1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রপতির সঙ্গে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদকের সৌজন্য সাক্ষাৎ ১৩ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়ায় নিষেধাজ্ঞার প্রস্তাব ইইউ কমিশনের পলাতক দণ্ডপ্রাপ্ত আসামিদের ফেরতে ভারতের সহযোগিতা চাইলো বাংলাদেশ এবার সৌদি আরব ভ্রমণে নিজ নাগরিকদের সতর্কতা জারি করলো যুক্তরাষ্ট্র আর্জেন্টিনার জার্সিতে শেষ অধ্যায়, মেসির বিদায়ী ম্যাচ ৬ অক্টোবর মমতার একসময়ের ঘনিষ্ঠ দেবের বাড়িতে শুভেন্দু অধিকারী ফ্যাটি লিভার কি সত্যিই ঠিক হয়, ২১ দিনের সহজ পরিকল্পনা দিলেন চিকিৎসক অনুমোদন পেল ৩ মেট্রো রেল প্রকল্প সংসদ ভবনের সামনে শিক্ষিকার মৃত্যু: ছিনতাইকৃত মালামালসহ ২ আসামি গ্রেফতার ৪ দিনের সরকারি সফরে জাপান গেলেন সেনাপ্রধান

বিপিএল নিয়ে হাথুরুর মন্তব্যের জবাবে যা বললেন মাশরাফি

  • আপডেট সময় : বুধবার, ২৮ ফেব্রুয়ারি, ২০২৪
  • ১০০ বার পঠিত

চলছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) আসর। সম্প্রতি বাংলাদেশ দলের প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহে একটি মন্তব্য করেছেন। যেখানে তিনি বলেছেন, বিপিএল দেখতে গেলে মাঝেমধ্যে টিভি বন্ধ করে দেন। এমনকি বিপিএলকে সার্কাসের সঙ্গেও তুলনা করেছেন তিনি। গত রোববার (২৫ ফেব্রুয়ারি) ইএসপিএনক্রিকইনফোকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ মন্তব্য করেন।

হাথুরুসিংহের এমন মন্তব্যের একদিন পর সোমবার (২৬ ফেব্রুয়ারি) গণমাধ্যমে বিষয়টি নিয়ে কথা বলেন বিসিবি সভাপতি এবং যুব ও ক্রীড়ামন্ত্রী নাজমুল হাসান পাপন। তিনি বলেন, একজন বিদেশি কোচ আমাদের ক্রিকেট বোর্ডের এমপ্লয়ি। গঠনমূলক সমালোচনা আমাদের গণমাধ্যম কিংবা অন্যান্য জায়গা থেকে করতে পারে। কিন্তু আমি জব করি বিসিবিতে, আবার বিদেশি কোচ। তখন বলছি যে, বিপিএলের এত বাজে অবস্থা টিভি বন্ধ করে দিচ্ছি। এটা তার কোড অব কন্ডাক্ট বা ইথিকসে পড়ে কিনা।

নাজমুল হাসান পাপনের পর এবার বিষয়টি নিয়ে কথা বলেছেন বাংলাদেশের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। তিনি বলেন, কখনই রিমোর্ট দিয়ে টিভি অফ করে দেওয়ার মতো অবস্থা আমার মনে হয়নি। আমার ব্যস্ততার কারণে শেষ চার দিন আমার ম্যাচগুলো দেখা হয়নি। অবশ্যই বিপিএলে আমার দেশের খেলোয়াড়রা খেলছে, সেখানে রিমোট দিয়ে বন্ধ করা বা ঘুরিয়ে দেওয়ার প্রশ্নই ওঠে না।

চ্যাম্পিয়ন হবে কোন দল? এমন প্রশ্নে মাশরাফি বলেন, রংপুরকে আমার ফেভারিট মনে হয়েছে। অবশ্যই কুমিল্লা সবসময়ই শিরোপা রেসে থাকে। বরিশালও ফেভারিট টিম। কিন্তু রংপুরকে আমার কাছে ফেভারিট মনে হয়েছিল।

উল্লেখ্য, ক্রিকইনফোকে দেওয়া এক সাক্ষাৎকারে হাথুরুসিংহে জানান, আমাদের (বাংলাদেশ) উপযুক্ত কোনো টি-টোয়েন্টি টুর্নামেন্ট নেই। এটি হয়তো কিছুটা অদ্ভুত শোনাবে। আমি যখনই বিপিএল দেখতে বসেছি, মাঝেমধ্যে টিভি বন্ধ করে দিয়েছি। এখানে অংশ নেওয়া কিছু ক্রিকেটারের কোনো (পর্যাপ্ত) ক্লাসই নেই।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park