আস্ট্রেলিয়ার বিপক্ষে লিটন-তামিমের শুরুটা দারুণ ছিল। অজিদের বিপক্ষে টস হেরে প্রথমে ব্যাট করছে বাংলাদেশ। তবে ৭৬ রানের মাথায় ভাঙলো উদ্বোধনী জুটি। ৩৬ রান করে ফিরলেন তামিম। ১২তম ওভারের দ্বিতীয় বলটি শর্ট লেন্থে করেছিলেন শন অ্যাবট। শরীর বরাবর আসা বাউন্সার লাফিয়ে নিজেকে রক্ষা করতে এগিয়ে যান তামিম, ব্যাটের উপরের দিকে লেগে ফিরতি ক্যাচ যায় বোলারের কাছে। তাতে তামিমের সম্ভাবনাময় ইনিংসের সমাপ্তি ঘটে সফট ডিসমিসালে।
এই সংবাদ লেখা পর্যন্ত টাইগারদের সংগ্রহ ১৪ ওভারে ৩ বলে ৯৮ রান। লিটন আছেন ৪২ বলে ৩৪ রানে আর শান্ত ব্যাট করছেন ১২বলে ১৪ রান নিয়ে।
অস্ট্রেলিয়াকে হারাতে পারলে চ্যাম্পিয়ন্স ট্রফি নিশ্চিত হবে টাইগারদের। এমনকি অজিদের বিপক্ষে কম ব্যবধানে হারলেও বাংলাদেশের সামনে চ্যাম্পিয়ন্স ট্রফির পথ খোলা থাকবে। শ্রীলঙ্কাকে হারিয়ে সেরা আটের সমীকরণ সহজ করেছিল বাংলাদেশ। এমন ম্যাচে টস হেরে আগে ব্যাটিং করছে বাংলাদেশ।
Leave a Reply