1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০১:৪৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ফের অশান্ত ভারতের মনিপুর, নিহত ৫ ডেঙ্গুতে বাড়ছে মৃত্যুর মিছিল, ২৪ ঘণ্টায় ৬ জনের প্রাণহানি জাতীয় স্বার্থ সমুন্নত রাখতে কৌশলগত নেতৃত্ব তৈরির আহ্বান রাষ্ট্রপতির দেশকে অস্থিতিশীল করতে পরাজিত শক্তি পার্শ্ববর্তী দেশ থেকে উসকানি দিচ্ছে: রিজভী আ. লীগ ও ধর্ম ব্যবসায়ীরা মিলে দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত করছে: খায়রুল কবির খোকন শ্রমিক আন্দোলনকে পুঁজি করে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা সফল হবে না: মাহদী আমিন শ্রমিক আন্দোলনের নামে অস্থিরতা সৃষ্টির চেষ্টা করলে কঠোর ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী ৪ মাসে যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশের রফতানি আয় বেড়েছে ১১.৫১ শতাংশ মিরপুরে পুলিশের গাড়িতে আগুন দেওয়ায় রাজিব দাস আটক পোশাকশিল্পে অস্থিরতার পেছনে গভীর ষড়যন্ত্র থাকতে পারে: জামায়াত আমির

‘টি-টোয়েন্টি বিশ্বকাপে কিন্তু এত রান উঠবে না’

  • আপডেট সময় : শনিবার, ৪ মে, ২০২৪
  • ৯৩ বার পঠিত

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) চলতি আসরে রানের বন্যা বয়ে যাচ্ছে। প্রতি ম্যাচেই দুই শতাধিক রান হচ্ছে। আইপিএলের এবারের আসরে রেকর্ড প্রথম, দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ সর্বোচ্চ ২৮৭, ২৭৭, ২৭২ ও ২৬৬ রান হয়।

এবারের আসরে প্রথম ও দ্বিতীয় সর্বোচ্চ ২৮৭ ও ২৭৭ রানের রেকর্ড গড়ে সানরাইজার্স হায়দরাবাদ। এখন থেকে ঠিক ১১ বছর আগে ২০১৩ সালে ২৬৩ রান করেছিল ক্রিস গেইল ও বিরাট কোহলিদের রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। এবারে আসরে দলীয় সর্বোচ্চ ২৬২, ২৬২ ও ২৫৭ রানও হয়েছে।

আইপিএলে ১২০ বলের ম্যাচে রানের বন্যা দেখে অনেকেই হতাশ। বিশেষ করে বোলাররা বেশি হতাশ। তারা ব্যাটসম্যানদের কাছে রীতিমতো অসহায় হয়ে পড়ছেন।

তবে অস্ট্রেলিয়ান তারকা পেসার মিচেল স্টার্ক বলেছেন, টি-টোয়েন্টি বিশ্বকাপে এত বেশি রান হবে না। তিনি বলেন, ‘আন্তর্জাতিক ক্রিকেটে ইমপ্যাক্ট প্লেয়ারের নিয়ম নেই। তাই সেখানে এত রান উঠবে কি না সেটা দেখতে হবে।’

অস্ট্রেলিয়ান তারকা পেসার আরও বলেন, ‘আমার মনে হয় ইমপ্যাক্ট প্লেয়ারের নিয়ম না থাকার প্রভাব পড়বে। প্রথম একাদশে বাইরে থেকে এক জনকে যখন আনা যাবে না, তখন দলের ভারসাম্য বদলে যাবে। অলরাউন্ডারদের প্রয়োজন বাড়বে। অধিনায়কদের তখন ১১ জন ক্রিকেটারকে নিয়ে খেলতে হবে। সেই অনুযায়ী ভাবনা চিন্তা করতে হবে। আইপিএলে এই ইমপ্যাক্ট প্লেয়ারের নিয়ম কিন্তু বেশ উপভোগ্য।’

স্টার্ক আরও বলেন, ‘ইমপ্যাক্ট প্লেয়ার নিয়মের ফলে একটা পরিবর্তন তো অবশ্যই এসেছে। প্রত্যেক দলে বাড়তি ব্যাটসম্যান থাকছে। ব্যাটিং গভীরতা বাড়ছে। বোলিংয়ের ক্ষেত্রে সুবিধা পাওয়া যাচ্ছে। এই নিয়মের সুবিধা এবারের প্রতিযোগিতায় বেশ ভালো ভাবে দেখা গিয়েছে। পাওয়ার প্লেতে ব্যাট করার সময় ব্যাটসম্যানরা কোনও ভয় পাচ্ছে না। কারণ তারা জানে দলের ব্যাটিং গভীরতা রয়েছে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park