1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০২:০৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ফের অশান্ত ভারতের মনিপুর, নিহত ৫ ডেঙ্গুতে বাড়ছে মৃত্যুর মিছিল, ২৪ ঘণ্টায় ৬ জনের প্রাণহানি জাতীয় স্বার্থ সমুন্নত রাখতে কৌশলগত নেতৃত্ব তৈরির আহ্বান রাষ্ট্রপতির দেশকে অস্থিতিশীল করতে পরাজিত শক্তি পার্শ্ববর্তী দেশ থেকে উসকানি দিচ্ছে: রিজভী আ. লীগ ও ধর্ম ব্যবসায়ীরা মিলে দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত করছে: খায়রুল কবির খোকন শ্রমিক আন্দোলনকে পুঁজি করে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা সফল হবে না: মাহদী আমিন শ্রমিক আন্দোলনের নামে অস্থিরতা সৃষ্টির চেষ্টা করলে কঠোর ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী ৪ মাসে যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশের রফতানি আয় বেড়েছে ১১.৫১ শতাংশ মিরপুরে পুলিশের গাড়িতে আগুন দেওয়ায় রাজিব দাস আটক পোশাকশিল্পে অস্থিরতার পেছনে গভীর ষড়যন্ত্র থাকতে পারে: জামায়াত আমির

ইংল্যান্ডের বিপক্ষে যেমন হতে পারে পাকিস্তানের একাদশ

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ৩০ মে, ২০২৪
  • ৭৯ বার পঠিত

ইংল্যান্ডের বিপক্ষে চার ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের চতুর্থ ম্যাচে নামার প্রস্তুতি নিচ্ছে পাকিস্তান। টান টান উত্তেজনার এই ম্যাচে কেমন হবে পাকিস্তানের একাদশ?

বৃহস্পতিবার লন্ডনের দ্য ওভালে ইংল্যান্ড ও পাকিস্তানের মধ্যে চতুর্থ টি-টোয়েন্টি অনুষ্ঠিত হবে। বাংলাদেশ সময় আজ রাত সাড়ে ১১টায় শুরু হবে ম্যাচটি।

দ্বিতীয় টি-টোয়েন্টি জিতে ইংল্যান্ড চার ম্যাচের সিরিজে ১-০ তে এগিয়ে আছে, যেখানে লিডস এবং কার্ডিফে যথাক্রমে প্রথম ও তৃতীয় টি-টোয়েন্টি বৃষ্টির কারণে ভেসে গেছে। আজকে ম্যাচে যদি পাকিস্তান জয় পায় তবে সিরিজ সমতা হবে, অন্যদিকে ইংল্যান্ড জিতলে সিরিজ হবে তাদের।

চতুর্থ ম্যাচে ব্যাটিং অর্ডারে পরিবর্তন আনবে পাকিস্তান। বাবর আজম এর আগেই ঘোষণা দিয়েছেন তিনি তিনে ব্যাট করবেন। রিজওয়ান উসমান খান কিংবা সায়েম আইয়ুবকে নিয়ে ম্যাচ ওপেন করবেন।

এর পরের পজিশনগুলোতে রয়েছে ফখর জামান, আজম খান, ইফতিখার আহমেদ, অলরাউন্ডার ইমাদ ওয়াসিমের মতো নির্ভরযোগ্য ব্যাটাররা; যারা প্রয়োজনের সময় দলের হয়ে ভালো ব্যাট করতে পারে।

পাকিস্তানের রয়েছে বিশ্বমানের পেসাররা। শাহিন আফ্রিদি, নাসিম শাহ, হারিস রউফ যেকোনো সময় প্রতিপক্ষ শিবিরের ব্যাটিং লাইন ধ্বসিয়ে দিতে পারে। এছাড়া অভিজ্ঞ মোহাম্মদ আমির তো দলের জন্য আরেক ভরসার নাম।

যদিও শাদাব খান প্রথম টি-টোয়েন্টিতে একটি উইকেট না পেয়েও ৪ ওভারে ৫৫ রান দিয়েছিলেন। তার খারাপ পারফরম্যান্সের পরও আবহাওয়ার কারণে নাসিম শাহের পরিবর্তে তাকে একাদশে নেওয়া হতে পারে বলে ধারনা করা হচ্ছে। তবে আবহাওয়ার উন্নতি হলে আবরার আহমেদকে টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে খেলার সময় দেওয়ার কথা ভাবা হতে পারে।

সম্ভাব্য একাদশ
সায়েম আইয়ুব/ উসমান খান, রিজওয়ান, বাবর আজম, ফখর জামান, আজম খান, ইফতিখার আহমেদ, ইমাদ ওয়াসিম, শাহিন আফ্রিদি, নাসিম শাহ/শাদাব খান, হারিস রউফ ও আবরার আহমেদ।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park