চট্টগ্রামে দ্বিতীয় ওয়ানডেতে লড়ছে বাংলাদেশ ও শ্রীলংকা। সিরিজ নিশ্চিত করতে বাংলাদেশ ২৮৭ রানের লক্ষ্য ছুড়ে দিয়েছে শ্রীলঙ্কার সামনে। জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টস হেরে স্বাগতিকদের সংগ্রহ নির্ধারিত ৫০ ওভারে ৭ উইকেটে ২৮৬ রান। ৯৬ রানের অপরাজিত ইনিংস খেলা তাওহীদ হৃদয় ৪ রানের জন্য সেঞ্চুরি বঞ্চিত হয়েছেন।
সিরিজের প্রথম ওয়ানডে জিতে এগিয়ে আছে টাইগাররা। এই ম্যাচ জিতলেই নিশ্চিত হবে সিরিজ। অন্যদিকে ঘুরে দাঁড়াতে মরিয়া শ্রীলংকা।
গত ম্যাচের মতো আজও ওপেনিংয়ে ব্যার্থ হন লিটন দাস। সৌম্য সরকারের সাথে জুটি বাঁধেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। আগের ম্যাচে খেলেছিলেন ক্যাপ্টেন্স নক ইনিংস। করেছিলেন সেঞ্চুরি। এ ম্যাচেও আস্থার সাথে খেলছিলেন টাইগার ক্যাপ্টেন। তবে ৩৯ বলে ৪০ রানে থেমে যায় তার ইনিংস।
পরে তৌহিদ হৃদয় ও সৌম্য সরকার রানের গতি এগিয়ে নিতে থাকেন। ১৭ ওভারেই শতরান পার হয় দলের স্কোর। ফিফটি পুর্ণ করেন সৌম্য সরকার। এর আগে সৌম্য করেন ৬৮ রান। ওয়ানডে ক্রিকেটে তিনি পার করেন দুই হাজার রানের মাইলফলক। সৌম্য ফেরার পর ক্রিজে নেমে আজ উজ্জ্বল ছিল মাহমুদউল্লাহর ব্যাট। দ্বিতীয় বলে স্ট্যাম্পিং হয়ে ফেরেন কোনো রান না করেই।
পরে ২৮ বলে ২৫ রান করেন মুশফিকুর রহিম। ১৮ বলে ১২ রান করে ফেরেন মেহেদি হাসান মিরাজ। তানজিম সাকিব ৩৩ বল মোকাবেলা করে রান করেন ১৮। অপর প্রান্তে দাঁড়িয়ে সবার আসা-যাওয়া দেখতে দেখতে রান বাড়ান হৃদয়। শেষ দিকে ঝড় তুলেন হৃদয়।
১০ বলে ১৮ রানে অপরাজিত থাকা তাসকিনকে নিয়ে গড়েন ৫০ রানের জুটি। সেঞ্চুরি থেকে ৪ রান দূরে থাকতে শেষ হয় নির্ধারিত ৫০ ওভার। নিজের স্কোর ৯৬ তে নিয়ে দলের স্কোর নিয়ে যান ২৮৬ রানে। লঙ্কানদের হয়ে হাসারাঙ্গা ১০ ওভারে ১ মেডেন নিয়ে ৪৫ রানের বিনিময়ে শিকার করেন ৪টি উইকেট। দিলশান মাদুশাঙ্কা ২টি ও প্রামুদ মাদুশান একটি উইকেট নেন।
Leave a Reply