1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রপতির সঙ্গে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদকের সৌজন্য সাক্ষাৎ ১৩ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়ায় নিষেধাজ্ঞার প্রস্তাব ইইউ কমিশনের পলাতক দণ্ডপ্রাপ্ত আসামিদের ফেরতে ভারতের সহযোগিতা চাইলো বাংলাদেশ এবার সৌদি আরব ভ্রমণে নিজ নাগরিকদের সতর্কতা জারি করলো যুক্তরাষ্ট্র আর্জেন্টিনার জার্সিতে শেষ অধ্যায়, মেসির বিদায়ী ম্যাচ ৬ অক্টোবর মমতার একসময়ের ঘনিষ্ঠ দেবের বাড়িতে শুভেন্দু অধিকারী ফ্যাটি লিভার কি সত্যিই ঠিক হয়, ২১ দিনের সহজ পরিকল্পনা দিলেন চিকিৎসক অনুমোদন পেল ৩ মেট্রো রেল প্রকল্প সংসদ ভবনের সামনে শিক্ষিকার মৃত্যু: ছিনতাইকৃত মালামালসহ ২ আসামি গ্রেফতার ৪ দিনের সরকারি সফরে জাপান গেলেন সেনাপ্রধান

শ্বাসরুদ্ধকর লড়াইয়ের পরও শেষ রক্ষা হলো না টাইগারদের

  • আপডেট সময় : মঙ্গলবার, ৫ মার্চ, ২০২৪
  • ৮৫ বার পঠিত

শ্বাসরুদ্ধকর লড়াইয়ের পরও হেরে গেল টাইগাররা। শ্রীলংকার বিপক্ষে ২০৭ রানের বিশাল টার্গেট তাড়া করে তীরে গিয়ে তরী ডুবলো টাইগারদের।

ব্যাটিং বিপর্যয়ের ম্যাচে মাহমুদউল্লাহ রিয়াদ ও জাকের আলির ব্যাটিং তাণ্ডবে জয়ের দুয়ারে চলে যায় বাংলাদেশ। কিন্তু শেষ ৪ বলে জয়ের জন্য প্রয়োজন ছিল ১০ রান। বাউন্ডারি হাঁকাতে গিয়ে ক্যাচ তুলে দিয়ে ফেরেন জাকের। তার বিদায়ে জয়ের স্বপ্ন ফিকে হয়ে যায়। শেষ পর্যন্ত ৩ রানে হেরে যায় বাংলাদেশ।

সোমবার (৪ মার্চ) সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে প্রথমে ব্যাট করে সাদিরা সামারাবিক্রমা ও কুশাল মেন্ডিসের জোড়া ফিফটিতে ভর করে ৩ উইকেটে ২০৬ রানের চ্যালেঞ্জিং স্কোর গড়েছে শ্রীলংকা।

দলের হয়ে ৪৮ বলে ৮ চার আর একটি ছক্কার সাহায্যে দলীয় সর্বোচ্চ ৬১ রান করে অপরাজিত থাকেন সাদিরা সামারাবিক্রমা। এছাড়া ৩৬ বলে ৬টি চার আর ৩টি ছক্কায় ৫৯ রান করে ফেরেন কুশাল মেন্ডিস। মাত্র ২১ বল খেলে ৬টি ছক্কার সাহায্যে ৪৪ রানের বিধ্বংসী ইনিংস খেলেন অধিনায়ক আসালঙ্কা।

শ্রীলংকার বিপক্ষে ২০৭ রানের বিশাল টার্গেট তাড়া করতে নেমে ইনিংসের দ্বিতীয় বলে শূন্য রানে ফেরেন তারকা ওপেনার লিটন কুমার দাস। তিনি অফের বল লেগে খেলতে গিয়ে উইকেটের পেছনে ক্যাচ তুলে দেন।

বাউন্ডারি হাঁকাতে গিয়ে ক্যাচ তুলে দিয়ে ফেরেন আরেক ওপেনার সৌম্য সরকার। তিনি ১১ বলে দুই চারে ১২ রান করে ফেরেন। দলীয় ৩০ রানে আউট হন তরুণ তারকা ব্যাটসম্যান তাওহিদ হৃদয়ও। তিনি উইকেটের পেছনে ক্যাচ তুলে দিয়ে ফেরেন।

এরপর অধিনায়ক নাজমুল হোসেন শান্তকে নিয়ে ধলকে টেনে তোলার চেষ্টা করেন সাবেক অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ। চতুর্থ উইকেটে ৩৮ রান যোগ করেই সাজঘরে ফেরেন শান্ত।

দলের চরম ব্যাটিং বিপর্যয়ে দায়িত্বশীল ব্যাটিং করেন মাহমুদউল্লাহ রিয়াদ। তিনি ২৭ বলে ৪টি ছক্কার সাহায্যে টি-টোয়েন্টি ক্যারিয়ারের ১২২তম ম্যাচে সপ্তম ফিফটি হাঁকান। ফিফটি পূর্ণ করে নিজের ইনিংসটা লম্বা করতে চেয়েছিলেন এই তারকা অলরাউন্ডার।

ফিফটির পর বাউন্ডারি হাঁকাতে গিয়ে সীমানার কাছে ধরা পরেন রিয়াদ। তার আগে ৩১ বলে দুই চার আর ৪টি ছক্কার সাহায্যে ৫৪ রান করেন তিনি। তার বিদায়ে ১৩ ওভার ২ বলে ১১৫ রানে পঞ্চম উইকেট হারায় বাংলাদেশ।

রিয়াদ আউট হওয়ার পর একের পর এক ছক্কা হাঁকিয়ে মাত্র ২৫ বলে ৬টি ছক্বার আর এক চারের সাহায্যে ফিফিটি পূর্ণ করেন জাকির আলি। তার ব্যাটিং তাণ্ডবে জয়ের দুয়ারে চলে যায় বাংলাদেশ।

কিন্তু ইনিংসের শেষ বল পর্যন্ত খেলতে পারেননি জাকের। তিনি ৩৪ বলে চারটি চার আর ৬টি ছক্কার সাহায্যে দলীয় সর্বোচ্চ ৬৮ রান করে ফেরেন। তার বিদায়ের পর দলকে জয়ের বন্দরে পৌঁছাতে পারেননি দুই পেসার তাসকিন আহমেদ ও শরিফুল ইসলাম।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park