1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রপতির সঙ্গে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদকের সৌজন্য সাক্ষাৎ ১৩ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়ায় নিষেধাজ্ঞার প্রস্তাব ইইউ কমিশনের পলাতক দণ্ডপ্রাপ্ত আসামিদের ফেরতে ভারতের সহযোগিতা চাইলো বাংলাদেশ এবার সৌদি আরব ভ্রমণে নিজ নাগরিকদের সতর্কতা জারি করলো যুক্তরাষ্ট্র আর্জেন্টিনার জার্সিতে শেষ অধ্যায়, মেসির বিদায়ী ম্যাচ ৬ অক্টোবর মমতার একসময়ের ঘনিষ্ঠ দেবের বাড়িতে শুভেন্দু অধিকারী ফ্যাটি লিভার কি সত্যিই ঠিক হয়, ২১ দিনের সহজ পরিকল্পনা দিলেন চিকিৎসক অনুমোদন পেল ৩ মেট্রো রেল প্রকল্প সংসদ ভবনের সামনে শিক্ষিকার মৃত্যু: ছিনতাইকৃত মালামালসহ ২ আসামি গ্রেফতার ৪ দিনের সরকারি সফরে জাপান গেলেন সেনাপ্রধান

বিএনপির গণতন্ত্রের প্রতি কখনোই আগ্রহ ছিলো না: ওবায়দুল কাদের

  • আপডেট সময় : মঙ্গলবার, ৭ মে, ২০২৪
  • ১৫৫ বার পঠিত

বিএনপির গণতন্ত্রের প্রতি কখনোই আগ্রহ ছিলো না, বলেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। দলটি ৭৫ থেকে ২০০৬ পর্যন্ত গণতন্ত্র ধ্বংস করেছে বলে অভিযোগ তার। মন্ত্রী-এমপিদের স্বজনদের উপজেলা নির্বাচন থেকে দূরে রাখতে সাংগঠনিক সম্পাদকদের আরো উদ্যোগী হওয়ার নির্দেশও দেন তিনি।

আওয়ামী লিগ সভাপতির ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে দলের সম্পাদকমণ্ডলীর সভা হয়েছে। ২৩ জুন দলের প্রতিষ্ঠাবার্ষিকী এবং ১৭ মে প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবসের নানা কর্মসূচি চূড়ান্ত হয় সভায়।

পরে সংবাদ সম্মেলনে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের জানান, প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি হবে তিনদিনের। সংকটকালীন সময় বিবেচনায় বাতিল করা হয়েছে আলোকসজ্জা। প্রতিষ্ঠাবার্ষিকীর আমন্ত্রণ পাবে বিএনপি। দলীয় শৃঙ্খলা ভেঙে উপজেলা নির্বাচন করলে সময়মতো শাস্তি পেতে হবে বলেও আবারো হুঁশিয়ারি তার।

বিএনপি নেতাদের মুখে গণতন্ত্রের কথা শোভা পায় না বলেও এসময় মন্তব্য করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। পৃথিবীর কোন দেশই পারফেক্ট নির্বাচন উপহার দিতে পারেনা বলেও মন্তব্য করেন ওবায়দুল কাদের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park