1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রপতির সঙ্গে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদকের সৌজন্য সাক্ষাৎ ১৩ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়ায় নিষেধাজ্ঞার প্রস্তাব ইইউ কমিশনের পলাতক দণ্ডপ্রাপ্ত আসামিদের ফেরতে ভারতের সহযোগিতা চাইলো বাংলাদেশ এবার সৌদি আরব ভ্রমণে নিজ নাগরিকদের সতর্কতা জারি করলো যুক্তরাষ্ট্র আর্জেন্টিনার জার্সিতে শেষ অধ্যায়, মেসির বিদায়ী ম্যাচ ৬ অক্টোবর মমতার একসময়ের ঘনিষ্ঠ দেবের বাড়িতে শুভেন্দু অধিকারী ফ্যাটি লিভার কি সত্যিই ঠিক হয়, ২১ দিনের সহজ পরিকল্পনা দিলেন চিকিৎসক অনুমোদন পেল ৩ মেট্রো রেল প্রকল্প সংসদ ভবনের সামনে শিক্ষিকার মৃত্যু: ছিনতাইকৃত মালামালসহ ২ আসামি গ্রেফতার ৪ দিনের সরকারি সফরে জাপান গেলেন সেনাপ্রধান

স্বপ্নের ক্লাবে যোগ দিয়ে যে অনুভূতি ব্যক্ত করলেন এমবাপ্পে

  • আপডেট সময় : মঙ্গলবার, ৪ জুন, ২০২৪
  • ৭১ বার পঠিত

সময়ের সেরা খেলোয়াড় বিশ্বের সেরা ক্লাবে যোগ দিয়েছেন- বার্তা সংস্থা এপি তাদের শিরোনামে এই কথাটাই লিখেছে। দীর্ঘ সময় ধরে চলে আসা দলদবলের নাটকের অবসান ঘটেছে। সময়ের অন্যতম সেরা ফুটবলার কিলিয়ান এমবাপ্পে ইউরোপের সফলতম ক্লাবে রিয়াল মাদ্রিদে নাম লিখিয়েছেন।

রিয়াল মাদ্রিদ তাদের বিবৃতিতে খুব বেশি কিছু লেখেনি। দুই লাইনে তারা জানিয়েছে, পাঁচ বছরের চুক্তিতে এমবাপ্পে রিয়ালে যোগ দিয়েছেন।

সামাজিক যোগাযোগমাধ্যমেও খুব একটা উচ্চবাচ্চ্য নেই। সাধারণত কোনো নতুন খেলোয়াড় দলে ভেড়ালে ক্লাবগুলো সামাজিক যোগাযোগমাধ্যমে একের পর এক পোস্ট করে। তবে রিয়াল কেবল দুটি পোস্ট করেছে-যার একটি এমবাপ্পেকে দলে টানার ঘোষণা দিয়ে বিবৃতি, অন্যটি ৩ মিনিট ৪০ সেকেন্ডের একটি ভিডিও।

তবে রিয়ালে যোগ দিয়ে নিজের অনুভূতি জানাতে গিয়ে কোনো রাখঢাক করেননি এমবাপ্পে। স্বপ্নপূরণের তৃপ্তির ঢেঁকুর তুলে ইনস্টাগ্রামে লিখেছেন, ‘স্বপ্ন সত্যি হলো। আমার স্বপ্নের ক্লাবে যোগ দিতে পেরে অত্যন্ত খুশি ও গর্বিত। আমি যে আসলে রিয়ালে যোগ দিতে পেরে কতটা উচ্ছ্বসিত সেটা বলে বুঝাতে পারব না। মাদ্রিদিস্তা, তোমাদের দেখতে তর সইছে না। তোমাদের অবিশ্বাস্য সমর্থনের জন্য ধন্যবাদ।’

ফ্রি এজেন্ট হিসেবে পিএসজি ছেড়ে পাঁচ বছরের চুক্তিতে রিয়াল মাদ্রিদে যোগ দিয়েছেন এমবাপ্পে। ক্লাবটিতে বছরে ১৫ মিলিয়ন ইউরো বা ১৯০ কোটি টাকারও বেশি আয় করবেন এই ফরাসি ফুটবলার। আসন্ন ইউরোর আগেই তাকে আনুষ্ঠানিকভাবে সান্তিয়াগো বার্নাবুতে সমর্থকদের সঙ্গে পরিচয় করিয়ে দেয়ার কথা রয়েছে রিয়ালের।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park