1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রপতির সঙ্গে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদকের সৌজন্য সাক্ষাৎ ১৩ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়ায় নিষেধাজ্ঞার প্রস্তাব ইইউ কমিশনের পলাতক দণ্ডপ্রাপ্ত আসামিদের ফেরতে ভারতের সহযোগিতা চাইলো বাংলাদেশ এবার সৌদি আরব ভ্রমণে নিজ নাগরিকদের সতর্কতা জারি করলো যুক্তরাষ্ট্র আর্জেন্টিনার জার্সিতে শেষ অধ্যায়, মেসির বিদায়ী ম্যাচ ৬ অক্টোবর মমতার একসময়ের ঘনিষ্ঠ দেবের বাড়িতে শুভেন্দু অধিকারী ফ্যাটি লিভার কি সত্যিই ঠিক হয়, ২১ দিনের সহজ পরিকল্পনা দিলেন চিকিৎসক অনুমোদন পেল ৩ মেট্রো রেল প্রকল্প সংসদ ভবনের সামনে শিক্ষিকার মৃত্যু: ছিনতাইকৃত মালামালসহ ২ আসামি গ্রেফতার ৪ দিনের সরকারি সফরে জাপান গেলেন সেনাপ্রধান

নতুন ইতিহাস গড়লেন অ্যান্ডারসন

  • আপডেট সময় : শনিবার, ৯ মার্চ, ২০২৪
  • ৭৭ বার পঠিত

অস্ট্রেলিয়ার শেন ওয়ার্ন ও শ্রীলংকার মুত্তিয়া মুরালিধরনের পর প্রথম বোলার এবং ইতিহাসের প্রথম পেসার হিসেবে টেস্ট ক্রিকেটে ৭০০ উইকেটের মাইলফলক ছুঁয়েছেন জেমস অ্যান্ডারসন।

শনিবার ভারতের বিপক্ষে ধর্মশালা টেস্টের তৃতীয় দিন কুলদীপ যাদবকে ফিরিয়ে অনন্য এ মাইলফলক ছুঁলেন ইতিহাসের সফলতম এই ইংলিশ পেসার।

অ্যান্ডারসনের আগে ১৩৩ টেস্টে ৮০০ উইকেট নিয়ে টেস্ট ক্রিকেটের সর্বকালের সেরা মুরালিধরন। অপরদিকে প্রয়াত শেন ওয়ার্ন ১৪৫ টেস্টে নিয়েছেন ৭০৮ উইকেট। ৪১ বছর বয়সি অ্যান্ডারসনের সামনে এখন ওয়ার্ন।

সাদা পোশাকে ৭০০ উইকেট নিতে অ্যান্ডারসনের লেগেছে ১৮৭ ম্যাচ। পেসারদের মধ্যে তিনিই প্রথম ছুঁলেন এই মাইলফলক। তার সাবেক সতীর্থ স্টুয়ার্ট ব্রডের আছে ৬০৪ উইকেট। এই দুজন ছাড়া পেসারদের মধ্যে কারও ৬০০ উইকেটের বেশি নেই।

আর মাত্র ৯ উইকেট পেলে অস্ট্রেলিয়ান কিংবদন্তি লেগ স্পিনার ওয়ার্নকে ছাড়িয়ে টেস্টের দ্বিতীয় সর্বোচ্চ উইকেট শিকারি হবেন অ্যান্ডারসন। সর্বোচ্চ উইকেট শিকারির তালিকায় তার পরে আছেন ভারতীয় কিংবদন্তি স্পিনার অনিল কুম্বলে। ১৩২ টেস্টে ৬১৯ উইকেট নিয়েছেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park