1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০২:৪৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ফের অশান্ত ভারতের মনিপুর, নিহত ৫ ডেঙ্গুতে বাড়ছে মৃত্যুর মিছিল, ২৪ ঘণ্টায় ৬ জনের প্রাণহানি জাতীয় স্বার্থ সমুন্নত রাখতে কৌশলগত নেতৃত্ব তৈরির আহ্বান রাষ্ট্রপতির দেশকে অস্থিতিশীল করতে পরাজিত শক্তি পার্শ্ববর্তী দেশ থেকে উসকানি দিচ্ছে: রিজভী আ. লীগ ও ধর্ম ব্যবসায়ীরা মিলে দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত করছে: খায়রুল কবির খোকন শ্রমিক আন্দোলনকে পুঁজি করে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা সফল হবে না: মাহদী আমিন শ্রমিক আন্দোলনের নামে অস্থিরতা সৃষ্টির চেষ্টা করলে কঠোর ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী ৪ মাসে যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশের রফতানি আয় বেড়েছে ১১.৫১ শতাংশ মিরপুরে পুলিশের গাড়িতে আগুন দেওয়ায় রাজিব দাস আটক পোশাকশিল্পে অস্থিরতার পেছনে গভীর ষড়যন্ত্র থাকতে পারে: জামায়াত আমির

১৪ ওভারেই ম্যাচ জিততে চেয়েছিল পাকিস্তান

  • আপডেট সময় : বুধবার, ১২ জুন, ২০২৪
  • ৭৮ বার পঠিত

বিশ্বকাপে গ্রুপপর্বের প্রথম দুই ম্যাচ হেরে শঙ্কায় পড়ে গিয়েছিল পাকিস্তানের সুপার এইটে খেলা। যা নিয়ে পাকিস্তানি ক্রিকেটারদের হজম করতে হচ্ছিল সমালোচনাও। এইসব দূরে ঠেলতে একটা জয় বড্ড জরুরী ছিল পাকিস্তান দলের। সেই জয়টা অবশেষে কানাডার বিপক্ষে পেয়েছে তারা। আর তাতে টিকে আছে পাকিস্তানের সুপার এইটে খেলার স্বপ্নটাও। যদিও সুপার এইটে খেলতে গ্রুপপর্বের শেষ ম্যাচটিতেও জয় পেতে হবে তাদের। সঙ্গে তাকিয়ে থাকতে হবে বাকিদের ওপরও। নজর দিতে হবে নেট রান রেটে।

দুর্বল কানাডার বিপক্ষে রান রেটে এগিয়ে থাকার পরিকল্পনা করেছিল পাকিস্তান। কানাডাকে অল্পতে আটকে দিয়ে দাপুটে জয়ে রান রেটের ব্যবধান দূর করতে চেয়েছিল যুক্তরাষ্ট্রের সঙ্গে। ম্যাচে জয় তুলতে চেয়েছিল ১৪ ওভারের মধ্যেই। যা ম্যাচ শেষে জানিয়েছেন পাকিস্তান অধিনায়ক বাবর আজম। তাই ম্যাচে জয় পেলেও অস্বস্তি পুরোপুরি কাটেনি বাবর আজমদের।

ম্যাচে কানাডাকে ১০৬ রানে আটকে দিয়ে ১৭.৩ ওভারে ৭ উইকেট হাতে রেখে জয় তুলেছে পাকিস্তান। এ জয়টা যে কতটা দরকারি ছিল পাকিস্তানের সেটা ম্যাচ শেষে জানিয়েছেন বাবর। সঙ্গে জানিয়েছেন আরও আগে ম্যাচ শেষ না করতে পারার আক্ষেপের কথাও।

বাবর বলেন, ‘আমাদের জন্য ভালো, এই জয়টা বড্ড দরকারি ছিল। বোলিংয়ে আমরা ভালো শুরু করেছিলাম, প্রথম ছয় ওভারে আমরা জানতাম আমাদের লক্ষ্যের কাছাকাছি থাকতে হবে। এটা আমাদের মনে ছিল (মার্কিন যুক্তরাষ্ট্রের নেট রান রেট অতিক্রম করা)। তাই ১৪ ওভারের আগেই জিততে চেয়েছিলাম। কিন্তু পিচ এটিকে কঠিন করে তুলেছিল।’

লক্ষ্য পূরণ না হওয়ায় এখনও তাই যুক্তরাষ্ট্রের চেয়ে রান রেটে পিছিয়ে আছে পাকিস্তান। সঙ্গে ২ পয়েন্টের ব্যবধান তো থাকছেই। ২ ম্যাচ শেষে ৪ পয়েন্ট ও ০.৬২৬ নেট রান রেটে টেবিলের দুই নম্বরে অবস্থান যুক্তরাষ্ট্রের। অন্যদিকে ৩ ম্যাচে ৩ পয়েন্ট নিয়ে পাকিস্তানের নেট রান রেট ০.১৯১। পাকিস্তানের শেষ ম্যাচ আয়ারল্যান্ডের বিপক্ষে সেই ম্যাচে জিততেই হবে তাদের। সঙ্গে প্রত্যাশা করতে হবে শেষ দুই ম্যাচে যুক্তরাষ্ট্রের হার ও ব্যাটিং বিপর্যয়। আর সেটা মিললেই কেবল সুপার এইটে জায়গা হবে পাকিস্তানের।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park