1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রপতির সঙ্গে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদকের সৌজন্য সাক্ষাৎ ১৩ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়ায় নিষেধাজ্ঞার প্রস্তাব ইইউ কমিশনের পলাতক দণ্ডপ্রাপ্ত আসামিদের ফেরতে ভারতের সহযোগিতা চাইলো বাংলাদেশ এবার সৌদি আরব ভ্রমণে নিজ নাগরিকদের সতর্কতা জারি করলো যুক্তরাষ্ট্র আর্জেন্টিনার জার্সিতে শেষ অধ্যায়, মেসির বিদায়ী ম্যাচ ৬ অক্টোবর মমতার একসময়ের ঘনিষ্ঠ দেবের বাড়িতে শুভেন্দু অধিকারী ফ্যাটি লিভার কি সত্যিই ঠিক হয়, ২১ দিনের সহজ পরিকল্পনা দিলেন চিকিৎসক অনুমোদন পেল ৩ মেট্রো রেল প্রকল্প সংসদ ভবনের সামনে শিক্ষিকার মৃত্যু: ছিনতাইকৃত মালামালসহ ২ আসামি গ্রেফতার ৪ দিনের সরকারি সফরে জাপান গেলেন সেনাপ্রধান

হোয়াইটওয়াশ এড়াতে দোয়া চাইলেন শান্ত

  • আপডেট সময় : শুক্রবার, ২২ ডিসেম্বর, ২০২৩
  • ১২৩ বার পঠিত

হোয়াইটওয়াশ এড়াতে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের তৃতীয় ও শেষটি আগামী শনিবার নিউজিল্যান্ডের মুখোমুখি হবে বাংলাদেশ। নেপিয়ার ম্যাকলিন পার্কে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় ভোর ৪টায়।

টানা দুই ম্যাচে হেরে সিরিজ হাতছাড়া করেছে টাইগাররা। সিরিজের শেষ ম্যাচে জয় নিয়ে সম্মান রক্ষা করতে চায় নাজমুল শান্তর দল। আর নিউজিল্যান্ডের মিশন জয়ের ধারাবাহিকতা ধরে রেখে টাইগারদের হোয়াইটওয়াশের স্বাদ দেওয়া। তবে এই ম্যাচেও বাধা হয়ে দাঁড়াতে পারে বেরসিক বৃষ্টি।

ভারপ্রাপ্ত অধিনায়ক শান্তর ভাষ্য, প্রথমত আমার কাছে মনে হয় এই দলটা আগের দল থেকে একটু নতুন। সেই তুলনায় আমি বলবো বেশ কিছু ভালো জিনিস ছিল; আমাদের-আমি একটু আগেই যেটা বললাম রিশাদের বোলিং, শরিফুল নতুন বলে যেরকম বোলিং করছে। হ্যাঁ, ২০০৭ থেকে এখন পর্যন্ত লম্বা সময় চিন্তা করলে এই জায়গায় আরেকটু কীভাবে, একটা দল হিসেবে আমরা খেলতে পারি, এটা ভাবতে হবে।

দোয়া চেয়ে টপ-অর্ডার এই ব্যাটারের মন্তব্য, ব্যক্তিগত দুই-একটা পারফরম্যান্স হচ্ছে। কিন্তু দল হিসেবে ওই পারফরম্যান্সটা আসছে না। দেখা গেল সৌম্য একা ম্যাচটা ক্যারি করল, মাঝখানে ওরকম কেউ রান করেনি। আমার কাছে মনে হয় এই ধরনের কন্ডিশনে বড় জুটি প্রয়োজন। ওই জিনিসটাই করার চেষ্টা করব, আগামীকালের ম্যাচে। আর যেটা বললেন আরেকটা হোয়াইটওয়াশের সামনে, দোয়া করেন যেন ওই জিনিসটা না হয়।

শান্ত যোগ করেন, এই কন্ডিশনে আগেও খেলেছি, টেস্ট ম্যাচ খেলার অভিজ্ঞতা আছে। আমার মনে হয় পরিকল্পনা আরেকটু বেটার হতে পারতো আমার ব্যাটিং নিয়ে। কিন্তু দুটা ইনিংস গিয়েছে আমি চিন্তা করছি না। কারণ, একজন ব্যাটসম্যান হিসেবে প্রতিদিন রান করব এমন না। যেদিন রান করব, সেদিন যেন ইনিংসটা ইমপ্যাক্টফুল হয়।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park