1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১১:২১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রপতির সঙ্গে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদকের সৌজন্য সাক্ষাৎ ১৩ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়ায় নিষেধাজ্ঞার প্রস্তাব ইইউ কমিশনের পলাতক দণ্ডপ্রাপ্ত আসামিদের ফেরতে ভারতের সহযোগিতা চাইলো বাংলাদেশ এবার সৌদি আরব ভ্রমণে নিজ নাগরিকদের সতর্কতা জারি করলো যুক্তরাষ্ট্র আর্জেন্টিনার জার্সিতে শেষ অধ্যায়, মেসির বিদায়ী ম্যাচ ৬ অক্টোবর মমতার একসময়ের ঘনিষ্ঠ দেবের বাড়িতে শুভেন্দু অধিকারী ফ্যাটি লিভার কি সত্যিই ঠিক হয়, ২১ দিনের সহজ পরিকল্পনা দিলেন চিকিৎসক অনুমোদন পেল ৩ মেট্রো রেল প্রকল্প সংসদ ভবনের সামনে শিক্ষিকার মৃত্যু: ছিনতাইকৃত মালামালসহ ২ আসামি গ্রেফতার ৪ দিনের সরকারি সফরে জাপান গেলেন সেনাপ্রধান

আইসিসি’র নিষেধাজ্ঞা থেকে মুক্তি পেলো শ্রীলঙ্কা

  • আপডেট সময় : সোমবার, ২৯ জানুয়ারি, ২০২৪
  • ১৪৫ বার পঠিত

আইসিসি’র নিষেধাজ্ঞা থেকে মুক্তি পেলো শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড (এসএলসি)। রবিবার (২৮ জানুয়ারি) শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের (এসএলসি) উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিয়েছে আন্তজার্তিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। গত বছরের নভেম্বরে আইসিসির নিয়ম ভঙ্গ করার অপরাধে দেশটির বোর্ডের ওপর নিষেধাজ্ঞা আরোপ করে ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থাটি।

নিষেধাজ্ঞা দেওয়ার পর থেকে লঙ্কান বোর্ডের কর্মকাণ্ডের সার্বিক দিক পর্যবেক্ষণ করেছে আইসিসি। এখন অবস্থা সন্তোষজনক মনে হওয়ার কারণে এসএলসির ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়েছে বলে জানায় সংস্থাটি।

গেলো বছরের ১০ নভেম্বরে বোর্ডের ওপর সরকারের সরাসরি হস্তক্ষেপের কারণে এসএলসির ওপর সাময়িক নিষেধাজ্ঞা দেয় আইসিসি। সংস্থাটির আইনে বলা হয়েছে, ক্রিকেট বোর্ডের ওপর সরকার কোনো ধরনের হস্তক্ষেপ করতে পারবে না। ক্রিকেটের যাবতীয় কাজ, নিয়ন্ত্রণ এবং প্রশাসনে বোর্ড স্বাধীনভাবে তার কার্যক্রম পরিচালনা করবে। যদিও ২১ নভেম্বর এক বোর্ডসভা থেকে শ্রীলঙ্কাকে দ্বিপাক্ষিক সিরিজ খেলার অনুমতি দিয়েছে আইসিসি। একই সঙ্গে আইসিসির আসরগুলোতেও লঙ্কানদের খেলার অনুমতি দেওয়া হয়েছে।

দলকে খেলার অনুমতি দিলেও শ্রীলঙ্কায় এখনো আইসিসির আয়োজনে কোনো আসর হয়নি। চলমান অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ হওয়ার কথা ছিলো শ্রীলঙ্কার মাটিতে। কিন্তু জমজমাট এই আসরটি ভারত মহাসাগরে অবস্থিত দ্বীপরাষ্ট্রটি থেকে সরিয়ে দক্ষিণ আফ্রিকায় স্থানান্তর করেছে আইসিসি।

এর আগে নানা অনিয়ম-দূর্নীতির অভিযোগে এসএলসির সব কর্মকর্তাকে বরখাস্ত করেন দেশটির ক্রীড়ামন্ত্রী রোশান রানাসিংহে। এরপর অর্জুনা রানাতুঙ্গার নেতৃত্বে একটি অন্তবর্তীকালীন কমিটি ঘোষণা করেন তিনি।

এর একদিন পরই আদালতের রায়ে আবার ক্রিকেট বোর্ডের পদ ফিরে পান বরখাস্ত হওয়া কর্মকর্তারা। চলমান এসব উত্তেজনার মধ্যেই নিষেধাজ্ঞা আরোপ করে আইসিসি। সূত্র: ক্লিকবাজ

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park