1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১০:৩৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ফের অশান্ত ভারতের মনিপুর, নিহত ৫ ডেঙ্গুতে বাড়ছে মৃত্যুর মিছিল, ২৪ ঘণ্টায় ৬ জনের প্রাণহানি জাতীয় স্বার্থ সমুন্নত রাখতে কৌশলগত নেতৃত্ব তৈরির আহ্বান রাষ্ট্রপতির দেশকে অস্থিতিশীল করতে পরাজিত শক্তি পার্শ্ববর্তী দেশ থেকে উসকানি দিচ্ছে: রিজভী আ. লীগ ও ধর্ম ব্যবসায়ীরা মিলে দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত করছে: খায়রুল কবির খোকন শ্রমিক আন্দোলনকে পুঁজি করে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা সফল হবে না: মাহদী আমিন শ্রমিক আন্দোলনের নামে অস্থিরতা সৃষ্টির চেষ্টা করলে কঠোর ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী ৪ মাসে যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশের রফতানি আয় বেড়েছে ১১.৫১ শতাংশ মিরপুরে পুলিশের গাড়িতে আগুন দেওয়ায় রাজিব দাস আটক পোশাকশিল্পে অস্থিরতার পেছনে গভীর ষড়যন্ত্র থাকতে পারে: জামায়াত আমির

৫০ রানের আগেই ৪ উইকেট নেই বাংলাদেশের

  • আপডেট সময় : বুধবার, ৬ ডিসেম্বর, ২০২৩
  • ১০৩ বার পঠিত

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়িনশিপের নতুন সাইকেলের প্রথমটিতে নিউজিল্যান্ডের বিপক্ষে দেড়শ রানে জিতে দুই ম্যাচের টেস্ট সিরিজে ১-০ তে এগিয়ে বাংলাদেশ। এবার হোম অব ক্রিকেটেও লাল-সবুজের সামনে নতুন মাইলফলকের হাতছানি। সিরিজের শেষ টেস্টে পরাজয় এড়াতে পারলেই প্রথমবার কিউইদের বিপক্ষে সিরিজ জিতবেন শান্ত-মুশফিকরা।

সিরিজ জয়ের মিশনে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন টাইগার অধিনায়ক। ব্যাটিংয়ে নেমে দেখেশুনেই খেলতে থাকেন দুই ওপেনার মাহমুদুল হাসান জয় ও জাকির হাসান। এরপর বৈরী আবহাওয়ায় নতুন বলের চ্যালেঞ্জ সামলে ১০ ওভারে স্কোরবোর্ডে ২৫ রান যোগ করেন দুই ওপেনার।

ধৈর্যের পরীক্ষায় একাধিকবার পাস নম্বর পেলেও প্রতিপক্ষকে বেশ কয়েকবার সুযোগও দিয়েছেন তারা। কিন্তু ইনিংসের ১১তম ওভারে মিচেল স্যান্টনারের বলে মিড-অনের ওপর দিয়ে বড় শট খেলতে গিয়ে প্যাভিলিয়নে ফেরেন জাকির। কেন উইলিয়ামসের তালুবন্দি হওয়ার আগে ২৪ বলে ৮ রান করে সাজঘরে ফেরেন এই ওপেনার।

তিনে নামা শান্ত স্যান্টনারের পরের বলগুলো সামাল দেন। তবে পরের ওভারেই উইকেট হারিয়ে ফেলেছে লাল-সবুজেরা।

এজাজের বল ডিফেন্স করতে গিয়ে শর্ট লেগে ল্যাথামকে সহজ ক্যাচ দিয়ে বসেন ওপেনার জয়। ৪০ বলে ১৪ রান করে ফিরেছেন এই ওপেনার।

এর খানিক পরে চারে নামা অভিজ্ঞ মমিনুল হকও ফিরেছেন। এজাজের বলে তিনিও ক্যাচ দিয়ে ফিরেছেন। ফেরার আগে খেলেন মাত্র ৫ রানের ইনিংস।

এরপর চাপ আরও বাড়িয়েছেন ভারপ্রাপ্ত টেস্ট অধিনায়ক শান্ত। ইশ সৌধির পরিবর্তে এই ম্যাচে একাদশে সুযোগ পাওয়া মিচেল স্যান্টনারের স্পিন ঘূর্ণিতে লেগ-বিফোরের ফাঁদে পড়ে ব্যক্তিগত ৯ রানেই প্যাভিলিয়নের পথ ধরেছেন তিনি।

এই মুহূর্তে দিপুর সঙ্গে ক্রিজে আছেন মুশফিকুর রহিম। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ১৫ দশমিক ২ ওভারে বাংলাদেশের সংগ্রহ ৪ উইকেটে ৪৭ রান।

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park