1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১১:২০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রপতির সঙ্গে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদকের সৌজন্য সাক্ষাৎ ১৩ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়ায় নিষেধাজ্ঞার প্রস্তাব ইইউ কমিশনের পলাতক দণ্ডপ্রাপ্ত আসামিদের ফেরতে ভারতের সহযোগিতা চাইলো বাংলাদেশ এবার সৌদি আরব ভ্রমণে নিজ নাগরিকদের সতর্কতা জারি করলো যুক্তরাষ্ট্র আর্জেন্টিনার জার্সিতে শেষ অধ্যায়, মেসির বিদায়ী ম্যাচ ৬ অক্টোবর মমতার একসময়ের ঘনিষ্ঠ দেবের বাড়িতে শুভেন্দু অধিকারী ফ্যাটি লিভার কি সত্যিই ঠিক হয়, ২১ দিনের সহজ পরিকল্পনা দিলেন চিকিৎসক অনুমোদন পেল ৩ মেট্রো রেল প্রকল্প সংসদ ভবনের সামনে শিক্ষিকার মৃত্যু: ছিনতাইকৃত মালামালসহ ২ আসামি গ্রেফতার ৪ দিনের সরকারি সফরে জাপান গেলেন সেনাপ্রধান

প্রিমিয়ার লিগ: ঢাকা মোহামেডান, ঢাকা আবাহনী ও বসুন্ধরা কিংসের জয়

  • আপডেট সময় : শনিবার, ১৩ জানুয়ারি, ২০২৪
  • ১২০ বার পঠিত

প্রিমিয়ার লিগ ফুটবলে দুরন্ত জয় পেয়েছে ঢাকা মোহামেডান। ৫-১ গোলের বন্যায় ভাসিয়েছে ব্রাদার্স ইউনিয়নকে। লিগে প্রথম পূর্ণ পয়েন্ট ঢাকা আবাহনীর। হারিয়েছে শেখ জামাল ধানমন্ডি ক্লাবকে। বর্তমান চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস বজায় রেখেছে জয়ের ধারা। মজবুত করেছে শীর্ষস্থান। হেরেছে ফর্টিস এফসি। লিগে চমক দেখানো দল রহমতগঞ্জ এবার রুখে দিয়েছে চট্টগ্রাম আবাহনীকে। ড্র হয় ম্যাচটি।

জাতীয় সংসদ নির্বাচন বিরতির পর আবারো মাঠে গড়িয়েছে প্রিমিয়ার লিগ ফুটবলের খেলা। শুক্রবার চারটি ম্যাচ অনুষ্ঠিত হয়। এদিন সবচেয়ে বড় জয়টি পেয়েছে ঐতিহ্যবাহি ঢাকা মোহামেডান। রাজশাহীতে তাদের দাপটে ৫-১ গোলে পরাস্ত হয় ব্রাদার্স ইউনিয়ন। জোড়া গোল করেন সুলেমান দিয়াবাতে ও ইমানুয়েল সানডে। ২৮ মিনিটে এগিয়ে যায় সাদা কালো জার্সিধারীরা। স্পটকিকে লক্ষ্যভেদ করেন অধিনায়ক সুলেমান দিয়াবাতে।

বিরতির পর ব্রাদার্সের জালে বল জড়ান মুজাফফরভ। মোহামেডানের গোল উৎসবে ৬০ ও ৬৬ মিনিটে পরপর দু’বার প্রতিপক্ষ গোলরক্ষককে বোকা বানান সানডে।

দু মিনিট পরেই দ্যা অরেঞ্জদের রক্ষন ভেঙ্গে নিজের দ্বিতীয় গোল আদায় করে নেন দিয়াবাতে।

৭৮ মিনিটে নয়নের গোলে পরাজয়ের ব্যবধান কমায় ব্রাদার্স ইউনিয়ন। লিগে ফেভারিট হলেও লিগে প্রথম ম্যাচে রহমতগঞ্জের সাথে ড্র ও পরের ম্যাচে ফর্টিস এফসির কাছে হেরে অঘটনের শিকার হয় ঢাকা আবাহনী। ঘুরে দাঁড়াতে শেখ জামালের বিপক্ষে ম্যাচটি গুরুত্বপুর্ণ ছিলো তাদের জন্য। গোপালগঞ্জে ডিফেন্ডার রিয়াদুল হাসান রাফি’র লাল কার্ডে দশ জনের দল নিয়েও লড়াকু ফুটবল খেলে আকাশী নীলরা। ৮৮ মিনিটে কর্নেলিয়াস স্টুয়ার্টে লক্ষ্যভেদে প্রথম জয় পায় লিগে।

ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ও লিগ লিডার বসুন্ধরা কিংস জিতেছে টানা তৃতীয় ম্যাচ। বসুন্ধরা কিংস অ্যারেনায় স্বাগতিকদের বিপক্ষে কিছুটা প্রতিরোধ গড়ে তোলার চেষ্টা করেছিলো ফর্টিস এফসি। ম্যাচের ৯ মিনিটে রাকিবের গোলে এগিয়ে যাওয়া কিংসরা ম্যাচটি জিতেছে ৩-১ ব্যবধানে।

প্রিমিয়ার লিগে চমক জাগানো দল রহমতগঞ্জ এবার পয়েন্ট ছিনিয়ে নেয় চট্টগ্রাম আবাহনীর কাছ থেকে। মুন্সিগঞ্জে ৩৫ মিনিটে ইয়াসিন খানের গোলে লিড নেয় বন্দরনগরীর দলটি। বিরতির পর স্যামুয়েল সমতা এনে দেন রহমতগঞ্জকে। শেষ পর্যন্ত ১-১ ড্র’য়ে পয়েন্ট ভাগাভাগি করে নেয় দু’দল।

তিন ম্যাচে ৯ পয়েন্ট নিয়ে শীর্ষে বসুন্ধরা কিংস। ৭ পয়েন্ট নিয়ে দ্বিতীয়তে মোহামেডান। আবাহনীর পয়েন্ট চার। সমান তিন পয়েন্ট শেখ জামাল ক্লাব ও রহমতগঞ্জের।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park