1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রপতির সঙ্গে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদকের সৌজন্য সাক্ষাৎ ১৩ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়ায় নিষেধাজ্ঞার প্রস্তাব ইইউ কমিশনের পলাতক দণ্ডপ্রাপ্ত আসামিদের ফেরতে ভারতের সহযোগিতা চাইলো বাংলাদেশ এবার সৌদি আরব ভ্রমণে নিজ নাগরিকদের সতর্কতা জারি করলো যুক্তরাষ্ট্র আর্জেন্টিনার জার্সিতে শেষ অধ্যায়, মেসির বিদায়ী ম্যাচ ৬ অক্টোবর মমতার একসময়ের ঘনিষ্ঠ দেবের বাড়িতে শুভেন্দু অধিকারী ফ্যাটি লিভার কি সত্যিই ঠিক হয়, ২১ দিনের সহজ পরিকল্পনা দিলেন চিকিৎসক অনুমোদন পেল ৩ মেট্রো রেল প্রকল্প সংসদ ভবনের সামনে শিক্ষিকার মৃত্যু: ছিনতাইকৃত মালামালসহ ২ আসামি গ্রেফতার ৪ দিনের সরকারি সফরে জাপান গেলেন সেনাপ্রধান

রিয়াদ-শান্তর জুটিকেই জয়ের কৃতিত্ব দিয়েছেন মুশফিক

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ১৪ মার্চ, ২০২৪
  • ৬৯ বার পঠিত

চট্টগ্রামে দুর্দান্ত এক প্রত্যাবর্তনের গল্প লিখেছে বাংলাদেশ। শুরুতে উইকেট হারানোর পরও যেভাবে ম্যাচ ঘুরে দাঁড়িয়ে জয় পেয়েছে, তা এক কথায় অবিশ্বাস্য। প্রথম ওয়ানডের ৬ উইকেটের এই জয়ে অনবদ্য কাজটিই করেছেন মুশফিকুর রহিম ও নাজমুল হোসেন শান্ত।

শান্ত-মুশফিকের অপরাজিত ১৬৫ রানের জুটিতেই তিন ম্যাচ সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে যাওয়ার সুযোগ পেয়েছে বাংলাদেশ। তবে নিজেদের জুটিতে জয় নিয়ে মাঠ ছাড়লেও ম্যাচ শেষে মুশফিক কৃতিত্বটা দিয়েছেন মাহমুদউল্লাহ রিয়াদ ও শান্তর জুটিকে। বাংলাদেশের উইকেটরক্ষক ব্যাটার মনে করেন, জয়ের আসল কাজটা এই জুটিতে হয়েছে।

বুধবার ৭৩ রানের অপরাজিত ইনিংস খেলা মুশফিক সংবাদ সম্মেলনে এসে বলেছেন, ‘আমাদের জুটিটা ভালো হয়েছে। তবে মূল ভূমিকা রেখেছে রিয়াদ ভাই ও শান্তর জুটি। তখন বল নতুন ছিল, শিশিরেরও তেমন ভূমিকা ছিল না। ২৫৬ রান তাড়া করতে নেমে ৩ উইকেট পড়ে গেলে… ওরা ভালো শুরু পেয়েছিল। তখন রিয়াদ ভাই ও শান্ত দুর্দান্ত ব্যাটিং করেছে। ওই যে রান রেট ঠিক ছিল ওই সময়টায়, তাতে আমার কাজটা সহজ হয়ে গেছে।’

শ্রীলংকার বিপক্ষের পঞ্চম উইকেটে রেকর্ড ১৬৫ রানের জুটির বিষয়ে মুশফিক বলেছেন, ‘এত বড় জুটি, কিছু সময় থাকবে বাউন্ডারি হবে না, কিছু ওভার মেডেনও হতে পারে। আবার কিছু সময় থাকবে অনেক রান আসবে। আমরা কখনই রানরেটে পিছিয়ে ছিলাম না। এমন আহামরি কিছু করার দরকারও ছিল না। শান্ত অসাধারণ ব্যাটিং করেছে। ওয়ান ম্যান শো।’

মুশফিক অবশ্য ভুল বলেননি। গতকাল চট্টগ্রামে ২৫৬ রানের লক্ষ্যে ব্যাটিং দলীয় ২৩ রানের মাথায় ৩ উইকেট হারিয়ে ম্যাচে ধুঁকছিল বাংলাদেশ। সেখান থেকে ৬৯ রানের জুটি গড়েন মাহমুদউল্লাহ-শান্ত। মাহমুদউল্লাহ ৩৭ রানের ইনিংস খেলে তখন যদি শান্তর সঙ্গে জুটিটা না বাঁধতেন, তা হলে হয়তো ম্যাচে ভিন্ন কিছু হতে পারত। মুশফিক-শান্তর দুর্দান্ত এই জুটিও হয়তো হতো না। তবে দুই অভিজ্ঞ ব্যাটারের মাঝে অবিশ্বাস্য ব্যাটিং করেছেন অধিনায়ক শান্ত। ক্যারিয়ারের তৃতীয় সেঞ্চুরি তুলে নিয়েছেন তিনি। সেঞ্চুরিতে একটা জায়গায় নিজের নাম তুলেছেন। পঞ্চম বাংলাদেশি অধিনায়ক হিসেবে সেঞ্চুরি পেয়েছেন। আর তার ১২২ রানের অপরাজিত ইনিংস তো অধিনায়কদের মধ্যে আবার সর্বোচ্চ। এক কথায়, সামনে থেকে নেতৃত্ব দেওয়া যাকে বলে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park