নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে টানা চার ম্যাচ হারের পর জয় পেয়েছে পাকিস্তান। ক্রাইস্টচার্চে লো-স্কোরিং ম্যাচে কিউইদের ৪২ রানে হারিয়ে রেকর্ড জয়ের পাশাপাশি পাঁচ ম্যাচের সিরিজে হোয়াইটওয়াশও এড়িয়েছে শাহিন শাহ আফ্রিদির দল।
ক্রাইস্টচার্চের হ্যাগলি ওভাল গ্রাউন্ডে টস জিতে ব্যাটিং বেছে নেন পাকিস্তান অধিনায়ক। ইনিংসের তৃতীয় বলেই স্কোর বোর্ড শূন্য রেখে বিদায় নেন অভিষিক্ত হাসিবুল্লাহ খান। কিউইদের নিয়ন্ত্রিত বোলিংয়ে কেউই পারেনি নিজেদের ইনিংস লম্বা করতে।
মোহাম্মদ রিজওয়ান ৩৮ বলে ৩৮ ও ফখর জামান ১৫ বলে ৩৩ করে ফেরেন। শেষ দিকে শাহিবজাদা ফারহানের ১৪ বলে ১৯ ও আব্বাস আফ্রিদির ৬ বলে অপরাজিত ১৪ রানে ২০ ওভারে ৮ উইকেটে ১৩৪ স্কোর পায় সফরকারী দল।
তবে বল হাতে শুরু থেকেই জ্বলে ওঠে পাক বোলাররা। কিউই ব্যাটসম্যানরা ১৬ বলের খেলা বাকি রেখে অলআউট হয় ৯২ রানে। অফ স্পিনার ইফতিখার আহমেদ তিনটি, পেসার শাহিন শাহ ও বাঁ-হাতি স্পিনার মোহাম্মদ নওয়াজ দুটি করে উইকেট নেন। কিউইদের পক্ষে উইল ইয়ং ২২ বলে সর্বোচ্চ ২৬ রান করেন।
Leave a Reply