1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ১২:২১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রপতির সঙ্গে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদকের সৌজন্য সাক্ষাৎ ১৩ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়ায় নিষেধাজ্ঞার প্রস্তাব ইইউ কমিশনের পলাতক দণ্ডপ্রাপ্ত আসামিদের ফেরতে ভারতের সহযোগিতা চাইলো বাংলাদেশ এবার সৌদি আরব ভ্রমণে নিজ নাগরিকদের সতর্কতা জারি করলো যুক্তরাষ্ট্র আর্জেন্টিনার জার্সিতে শেষ অধ্যায়, মেসির বিদায়ী ম্যাচ ৬ অক্টোবর মমতার একসময়ের ঘনিষ্ঠ দেবের বাড়িতে শুভেন্দু অধিকারী ফ্যাটি লিভার কি সত্যিই ঠিক হয়, ২১ দিনের সহজ পরিকল্পনা দিলেন চিকিৎসক অনুমোদন পেল ৩ মেট্রো রেল প্রকল্প সংসদ ভবনের সামনে শিক্ষিকার মৃত্যু: ছিনতাইকৃত মালামালসহ ২ আসামি গ্রেফতার ৪ দিনের সরকারি সফরে জাপান গেলেন সেনাপ্রধান

আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন পাকিস্তানের সাবেক অধিনায়ক

  • আপডেট সময় : শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪
  • ৭১ বার পঠিত

আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানিয়েছেন পাকিস্তান নারী ক্রিকেট দলের অধিনায়ক বিসমাহ মারুফ।

বৃহস্পতিবার (২৫ এপ্রিল) এক বিবৃতিতে তার অবসরের বিষয়টি নিশ্চিত করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।

মাত্র ১৫ বছর বয়সে পাকিস্তানের হয়ে আন্তর্জাতিক ক্রিকেটে পা রাখেন বিসমাহ। ২৭৬টি আন্তর্জাতিক ম্যাচে পাকিস্তানের হয়ে খেলেছেন তিনি। ২০১৬ সালে দলটির টি-টোয়েন্টি ফরম্যাটের দায়িত্ব নেন তিনি। পরের বছরই তাকে ওয়ানডে দলের নেতৃত্ব দেওয়া হয়।

আন্তর্জাতিক ক্রিকেটে ৬২৬ রানের পাশাপাশি ৮০টি উইকেট শিকার করেছেন ৩২ বছর বয়সী সাবেক এই অধিনায়ক। ক্যারিয়ারে কোনো শতক না পেলেও ৩৩টি ফিফটি করেছেন তিনি।

অবসর নিয়ে বিসমাহর ভাষ্য, ‘যে খেলাটা আমি সবচেয়ে ভালোবাসি, সেখান থেকে অবসর নেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। চ্যালেঞ্জ, জয় ও ভুলে যাওয়ার মতো নয়—এমন সব স্মৃতি মিলিয়ে অসাধারণ এক অভিযাত্রা ছিল। আমার ক্রিকেট ক্যারিয়ারের শুরু থেকে পরিবারের সমর্থন ছিল, সে জন্য পরিবারের প্রতি কৃতজ্ঞতা জানাই।’

ভক্তদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে নিজের অবসর বার্তায় পাকিস্তানের সাবেক এই অধিনায়কের মন্তব্য, ‘ক্যারিয়ারজুড়ে যেকোনো জায়গায়, যেকোনোভাবে আমাকে অকুণ্ঠ সমর্থন দিয়ে যাওয়ার ভক্তদের কাছে আমি গভীরভাবে কৃতজ্ঞ। আর সবার শেষে আমি ধন্যবাদ জানাই সতীর্থদের। তারা আমার কাছে পরিবারের মতো। মাঠ ও মাঠের বাইরে যে সম্পর্ক আমরা তৈরি করেছি, সেটা সবসময়ই মনে থাকবে।’

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park