দলে রোহিত শর্মার মতো সফল অধিনায়ক থাকার পরও তাকে সরিয়ে মুম্বাই ইন্ডিয়ান্সের নেতৃত্ব হার্দিক পান্ডিয়াকে দেওয়া নিয়ে আলোচনা-সমালোনার শেষ নেই। তবে এসবে কান দিচ্ছেন না পান্ডিয়া।
ভারতীয় অলরাউন্ডারের বিশ্বাস, তাকে সাহায্য করতে সব সময় পাশে থাকবেন অভিজ্ঞ রোহিত। আগামী শুক্রবার শুরু হতে যাওয়া ২০২৪ আইপিএলে এই প্রথম পান্ডিয়ার নেতৃত্বে খেলবেন অধিনায়ক হিসাবে মুম্বাইকে পাঁচবার শিরোপা জেতানো রোহিত। ২০১৫ সালে তার নেতৃত্বেই আইপিএল অভিষেক হয়েছিল পান্ডিয়ার।
কেউ বলছেন, পান্ডিয়ার নেতৃত্বে খেলতে অস্বস্তিতে থাকবেন রোহিত। অনেকে আবার বলছেন, জাতীয় দলের অধিনায়ককে নেতৃত্ব দেওয়া পান্ডিয়ার জন্যও চ্যালেঞ্জিং হবে। মুম্বাইয়ের অধিনায়ক হিসাবে প্রথম সংবাদ সম্মেলনে এসব শঙ্কা উড়িয়ে দিয়েছে পান্ডিয়া।
তিনি বলেন, ‘সব কিছুই স্বাভাবিক থাকবে। কারণ, আমার সাহায্যের প্রয়োজন হলে তিনি সব সময় এগিয়ে আসবেন। তিনি ভারতের অধিনায়ক, এটাও আমাকে সাহায্য করবে। আমরা একসঙ্গে ১০ বছর ধরে খেলছি। পুরো ক্যারিয়ারেই তার নেতৃত্বে খেলেছি। আমি জানি, তিনি আমার পাশে থাকবেন। রোহিতের দেখানো পথেই আমি মুম্বাইকে এগিয়ে নেব।’
Leave a Reply