1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১১:২০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রপতির সঙ্গে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদকের সৌজন্য সাক্ষাৎ ১৩ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়ায় নিষেধাজ্ঞার প্রস্তাব ইইউ কমিশনের পলাতক দণ্ডপ্রাপ্ত আসামিদের ফেরতে ভারতের সহযোগিতা চাইলো বাংলাদেশ এবার সৌদি আরব ভ্রমণে নিজ নাগরিকদের সতর্কতা জারি করলো যুক্তরাষ্ট্র আর্জেন্টিনার জার্সিতে শেষ অধ্যায়, মেসির বিদায়ী ম্যাচ ৬ অক্টোবর মমতার একসময়ের ঘনিষ্ঠ দেবের বাড়িতে শুভেন্দু অধিকারী ফ্যাটি লিভার কি সত্যিই ঠিক হয়, ২১ দিনের সহজ পরিকল্পনা দিলেন চিকিৎসক অনুমোদন পেল ৩ মেট্রো রেল প্রকল্প সংসদ ভবনের সামনে শিক্ষিকার মৃত্যু: ছিনতাইকৃত মালামালসহ ২ আসামি গ্রেফতার ৪ দিনের সরকারি সফরে জাপান গেলেন সেনাপ্রধান

ওয়ার্নারের বিদায়ী ম্যাচে হোয়াইটওয়াশ পাকিস্তান

  • আপডেট সময় : শনিবার, ৬ জানুয়ারি, ২০২৪
  • ১৮৪ বার পঠিত

সিডনি টেস্টে পাকিস্তানকে ৮ উইকেটে হারিয়েছে অস্ট্রেলিয়া। ১৩০ রানের টার্গেটে দুই উইকেট হারিয়ে জয় তুলে নেয় তারা। সিরিজের তিন ম্যাচেই হেরে হোয়াইটওয়াশের লজ্জায় ডুবলো পাকিস্তান। ডেভিড ওয়ার্নারের বিদায়ী টেস্টে ৮ উইকেটের বড় জয় পেয়েছে অস্ট্রেলিয়া।

অজি বোলিং তোপে দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নেমে বিপর্যয়ে পড়েছিলো সফরকারীরা। শনিবার (৬ জানুয়ারি) ৭ উইকেটে ৬৭ রান নিয়ে খেলতে নেমে ১১৫তে ইনিংস গুটিয়ে যায় পাকিস্তান। মোহাম্মদ রিজওয়ান ২৮ ও আমের জামাল ১৮ রান করেন। জস হ্যাজলউড ৪টি ও নাথাল লায়নের শিকার ৩টি উইকেট।

প্রথম ইনিংসে পাকিস্তানের ৩১৩ রানের জবাবে ২৯৯ রান করেছিলো অজিরা। সিরিজের শেষ ম্যাচে জয়ের জন্য ১৩০ রনের টার্গেটে শুরুতে ধাক্কা খায় স্বাগতিকরা। উসমান খাজাকে লেগ বিফোরের ফাঁদে ফেলেন সাজিদ খান।বিদায়ি টেস্ট রাঙ্গাতে জ্বলে ওঠেন ডেভিড ওয়ার্নার।

প্রাথমিক ধাক্কা সামলাতে জুটি বাঁধেন মার্নাস লাবুশেনের সাথে। পাকিস্তানি বোলারদের ধৈর্যের পরীক্ষায় ফেলেন দুই ব্যাটসম্যান। এগিয়ে নিতে থাকেন দলের স্কোর। দুজনেই হাফসেঞ্চুরি পুর্ণ করেন। ১১৯ রানের জুটি গড়ে সাজঘরে ফেরেন ৫৭ তে থাকা ওর্য়ানার। স্টিভেন স্মিথকে নিয়ে দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন লাবুশেন। ৬২তে অপরাজিত থাকেন তিনি।

ঘরের মাঠে আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের অর্ন্তভুক্ত তিনটি ম্যাচেই জিতলো অস্ট্রেলিয়া। এই ম্যাচ খেলেই টেস্ট ক্যারিয়ারের ইতি টানেন ইনফর্ম ডেভিড ওয়ার্নার।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park