাংলাদেশ। তবে তার আগে টিম টাইগার্স শিবিরে দুঃসংবাদ দিয়েছেন উইকেটকিপার ব্যাটার মুশফিকুর রহিম। ম্যাচের আগের দিন আজ দিল্লিতে ব্যাটিং অনুশীলন করতে গিয়ে আঙুলে চোট পেয়েছেন তিনি।

দিল্লির ভয়াবহ বায়ুদূষণে বিপাকে পড়েছে ক্রিকেটাররাও। যে কারণে একদিন আগেই অনুশীলন বাতিল করতে হয়েছিল বাংলাদেশ ও শ্রীলঙ্কা দলকে। অবশেষে ম্যাচের আগে আজ দুপুরের দিকে দিল্লিতে নেটে নামেন নাজমুল হোসেন শান্ত ও সাকিব আল হাসানরা। অনুশীলন করছিলেন মুশফিকও।

তবে নেটে ব্যাটিং প্র্যাকটিসের সময় একটি বল সোজা এসে আঘাত হানে মুশফিকের আঙুলে। এরপর ব্যথায় কাতরাতে থাকেন অভিজ্ঞ এই ব্যাটার। সঙ্গে সঙ্গে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) চিকিৎসক মঞ্জুর চৌধুরী উপস্থিত হয়ে প্রাথমিক চিকিৎসা দেন।

খানিক বাদে অবশ্য ব্যাটিং শুরু করেন টাইগার এই অভিজ্ঞ ক্রিকেটার। তবে কয়েক মিনিট পরই মাঠ ছাড়তে হয় তাকে। মুশফিকের চোটের অবস্থা কেমন সেটা অবশ্য এখনও জানা যায়নি। খারাপ কিছু হলে সেটা বাংলাদেশ দলের জন্যই অস্বস্তি বয়ে আনবে।

কেননা অতিরিক্ত কোনো ব্যাটার নিয়ে ভারতে যায়নি বাংলাদেশ দল। মুশফিক যদি না খেলে তাহলে একাদশ গঠন করা টাইগারদের জন্য কষ্টসাধ্য ব্যাপারই হয়ে উঠবে। সেক্ষেত্রে উইকেটকিপার হিসেবে দেখা যেতে পারে লিটন দাসকে।

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park