1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১১:২০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রপতির সঙ্গে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদকের সৌজন্য সাক্ষাৎ ১৩ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়ায় নিষেধাজ্ঞার প্রস্তাব ইইউ কমিশনের পলাতক দণ্ডপ্রাপ্ত আসামিদের ফেরতে ভারতের সহযোগিতা চাইলো বাংলাদেশ এবার সৌদি আরব ভ্রমণে নিজ নাগরিকদের সতর্কতা জারি করলো যুক্তরাষ্ট্র আর্জেন্টিনার জার্সিতে শেষ অধ্যায়, মেসির বিদায়ী ম্যাচ ৬ অক্টোবর মমতার একসময়ের ঘনিষ্ঠ দেবের বাড়িতে শুভেন্দু অধিকারী ফ্যাটি লিভার কি সত্যিই ঠিক হয়, ২১ দিনের সহজ পরিকল্পনা দিলেন চিকিৎসক অনুমোদন পেল ৩ মেট্রো রেল প্রকল্প সংসদ ভবনের সামনে শিক্ষিকার মৃত্যু: ছিনতাইকৃত মালামালসহ ২ আসামি গ্রেফতার ৪ দিনের সরকারি সফরে জাপান গেলেন সেনাপ্রধান

বিশ্বকাপের প্রথম ম্যাচেই মারুফের ঝলক, শিকার ৫ উইকেট

  • আপডেট সময় : শনিবার, ২০ জানুয়ারি, ২০২৪
  • ৯২ বার পঠিত

অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের মিশন শুরু করেছে বাংলাদেশ। গতবারের শিরোপাধারী ভারতের বিরুদ্ধে প্রথম ম্যাচ খেলছে জুনিয়র টাইগাররা। আর এই ম্যাচে চমক দেখিয়েছেন বাংলাদেশের বোলার মারুফ মৃধা। তুলে নিয়েছেন ৫ উইকেট। তার বোলিংয়ে বেশিদূর এগোতে পারেনি ভারত। ৫০ ওভারে ৭ উইকেট হারিয়ে ২৫১ রান তুলেছে টিম ইন্ডিয়া।

শনিবার (২০ জানুয়ারি) দক্ষিণ আফ্রিকার ব্লুমফন্টেইনে টস হেরে আগে ব্যাট করতে নামে ভারত। আড়াইশো পেরোনো স্কোরে ভারতের হয়ে সর্বোচ্চ ৭৬ রান করেন আদার্শ সিং। ৮ ওভারে এক মেইডেনসহ ৪৩ রানের বিনিময়ে ৫ উইকেট শিকার করে ইনিংসের সেরা বোলার মারুফ।

ইনিংসের চতুর্থ ওভারে বোলিংয়ে ছিলেন মারুফ। এই পেসারের অফ স্টাম্পের বাইরে করা বলে পুশ করতে গিয়ে উইকেটের পেছনে ক্যাচ দেন কুলকার্নি। অষ্টম ওভারে আবারও আঘাত হানেন মারুফ। এবার তার শিকার হন মুশের খান। ৩১ রানে দুই উইকেট হারানো ভারতকে টেনে তোলেন আদার্শ ও সাহারান।

চতুর্থ উইকেটে ১১৬ রানের জুটি গড়েন এই দুই ব্যাটার। ৯৪ বলে ৬৪ রান এসেছে ভারত অধিনায়কের ব্যাট থেকে। মিডল অর্ডারে প্রিয়াংশু মলিয়া ও আর্ভেলি আভানিশ থিতু হয়েও ইনিংস বড় করতে পারেননি। এই দুজনকেই ফিরিয়েছেন মারুফ।

এরপর মুরুগান আভিষেককেও দ্রুত ফিরিয়েছেন এই পেসার। তাতে ইনিংসে পাঁচ উইকেট শিকারের মাইলফলক পূর্ণ করেন মারুফ। এছাড়া একটি করে উইকেট পেয়েছেন চৌধুরী মোহাম্মদ রিজওয়ান ও দলনায়ক রাব্বি।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park