1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১১:১৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ফের অশান্ত ভারতের মনিপুর, নিহত ৫ ডেঙ্গুতে বাড়ছে মৃত্যুর মিছিল, ২৪ ঘণ্টায় ৬ জনের প্রাণহানি জাতীয় স্বার্থ সমুন্নত রাখতে কৌশলগত নেতৃত্ব তৈরির আহ্বান রাষ্ট্রপতির দেশকে অস্থিতিশীল করতে পরাজিত শক্তি পার্শ্ববর্তী দেশ থেকে উসকানি দিচ্ছে: রিজভী আ. লীগ ও ধর্ম ব্যবসায়ীরা মিলে দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত করছে: খায়রুল কবির খোকন শ্রমিক আন্দোলনকে পুঁজি করে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা সফল হবে না: মাহদী আমিন শ্রমিক আন্দোলনের নামে অস্থিরতা সৃষ্টির চেষ্টা করলে কঠোর ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী ৪ মাসে যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশের রফতানি আয় বেড়েছে ১১.৫১ শতাংশ মিরপুরে পুলিশের গাড়িতে আগুন দেওয়ায় রাজিব দাস আটক পোশাকশিল্পে অস্থিরতার পেছনে গভীর ষড়যন্ত্র থাকতে পারে: জামায়াত আমির

সেঞ্চুরিয়নে ভারতের বিপক্ষে প্রোটিয়াদের দাপট

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ২৮ ডিসেম্বর, ২০২৩
  • ৩০৬ বার পঠিত

বক্সিং ডে টেস্টে সেঞ্চুরিয়নে ভারতের ওপর রীতিমতো ছড়ি ঘোরাচ্ছে দক্ষিণ আফ্রিকা। ভারতের ব্যাটিং লাইনআপ বেশি দূরে এগোতে পারেনি। কাগিসো রাবাদা একাই প্রায় তছনছ করেছেন ভারতের শক্তিশালী ব্যাটিং লাইনআপকে। সঙ্গে ছিলেন অভিষিক্ত নান্দ্রে বার্গার। তবে লোকেশ রাহুল ছিলেন বলেই কিছুটা হলেও আশা ছিল তাদের।

দ্বিতীয় দিনে আফ্রিকার ডিন এলগারের দুর্দান্ত এক সেঞ্চুরির সঙ্গে আরেক অভিষিক্ত ডেভিড বেডিংহ্যামের ফিফটিতে ভালো অবস্থানে স্বাগতিকরা। দ্বিতীয় দিনশেষে ১১ রানের লিডও পেয়েছেন প্রোটিয়ারা। হাতে এখনো আছে ৫ উইকেট। ক্রিজে ১৪০ রান করে অপরাজিত রয়েছেন এলগার।

আগের দিনের ৮ উইকেটে ২০৮ রান নিয়ে খেলতে নেমেছিল ভারত। দ্বিতীয় দিনে আরও কিছু রান যোগ হয়েছে। স্কোর গেছে ২৪৫ পর্যন্ত। প্রাপ্তি কেবল কেএল রাহুলের শতক। দলের বিপর্যয়ের মুখে একাই লড়ে গেছেন এই ব্যাটার। তার ১০১ রানটাই মান বাঁচিয়েছে ভারতের।

ব্যাট করতে নেমে শুরু অতটাও ভালো হয়নি প্রোটিয়াদের। ৫ রান করেই মার্করাম নিয়েছেন বিদায়। দলের স্কোর ১১। টনি ডি জরজি কে নিয়ে এর পর ইনিংসটা ধরে রেখেছেন অভিজ্ঞ এলগার। জরজি ফেরেন দলীয় ১০৪ রানে। বুমরাহর বলে জয়সওয়ালের হাতে ক্যাচ দিয়ে ফেরার আগে করেছেন ২৮ রান।

কিগান পিটারসন দ্রুত ফিরে গেলে বেডিংহ্যামকে নিয়ে আরেকটি বড় জুটি গড়েন এলগার। বেডিংহ্যাম পান ক্যারিয়ারের প্রথম অর্ধশতক আর ডিন এলগারের ব্যাটে আসে ১৪তম সেঞ্চুরি।

বিকালে বেডিংহ্যাম আর কাইল ভেরেইনে দ্রুত ফিরে গেলেও লিড পেতে সমস্যা হয়নি আফ্রিকার। আজ টেস্টের তৃতীয় দিন।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park